মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

বিএসএমএমইউ এর নতুন উপ উপাচার্য হলেন অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৯ জুলাই ২০২১, ১১:২৮ · ২ মিনিটে পড়ুন
বিএসএমএমইউ এর নতুন উপ উপাচার্য হলেন অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, শুক্রবার, ৯ জুলাই, ২০২১

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এর নতুন উপ উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন সার্জারি অনুষদের ডিন ও সার্জিক্যাল অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ। তিনি বর্তমান উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোহাম্মদ রফিকুল আলমের স্থলাভিষিক্ত হবেন।

বুধবার (৭ই জুলাই) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং বিশ্বিবদ্যালয়ের চ্যান্সেলরের উপসচিব মোহাম্মদ আবদুল কাদের সাক্ষরিত এক প্রঙ্গাপনে এ তথ্য জানানো হয়। উক্ত আদেশ আগামী ২ আগস্ট থেকে কার্যকর হবে বলে প্রঙ্গাপনে উল্লেখ করা হয়।

উল্লেখিত প্রঙ্গাপনে বলা হয়,

‘মহামান্য রাস্ট্রপতি এবং চ্যান্সেলর এর অনুমোদনক্রমে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন ১৯৯৮’ এর ১৫(১) ধারা অনুসারে অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ ডিন, সার্জারি অনুষদ এবং অধ্যাপক, সার্জিক্যাল অনকোলজি বিভাগ, বিএসএমএমইউ কে বর্ণিত শর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য পদে নিয়োগ করা হলো।’

বর্ণিত শর্তগুলো হল-
ক. প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে তার নিযুক্তির মেয়াদ তিন বছর হবে।
খ. প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে তিনি তার বর্তমান পদের সম পরিমাণ বেতন ভাতাদি প্রাপ্য হবেন।
গ. বিধি অনুযায়ী তিনি প্রো-ভাইস চ্যান্সেলর পদ সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করবেন।
ঘ. প্রো-ভাইস চ্যান্সেলর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন ১৯৯৮’ এর ১৫(২) ধারা অনুযায়ী তার দায়িত্ব পালন করবেন।
ঙ. রাস্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

উল্লেখ্য যে, অধ্যাপক ডা. ছয়েফ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ১৮ তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।