মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ · ১১ জমাদিউস সানি ১৪৪৮
প্রতিবেদন

বাড়িতে অক্সিজেন সিলিন্ডার মজুদ না করার অনুরোধ

Anisur Riadপ্রকাশ: ৯ জুন ২০২০, ৮:২২ · ১ মিনিটে পড়ুন
বাড়িতে অক্সিজেন সিলিন্ডার মজুদ না করার অনুরোধ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৯ জুন ২০২০, মঙ্গলবার

দেশে প্রতিনিয়ত বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃতের সংখ্যাও। এ অবস্থায় বাড়িতে অক্সিজেন সিলিন্ডার মজুদের বিষয়ে সতর্ক করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বাড়িতে অক্সিজেন সিলিন্ডার মজুদ না করতে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে তিনি এ অনুরোধ করেন।

ডা. নাসিমা সুলতানা বলেন,

“আমরা যেন নিজের বিপদ নিজে ডেকে না আনি। অক্সিজেন সিলিন্ডার দক্ষ চিকিৎসক এবং দক্ষ টেকনোলজিস্ট ব্যতিত ব্যবহার না করি এবং অক্সিজেন সিলিন্ডার মজুত করা থেকে বিরত থাকি।”

তিনি আরো বলেন,

“এটি একটি কারিগরি বিষয়। এটি কিনে মজুদ করবেন না। বাজারে কৃত্রিম সংকট তৈরি করবে। হাসপাতালে প্রতি মিনিটে কত লিটার অক্সিজেন যাবে এটা চিকিৎসক নির্ধারণ করে দেয়। অক্সিজেন সিলিন্ডার মজুত করে রাখার কারণে আপনার নিকট কোন আত্মীয় হয়তো হাসপাতালে অক্সিজেন সংকটে ভুগতে পারে। এবং তার বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ মেডিকেলের জিনিসপত্র অযথা বাসায় মজুত করবেন না।”

উল্লেখ্য, করোনা সংক্রামণের ৯৪ তম দিনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৫ জন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রাথমিক পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক / প্ল্যাটফর্ম টুডে প্রতি বছর ১৪ নভেম্বর বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব ডায়াবেটিস দিবস। ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং আক্রান্ত ব্যক্তিদের সঠিক চিকিৎসা ও ব্যবস্থাপনা নিশ্চিত করার এই দিবসের প্রধান উদ্দেশ্য। ডায়াবেটিস প্রতিরোধে প্রথম পদক্ষেপ হলো স্বাস্থ্যকর…

১৪ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে ভোলার স্বাস্থ্য সেবা ; চিকিৎসক পদ শূন্য ১৩৪টি!

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ভোলা জেলায় চিকিৎসক পদ শূন্য ১৩৪ টি শুধুমাত্র ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পদ শূণ্য ৩৭ টি আউটডোর - ইনডোরে দৈনিক গড়ে ১২০০ রোগীর চিকিৎসা দেন ২৪ জন চিকিৎসক চিকিৎসক-নার্স, কর্মকর্তা–কর্মচারীসহ জনবল সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ভোলার…

১৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণাকে ‘ভুল চিকিৎসায় মৃত্যু’ নামে গণমাধ্যমে অপপ্রচার

সোমবার, ১৭ মার্চ, ২০২৫ কুমিল্লায় হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার ঘটনাকে 'ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু' নামে বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। কিন্তু রোগীর স্বজনদের অভিযোগ ভুল চিকিৎসার বিষয়ে নয় বরং হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার বিরুদ্ধে। রোগীর স্বজনদের সাথে কথা বলেও মিলেছে এর সত্যতা।…

১৭ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।