শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বাংলাদেশে অধ্যয়নরত নেপালী শিক্ষার্থীদের নিয়ে অশোভন মন্তব্য অতঃপর পদত্যাগ মন্ত্রীর।

বাংলাদেশে অধ্যয়নরত নেপালী শিক্ষার্থীদের নিয়ে অশোভন মন্তব্য অতঃপর পদত্যাগ মন্ত্রীর।নেপালের রাজধানী কাঠমান্ডুতে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে পড়তে আসা নেপালি নারী শিক্ষার্থীদের নিয়ে বিরূপ মন্তব্য করার পর চাপের মুখে পদত্যাগ করেছেন নেপালের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী শের বাহাদুর তামাং, নারীদের ব্যাপারে খুব স্পর্শকাতর বিষয়ে তিনি মন্তব্য করেছিলেন এবং তার এই মন্তব্যের ফলে যারা ক্ষতিগ্রস্তদের ক্ষমা ও চান।

গত ২০শে জুলাই এক অনুষ্ঠানে মন্ত্রী শের বাহাদুর তামাং বলেছিলেন, “মেডিকেলের উপর যারা বাংলাদেশে লেখাপড়া করতে যায়, সার্টিফিকেট পাওয়ার জন্যে তাদেরকে সেখানে নিজেদেরকে বিক্রি করতে হয়।”

তার এই মন্তব্য তীব্র বিতর্কের সৃষ্টি করে নেপালে। বিশেষ করে বাংলাদেশে পড়তে আসা নেপালি শিক্ষার্থীরা মন্ত্রীর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাতে শুরু করে।

নেপালি শিক্ষার্থীদের ভাষ্যমতে, কোন ধরনের তথ্যপ্রমাণ ছাড়াই মন্ত্রী তাদের ব্যাপারে মানহানিকর বক্তব্য দিয়েছেন।

“তিনি কি কখনো বাংলাদেশে পড়তে যাওয়া নারী শিক্ষার্থীদের কাছে এব্যাপারে খোঁজ নিয়েছিলেন? আমরা সেখানে কতো কষ্ট করে লেখাপড়া করি তার তিনি কিছুই জানেন না,” বলেন ড. রোজি মানান্ধার, যিনি বাংলাদেশ থেকে এমবিবিএস ডিগ্রি নিয়ে সম্প্রতি নেপালে ফিরে গেছেন।

”কোন ধরনের প্রমাণ ছাড়াই তিনি একথা বলেছেন। কঠোর পরিশ্রম করেই আমি আমার সার্টিফিকেট পেয়েছি,” তিনি বলেন।

ওই অনুষ্ঠানেই মন্ত্রী তামাং বলেছিলেন জোর দিয়ে বলেন বাংলাদেশ থেকে ফিরে আসা কয়েকজন নারী শিক্ষার্থীর কাছ থেকে তিনি এধরনের অভিযোগের কথা শুনেছেন। তবে তিনি এও বলেছেন যে এসব অভিযোগের সত্যতা তিনি নিজে কখনো যাচাই করে দেখেন নি।
এরপর তীব্র আপত্তি ও অনাস্থা শুরু হলেও প্রথমদিকে পদত্যাগ করতে চান নি, তবে তার নিজ দল ক্ষমতাসীন কমিউনিষ্ট পার্টি অফ নেপালের ভিতরেই তীব্র অসন্তোষ এর সৃষ্টি হয় এবং পদত্যাগে চাপ দেওয়া হয় পরে তিনি বাধ্য হন।
মন্ত্রী তামাং এর বিরুদ্ধে লিঙ্গ বৈষম্যোর অভিযোগ করে নেপালের সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ অব্যাহত রয়েছে এবং তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলে নেপালের সাধারন জনগন।

পরে বিবিসির নেপালি বিভাগকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী তার এই মন্তব্যের জন্যে ক্ষমাও চেয়েছেন।

সিরাজগঞ্জ এর নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের ৪র্থ বর্ষের এক শিক্ষার্থী বিষ্ণু বলেছেন “বাংলাদেশে পড়তে আসা নেপালী নারী শিক্ষার্থীরা কোন ধরনের চাপের মধ্যে নেই।  এটা একটি ভিত্তিহীন কথা এবং মন্ত্রীর বক্তব্যের কারনে পরিবার থেকে এখানকার পরিস্থিতি জানতে চেয়েছেন কিন্তু এখানে এরকম কোন অবস্থাও হয় নি এবং আমরা নিরাপদেই আছি।”

এদিকে বাংলাদেশে ডাক্তার সমাজ ও দায়িত্বশীল মন্ত্রীর এরকম মন্তব্যে নিজেদের সম্মানহানী মনে করছেন এবং সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানাচ্ছেন। তাদের কেউ কেউ বলছেন এটা কোন ষড়যন্ত্রের ই অংশ বাংলাদেশে নেপালী শিক্ষার্থীরা এমবিবিএস ডিগ্রি অর্জন এর জন্য আসছে স্বাধীনতার পর থেকে তবে শেষ কয়েকবছরে শিক্ষার্থীর সংখ্যা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে, মুলত বেসরকারী মেডিকেল কলেজগুলোতে এ ভর্তি হচ্ছে এ উল্লেখযোগ্যন সংখ্যক শিক্ষার্থী। নেপালী শিক্ষার্থী ছাড়াও এদেশে এমবিবিএস এবং বিডিএস ডিগ্রী অর্জন করার জন্য ভারতের তেলেগু, কাশ্মীর, কোলকাতা, ইরান সহ বেশকিছু দেশের শিক্ষার্থী পড়তে আসছে প্রতিবছর এবং তাদের প্রতি যথেষ্ট আন্তরিক চিকিৎসক শিক্ষক এবং বাঙালী শিক্ষার্থীরা। আর বেসরকারী মেডিকেল কলেজগুলোতে বিদেশী শিক্ষার্থীদের জন্য ৪০ ভাগ কোটা ও বিদ্যমান।

ডাঃ আতিকুজ্জামান ফিলিপ বলেন “এই মিথ্যা অভিযোগ শুধু আমাদের চিকিৎসক শিক্ষকদের প্রতি নয়, এই মিথ্যা অভিযোগ আমার প্রিয় বাংলাদেশের বিরুদ্ধেই।”

এবং এদেশ থেকে পাশ করে যাওয়া এবং বর্তমানে এদেশে চিকিৎসা শিক্ষারত নেপালী ছাত্রছাত্রীদের কাছ থেকেও তাদের মন্ত্রী কর্তৃক এহেন ন্যাক্কারজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ জানানোর পরামর্শ দেন সাথে সাথে বিএসএমএমইউ, স্বাস্থ্য অধিদপ্তর, মন্ত্রনালয়, বিএমএ এর কাছে অনুরোধ করেন মন্ত্রী তামাং এর অশোভন মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদলিপি দেওয়ার জন্য।

তথ্যসূত্রঃ বিবিসি
লিখেছেনঃ
শেখ লুৎফুর রহমান তুষার
শিক্ষার্থী ৪র্থ বর্ষ,
খাজাঁ ইউনুস আলী মেডিকেল কলেজ

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।