শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বাংলাদেশ কি চিকিৎসা সেবায় পিছিয়ে আছে? আসুন একটু চোখ বুলাই

অতীত:
-সারা দুনিয়ায় যখন ৩টা ইলেক্ট্রন মাইক্রোস্কোপ ছিল। সেই ৩টার ১টা ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

-পৃথিবীর প্রথম ICU প্রতিষ্ঠিত হয় ১৯৫০ সালে। আর বাংলাদেশে প্রথম ICU হয় ১৯৫৭ সালে IDCH এ। এই উপমহেদেশের প্রথম।

-ঢামেক প্লাস্টিক সার্জারি বিভাগে এশিয়ার সর্ববৃহৎ ও বিখ্যাত মাইক্রোস্কপিক ল্যাব।

-অনেক প্রবাসি ও ভিনদেশীও বাংলাদেশে এসে চিকিৎসা করিয়ে যায় আমাদের খবরের বাইরে,সাশ্রয়ে এত ভাল চিকিৎসা পৃথিবীতে বিরল।

-বৃক্ষমানবের শল্যচিকীৎসা,গুলিবিদ্ধ মৃত মায়ের গর্ভস্থ সন্তানের সফল অপারেশন,সিঙ্গাপূর থেকে ব্যর্থ তোফাতহুরার স্বল্পব্যায়ে সফলচিকিৎসা,বোনম্যরো,বাইপাস,লিভার,কিডনি ট্রান্সপ্ল্যান্ট,সফল টীকাদানকর্মসূচী(আমাদের সাফল্য ইপিআইয়ে ৭৬%,কানাডার৮০%,ডেনমার্ক ৮৯%)…পৃথিবী তাক্ লাগানো সংবাদ।

-বাংলাদেশের বড় মেডিকেলগুলোর(বিশেষত সরকারি পুরনো মেডিকেল) ফ্লোরে যে চিকিৎসা পাওয়া যায়,অনেক কোরপরেট বেডেও বহুমূল্যে তা প্রায় একই(বজ্র আঁটুনি ফসকা গিরো)

–যুক্তরাষ্ট্রের একজন জিপির ভিজিট-৭০-১০০ডলার(=প্রায় ৫৬০০-৮০০০টাকা),বিশেষজ্ঞের৫মিনিটের ভিজিট২০০-৩০০ডলার(=১৬-২৪হাজার টাকা মাত্র)।

-বিভিন্ন প্যাকেজ ইন্সুরেন্স অনুযায়ী উন্নত বিশ্বে চিকিৎসা দেয়া হয়,নইলে চড়াদামে কিনতে হয় চিকিৎসাসেবা।বাংলাদেশের মত নূন্যতমের চেয়েও নূন্যতম দামে(ভিক্ষাতুল্য ৫টাকা-১০০টাকা সরকারি ফি) চিকিৎসা সেথায় অকল্পনীয়।

-বাংলাদেশের মত বিনা প্রেসক্রিপশনে/অগামগাজগার প্রেসক্রিপশনে প্যারাসিটামলও মনে হয় পাওয়া যাবেনা। তাইত প্রবাসীদের দেখা যায় ভ্যানিটি ব্যাগে দেশ থেকে ওষুধ নিয়ে যেতে।

-পৃথিবীর একমাত্র ফাইলেরিয়া গবেষনা কেন্দ্র বাংলাদেশে। সেটা সৈয়দপুরে। একমাত্র কালাজ্বর গবেষনা কেন্দ্র ময়মনসিংহ এ।

-পৃথিবীতে বারডেমের মত এন্ডোক্রাইন ডিজেজ নিয়ে এতো পেশেন্ট ডিল করে পৃথিবীর এমন কোনো কোনো হাসপাতাল নাই।

-ICDDR’B কে চিনে সারা দুনিয়া কলেরা ও ডায়রিয়া রিসার্চ সেন্টার হিসেবে,স্যালাইন আবিস্কার না করলে বিশ্ব বুঝতো ডায়রিয়া কাকে বলে
তাহলে আমরা কিসে নাই এগিয়ে??? শুধু একটু উদ্যম ও প্রযুক্তির ছোঁয়া পেলে আমরাই শীর্ষে থাকব।”

সাম্প্রতিক:

-বিশ্ব স্বাস্থ্যসংস্থার রেঙ্কিং অনুযায়ী স্বাস্থ্যব্যবস্থার মানে বাংলাদেশের অবস্থান ৮৮তম,ভারত১১২তম,সার্কে কেবল শ্রীলঙ্কা এগিয়ে(৭৬তম)

-বিএসএমএমইউয়ের(পিজি) চেয়ে ভেলোর বাদে ভারতের সব হাসপাতাল রেঙ্কিংএ পিছিয়ে

-১৯৭১ এ আমাদের গড়আয়ু ছিল ৩৯বছর,পার্শ্ববর্তী ভারতে ছিল ৫০। আজ আমাদের ৭৪এর কাছাকাছি,যা ভারত এখনো ছুঁতে পারেনি।

-২০০০সালে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রায় স্বাস্থ্যের যে৩টি টার্গেট ধরা হয় তাতে বাংলাদেশ এতটাই সফল যে রোলমডেল হিসেবে পরিচিতি লাভ করে

-৯০এ অনূর্ধ্ব৫বছরের শিশুমৃত্যু হার ছিল১৪৬জন,২০১৩তে ৪৬,যা ২০১৫এর লক্ষ্যমাত্রার(৪৮) আগেই অর্জিত হয়েছে।

-১৯৯০এ মাতৃমৃত্যুর হার ছিল ১লাখে ৫৭৪,২০১৩তে ১৭০,২০১৬এ ১৩৪।শিশুমৃত্যু হাজারে ৪৭মাত্র।

………………………
ডাঃ রোদ্দুর মোঃ নুরুল হুদা

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।