মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬১৩ কার্তিক ১৪৩৩ · ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
Fitness & exercise

বাংলা চ্যানেল জয় করলেন দুই চিকিৎসক

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২১, ২:৫৯ · ২ মিনিটে পড়ুন
বাংলা চ্যানেল জয় করলেন দুই চিকিৎসক
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২২ ডিসেম্বর, ২০২১, বুধবার

চিকিৎসক- সাদা এপ্রোন গায়ে, স্টেথো গলায় ঝুলিয়ে সমাজের চিরাচরিত নিয়মানুসারে শুধু হাসপাতালের চার দেয়ালের ভেতরে যাদের জীবন অতিবাহিত হওয়ার কথা। তবে এই চিকিৎসকই সম্প্রতি এই স্রোতের বিপরীতে সাঁতরে অনেক স্বপ্নবাজ জেদী মানুষজন তাদের কৃতকার্যের মাধ্যমে তাক লাগিয়ে দেন গোটা সমাজ, এমনকি পুরো পৃথিবীকেও।

তেমনি দুইজন হলেন ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও ভাস্কুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. সাকলায়েন রাসেল ও জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালের কার্ডিওভাস্কুলার সার্জন ডা. জেনজিবুল তারেক। বাংলাদেশের প্রথম দুই চিকিৎসক হিসেবে বাংলা চ্যানেল সাঁতরে পার করেন তাঁরা।

গত ২০ ডিসেম্বর, ২০২১ ইং তারিখ সোমবার বেলা পৌনে ১১টায় টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া সমুদ্র সৈকত থেকে সাঁতার শুরু করে তাঁরা। ১৬.১ কিলোমিটার সাঁতরে পার করতে ডা. জেনজিবুল তারেক সময় নেন ছয় ঘণ্টা ৫০ মিনিট এবং ডা. সাকলায়েন রাসেল ৬ ঘন্টা ৪১ মিনিট সময়ে সাঁতরে পার হয়ে জয় ছিনিয়ে আনেন।

গত ছয় মাস ধরেই তাঁরা সাঁতারের প্রস্তুতি নিচ্ছিলেন। এর জন্য তাঁরা এর আগে দু’বার বাংলা চ্যানেল পাড়ি দেওয়া সাইফুল ইসলাম রাসেলের (যিনি এবারেও সাঁতারে অংশ নিয়ে সবচেয়ে কম সময়ে চ্যানেল পাড়ি দিয়েছেন) অধীনে প্রস্তুতি নিচ্ছিলেন। এছাড়াও এবার মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে এবার বাংলা চ্যানেল পাড়ি দেয় ৭৯ সাঁতারু।

 

সাঁতারে বিজয়ী ভাস্কুলার সার্জন ডা. সাকলায়েন রাসেলের ভাষ্যমতে, “ডাক্তার হিসেবে সাঁতারের মাধ্যমে মানুষকে সচেতন করতে চেয়েছেি। দ্বিতীয়ত, সেন্টমার্টিনকে পরিবেশগতভাবে সংকটাপন্ন ঘোষণা করা হয়েছে। কিন্তু এর মতো জায়গাকে রক্ষা করতে হলে সরকার ও জনমানুষকে একযোগে কাজ করতে হবে। এর পরিবেশগত ভারসাম্যের বিষয়েও সরকারকে পদক্ষেপ নিতে হবে।”

একই সাথে পরিবেশগতভাবে সংকটাপন্ন সেন্টমার্টিনকে রক্ষার জন্য সরকার ও জনমানুষকে একযোগে কাজ করার এবং পরিবেশগত ভারসাম্যের বিষয়েও সরকারকে পদক্ষেপ নেয়ার পরামর্শ দেন তিনি।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বাংলাদেশের খাদ্য নিরাপত্তা: বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা

রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ খাদ্য নিরাপত্তা মানুষের সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ চ্যালেঞ্জিং হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাদ্য দূষণ, রাসায়নিক ব্যবহারের অসচেতনতা, এবং খাদ্য প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের অভাবে খাবার নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। এ…

২৪ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মেরুদন্ডের সুস্থতায় করণীয়

প্ল্যাটফর্ম নিউজ, ১৭ অক্টোবর ২০২০, শনিবার ডা. মোঃ আহাদ হোসেন কনসালটেন্ট ও পেইন ফিজিশিয়ান কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা। কনসালটেন্ট ও পেইন ফিজিশিয়ান বাংলাদেশ সেন্টার ফর রিহ্যাবিলিটেশন, কাটাবন, ঢাকা। মেরুদন্ড আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। পুরো শরীরের নিয়ন্ত্রণ এই মেরুদন্ডের সুস্থতার…

১৭ অক্টোবর ২০২০বিস্তারিত পড়ুন

স্থূলকায় ব্যক্তির ক্ষেত্রে করোনা ভ্যাক্সিনের কার্যকারিতা হ্রাসের আশঙ্কা

প্ল্যাটফর্ম নিউজ, ৩১ শে আগস্ট, ২০২০, সোমবার হাসপাতালে কোভিড-১৯ এর চিকিৎসার ক্ষেত্রে দ্বিগুন ঝুঁকিতে আছেন স্থূলকায় ব্যক্তিরা। তাদের ক্ষেত্রে বাড়ছে মৃৃৃত্যু ঝুুঁকিও। স্থূলতার কারণে সাধারণত ডায়াবেটিস, উচ্চ-রক্তচাপসহ বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়ে থাকে। স্থূলকায় ব্যক্তিদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়াতে…

৩১ আগস্ট ২০২০বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।