মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
Fitness & exercise

স্থূলকায় ব্যক্তির ক্ষেত্রে করোনা ভ্যাক্সিনের কার্যকারিতা হ্রাসের আশঙ্কা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৩১ আগস্ট ২০২০, ১১:৫৯ · ২ মিনিটে পড়ুন
স্থূলকায় ব্যক্তির ক্ষেত্রে করোনা ভ্যাক্সিনের কার্যকারিতা হ্রাসের আশঙ্কা
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৩১ শে আগস্ট, ২০২০, সোমবার

হাসপাতালে কোভিড-১৯ এর চিকিৎসার ক্ষেত্রে দ্বিগুন ঝুঁকিতে আছেন স্থূলকায় ব্যক্তিরা। তাদের ক্ষেত্রে বাড়ছে মৃৃৃত্যু ঝুুঁকিও। স্থূলতার কারণে সাধারণত ডায়াবেটিস, উচ্চ-রক্তচাপসহ বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়ে থাকে। স্থূলকায় ব্যক্তিদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়াতে তারা কোভিড মোকাবেলার ক্ষেত্রে অত্যন্ত ঝুঁকির মুখে থাকেন।

বলা হয়ে থাকে, যেকোন ফ্লু জাতীয় রোগের ভ্যাক্সিন ৩০ এর উপর বিএমআই থাকা ব্যক্তিদের উপর কম কার্যকর হয়ে থাকে। এর উপর ভিত্তি করে গবেষকরা জানান, করোনার ভ্যাক্সিনও স্থূলকায় ব্যক্তিদের ক্ষেত্রে কম কার্যকর হতে পারে।

নর্থ ক্যারোলিনা ইউনিভার্সিটির গবেষকরা পৃথিবীর বিভিন্ন দেশের প্রায় ৪ লক্ষ মানুষের উপর এই সংক্রান্ত ৭৫ টির মতো গবেষণা চালিয়েছেন। জানা যায়, হাসপাতালে কোভিড-১৯ এ সংক্রমিত স্থূলকায় ব্যক্তিদের মৃত্যুহার প্রায় দ্বিগুন, এবং ৭৪ শতাংশ রোগীদের ইনটেনসিভ কেয়ার ইউনিটে নেয়ার প্রয়োজন হচ্ছে। এদিকে যুক্তরাজ্যের একটি সমীক্ষায়ও প্রায় একই ধরনের ফলাফল পাওয়া গেছে।

নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ব্যারি পপকিন জানান,

“স্থূলকায় ব্যক্তিদের কোভিড এ আক্রান্ত হওয়া ঝুঁকি ধারণার চাইতেও বেশি।”

উল্লেখ্য, তিনিই উক্ত বিশ্ববিদ্যালয়ের নিউট্রিশন বিভাগের পক্ষ থেকে এই সমীক্ষাটি পরিচালনা করেন। তিনি আরো বলেন,

“পৃথিবীর সব দেশে স্বাস্থ্যকর খাওয়াদাওয়াকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়া উচিত এবং চিনিযুক্ত পানীয়, চর্বিযুক্ত ও প্রক্রিয়াজাত খাবার খাদ্যতালিকা থেকে বাদ দেয়া উচিত।”

মেদ বেড়ে যাওয়া বিভিন্ন রোগের কারণ হয়ে থাকে। এতে করে কোভিডে আক্রান্ত হওয়ার হার ও বেড়ে যায়। মেদ বৃদ্ধির কারণে শরীরে প্রদাহ বেড়ে যায়, জীবাণুর সাথে লড়াই করার ক্ষমতাও কমে যায় এবং অন্যন্য অঙ্গ যেমন- ফুসফুস এর উপর চাপ সৃষ্টি হয়।

করোনার ভ্যাক্সিন নিয়ে গবেষণা করা সংস্থাগুলোর স্থূলকায় ব্যক্তিদের ব্যাপারে বিশেষ নজর দেয়া উচিত বলেও প্রফেসর ব্যারি পপকিন দাবি করেন। তিনি আশংকা করছেন স্থূলকায় ব্যক্তিদের ক্ষেত্রে এই ভ্যাক্সিন কম কার্যকরও হতে পারে।

বর্তমানে পৃথিবীতে স্থূলতা বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কিভাবে এসব ক্ষেত্রে চিকিৎসা করা হবে বা ভ্যাক্সিন গুলোকে কিভাবে কার্যকর করা যায় সেটা নিয়েও ভাবার সময় চলে এসেছে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বাংলাদেশের খাদ্য নিরাপত্তা: বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা

রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ খাদ্য নিরাপত্তা মানুষের সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ চ্যালেঞ্জিং হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাদ্য দূষণ, রাসায়নিক ব্যবহারের অসচেতনতা, এবং খাদ্য প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের অভাবে খাবার নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। এ…

২৪ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

বাংলা চ্যানেল জয় করলেন দুই চিকিৎসক

প্ল্যাটফর্ম নিউজ, ২২ ডিসেম্বর, ২০২১, বুধবার চিকিৎসক- সাদা এপ্রোন গায়ে, স্টেথো গলায় ঝুলিয়ে সমাজের চিরাচরিত নিয়মানুসারে শুধু হাসপাতালের চার দেয়ালের ভেতরে যাদের জীবন অতিবাহিত হওয়ার কথা। তবে এই চিকিৎসকই সম্প্রতি এই স্রোতের বিপরীতে সাঁতরে অনেক স্বপ্নবাজ জেদী মানুষজন তাদের কৃতকার্যের…

২৩ ডিসেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মেরুদন্ডের সুস্থতায় করণীয়

প্ল্যাটফর্ম নিউজ, ১৭ অক্টোবর ২০২০, শনিবার ডা. মোঃ আহাদ হোসেন কনসালটেন্ট ও পেইন ফিজিশিয়ান কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা। কনসালটেন্ট ও পেইন ফিজিশিয়ান বাংলাদেশ সেন্টার ফর রিহ্যাবিলিটেশন, কাটাবন, ঢাকা। মেরুদন্ড আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। পুরো শরীরের নিয়ন্ত্রণ এই মেরুদন্ডের সুস্থতার…

১৭ অক্টোবর ২০২০বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।