মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস সংবাদ

বন্যায় আটকে পড়া সিওমেক শিক্ষার্থী এবং ইন্টার্ন চিকিৎসকদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ইচিপ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৯ জুন ২০২২, ৩:১০ · ২ মিনিটে পড়ুন
বন্যায় আটকে পড়া সিওমেক শিক্ষার্থী এবং ইন্টার্ন চিকিৎসকদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ইচিপ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৯ জুন, ২০২২, রবিবার

সিলেট শহরের অন্যান্য স্থানে সবসময় বন্যা হলেও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কখনো পানিতে নিমজ্জিত হতো না। কিন্তু গতকাল ১৮ জুন, শনিবার মাত্র ২ ঘন্টার ব্যবধানে হঠাৎ প্রবলভাবে বন্যার পানি ঢুকে তলিয়ে যায় হাসপাতালের ভিতর। এদিকে জেনারেটরের রুমও পানিতে তলিয়ে যায়। তাই বন্যার পানি এবং বিদ্যুৎ না থাকার কারণে চিকিৎসা সেবা প্রদান রীতিমত কষ্টসাধ্য এবং অসম্ভব হয়ে উঠে।

এদিকে ছাত্রাবাসের সামনে পানি উঠায় আটকা পড়ে সব শিক্ষার্থী এবং ইন্টার্ন চিকিৎসকগণ। অনেক ইন্টার্ন চিকিৎসক আবার আটকা পড়ে হাসপাতালে।

ছবিঃ ইন্টার্নি হোস্টেল।

তাই আটকে পড়া ইন্টার্ন চিকিৎসকদের গতকাল ইন্টার্ন চিকিৎসক পরিষদের পক্ষ থেকে খাবার বিতরণ করা হয়। হাসপাতালে আটকা পড়া ইন্টার্ন চিকিৎসকদের সবার জন্য দুপুরে আর রাতে খাবারের ব্যবস্থা করা হয়। আর যারা হলে আটকা পড়েছিলো তাদের জন্য দুপুরে শুকনা খাবার আর রাতের খাবারের ব্যবস্থা করে তাদের কাছে পৌঁছে দেয়া হয়।

ছবিঃ ইচিপের ত্রাণ কর্মসূচী।

এছাড়া প্রচন্ড বন্যায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের হলে আটকে যাওয়া শিক্ষার্থীদের বাসায় পাঠানোর ব্যবস্থা করে সিওমেক ছাত্রলীগ। এই দুরাবস্থায় ছাতা কিংবা রেইনকোটের ব্যবস্থা করতে না পারায় তাদের অনেকেই পিপিই পড়েই নেমে পরেন ত্রাণ কার্যক্রমে।

ছবিঃ পিপিই পরিধানকারী ইচিপ সদস্যগণ।

এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা. আহমেদ মুনতাকিম চৌধুরী, ডা. তাওহীদুল ইসলাম নাদিদ, ডা. রাফিউল আবেদিন হ্রদয়, ডা. সাদিকুল ইসলাম।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

নতুন অধ্যক্ষ পেল দুই মেডিকেল কলেজ

শুক্রবার, ০৭ মার্চ, ২০২৫ নতুন অধ্যক্ষ পেয়েছে নোয়াখালী মেডিকেল কলেজ ও খুলনা মেডিকেল কলেজ। খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. গোলাম মাসুদকে একই মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ দেয়া হয়েছে। একইসাথে খুলনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো. আমিনুর রহমানকে…

৭ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নির্মাণ কাজ উদ্বোধন

রবিবার, ০১ ডিসেম্বর, ২০২৪ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (০১ ডিসেম্বর) নগরীর বাজে সিলিন্দার প্রকল্প এলাকায় নির্মাণ কাজের উদ্বোধন ফলক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রামেবির উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক। এ…

১ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

আরো তিন মেডিকেল কলেজের নাম পরিবর্তন 

মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪ এবার তিন সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ (১৮ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডা. মোঃ সারোয়ার বারী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করার…

১৯ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।