রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩, ১৪ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

আজ চতুর্থ দিনেও এসএসএমসির শিক্ষার্থীদের ১১ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন

প্ল্যাটফর্ম নিউজ, ১১ জুন, ২০২২, শনিবার

স্যার স‌লিমুল্লাহ মে‌ডিকেল ক‌লে‌জের ছাত্রাবা‌সগু‌লোতে বাস‌যোগ্য প‌রি‌বেশ গ‌ড়ে তোলার দাবি‌তে গত ৮ জুন, ২০২২, বুধবার সকাল ১০ টার পর থেকে আজ পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে অধ্যক্ষের রুমের সামনে তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে প্রতিবাদ প্রদর্শন করেন।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ দেশের ২য় সেরা মেডিকেল কলেজ। অথচ পোস্টার, প্ল্যাকার্ড হাতে গলা উঁচু করে এসএসএমসির শিক্ষার্থীরা দাবি আদায়ে প্রতিবাদ করে জানাতে হচ্ছে তাদের দাবিগুলো। ক‌লে‌জ হো‌স্টেলগু‌লো‌ পুরাতন হ‌য়ে যাওয়ায় সুয়া‌রেজ, পা‌নির লাইন ও আসবাবপত্র, দরজা জানালা ভে‌ঙ্গে যাওয়ায় হলগু‌লো‌তে বসবাস করা কষ্টকর হ‌য়ে প‌ড়ে‌ছে। বি‌শেষ ক‌রে গত একমাস যাবৎ পা‌নি না থাকায় বে‌শি সমস্যা হ‌চ্ছে।‌ এদিকে ছাত্রাবাসের ডাইনিং কয়েকবছর যাবত বন্ধ থাকার কারনে শিক্ষার্থীরা পড়ছেন বিপাকে। এছাড়া সুইপার না থাকার কারনে পুরো ছাত্রাবাস ভাগাড়ে পরিণত হয়েছে এবং মশা-মাছির প্রকোপ বেড়ে গিয়েছে।

শিক্ষার্থীরা আরও বলেন, ছাত্রাবাসের নিরাপত্তার বেহাল দশার জন্য নিয়মিত ছাত্রাবাস থেকে শিক্ষার্থীদের ফোনসহ বিভিন্ন মুল্যবান জিনিস চুরি হচ্ছে। লেকচার গ্যালারির এসিগুলো নষ্ট এবং ব্লাস্ট হওয়ার সম্ভাবনাও রয়েছে। এসব সমস্যা নিয়ে বহুবার শিক্ষার্থীরা অধ্যক্ষসহ কলেজ প্রশাসন এর সকলের সাথে কথা বললেও সমস্যার কোন সুরাহা হয়নি। এরই পরিপ্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীরা এই আন্দোলনে নেমেছে। শিক্ষার্থী হিসেবে তাদেরও মৌলিক অধিকার আদায়ের জন্যই আজ তাদের এই আন্দোলন।

এদিকে ক‌লে‌জের স‌চিব মো. এনা‌য়েত কবীর জানিয়েছেন, “ক‌লে‌জ হো‌স্টেলগু‌লো‌ পুরাতন হ‌য়ে যাওয়ায় সুয়া‌রেজ, পা‌নির লাইন ও আসবাবপত্র, দরজা জানালা ভে‌ঙ্গে যাওয়ায় হলগু‌লো‌তে বসবাস করা কষ্টকর হ‌য়ে প‌ড়ে‌ছে। বি‌শেষ ক‌রে গত একমাস যাবৎ পা‌নি না থাকায় বে‌শি সমস্যা হ‌চ্ছে।‌ এজন্য ছাত্রদের জন্য নতুন দু‌টি ও ছাত্রী‌দের জন্য এক‌টি নতুন হো‌স্টেল তৈ‌রির সিদ্ধান্ত নেয়া হয়।‌ এছাড়াও বিদ্যমান সমস্যাগু‌লো ‌চি‌হ্নিত ক‌রে দ্রুত সকল সমস্যার সমাধান করা হ‌বে ব‌লেও জানান তি‌নি।”

উল্লেখ্য শিক্ষার্থীদের ১১ দফা দাবিগুলো হলো: ১. হলে সুপেয় পানির জন্য স্থায়ী ফিল্টার স্থাপন ২. পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা প্রহরী নিয়োগ ৩. সুইপার ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ ৪. হলের টয়লেট সংস্কার ৫.ঝুকিপূর্ণ বৈদ্যুতিক লাইন ও সকেট সংস্কার ৬.লেকচার গ্যালারি ও টিউটোরিয়াল ক্লাসরুমের ফ্যান ও এসি মেরামত ৭. হলের বন্ধ থাকা ডাইনিং চালু করা ও স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিতকরন ৮. লেডিস হোস্টেলের অতিরিক্ত ৩ রুমে পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যাবস্থা ৯. আলাউদ্দিন হলের টিভিরুম ও গেস্টরুম গুলোকে পুনরায় খালি করে দেওয়ার ব্যাবস্থা ১০. শিক্ষার্থীদের কোডিড ভ্যাক্সিনেশন সম্পন্ন করণ এবং সনদ প্রদানের ব্যাবস্থা ১১. হলে প্রত্যেক শিক্ষার্থীর জন্য চেয়ার, টেবিল, খাট বরাদ্দ নিশ্চিত করতে হবে।

এমতাবস্থায় কর্তৃপক্ষের কাছ থেকে যথোপযুক্ত উত্তর এবং দুর্নীতি নিরসনের প্রত্যাশায় ‘স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ’ এর শিক্ষার্থীরা তাদের এগারো দফা দাবীর ভিত্তিতে ৮ তারিখ থেকে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে এবং আজ চতুর্থ দিনেও কোনো সুরাহা না হওয়ায় অবরোধ এখনও চলছে।

[নিজস্ব প্রতিবেদক/ ডা. মোঃ মামুনুর রশীদ জামি]

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

ক্রমবর্ধমান স্বাস্থ্য চাহিদা মোকাবিলায় প্রচলিত চিকিৎসা নিয়ে আরও গবেষণার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ তাদের স্বাস্থ্যসেবার অংশ হিসেবে প্রচলিত, পরিপূরক ও সমন্বিত চিকিৎসা (Traditional, Complementary and Integrative Medicine – TCIM) ব্যবহার করেন। অথচ এসব চিকিৎসা পদ্ধতি কোথায় নিরাপদ, কার্যকর এবং উপযুক্ত, তা বোঝার জন্য বৈশ্বিক স্বাস্থ্য গবেষণা তহবিলের ১ শতাংশেরও কম ব্যয় করা হয়। এমন সময়ে,

বিস্তারিত পড়ুন
ঢাকা মেডিকেল কলেজ

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজন করে Dhaka Medical College Internal Medicine Interest Group

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।