বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেলে সীতাকুণ্ড অগ্নিকাণ্ডে আহতদের বিনামূল্যে চিকিৎসা সেবার উদ্যোগ

প্ল্যাটফর্ম নিউজ, রোববার, ৬ জুন, ২০২২

সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে দগ্ধ ও আহতদের জরুরী চিকিৎসা সেবার প্রয়োজনে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল (শমশের পাড়া, চান্দগাঁও, চট্টগ্রাম) এ্যাম্বুলেন্স, ভর্তি রোগীর জন্য বেড ভাড়া, ল্যাব টেস্ট, সার্ভিস চার্জসহ বিভিন্ন খরচ বিনামূল্যে করার মাধ্যমে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। দুর্ঘটনার পর থেকে এখন পর্যন্ত ভর্তিকৃত রোগীরা প্রাথমিক চিকিৎসার এই সুযোগ পাচ্ছেন।

ছবি: সিআইএমসিএইচ অফিসিয়াল নোটিশ।

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল ট্রাস্টের অন্যতম কার্যকরী সদস্য ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মুসলিম উদ্দীন সবুজ বলেন, “জাতীয় দুর্যোগে মানবতার সেবায় দল মত নির্বিশেষে সকলের এগিয়ে আসা উচিত, এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে থাকতে পারা সকলের জন্যই সৌভাগ্যের ব্যাপার। আশা করি আমাদের প্রতিষ্ঠানের ক্ষুদ্র এই প্রচেষ্টা আহত রোগীদের কিছুটা হলেও কল্যাণে আসবে।”

ছবি: আহত রোগীদের জন্য যেসব সার্ভিস ফ্রি।

অপরদিকে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার আমির হোসেন বলেন, “ক্ষতিগ্রস্ত রোগীদের সব ধরনের চিকিৎসা সেবা দিতে আমাদের মেডিকেল সর্বদা প্রস্তুত। আমরা চাই, জাতীয় সঙ্কট মোকাবিলায় সকলেই এগিয়ে আসুক।”

সিআইএমসিএইচ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন ২১/২২ এর সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল মান্নানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, “প্রাথমিক মোকাবেলা সেরে উঠলেও এমন দূর্ঘটনা পরবর্তি প্রধান চিন্তার বিষয় হচ্ছে ইনফেকশন কন্ট্রোল, নিয়মিত ড্রেসিং এবং অন্যান্য রোগ প্রতিরোধ। তা মাথায় রেখে আমরা চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকরা মর্মান্তিক ভাবে ক্ষতিগ্রস্ত আহতদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়ে পরিস্থিতি স্বাভাবিকের চেষ্টা করছি।”

 

ছবি: জরুরি পরিস্থিতিতে চমেকে রোগীদের সেবা দিতে যাওয়া সিআইএমসিএইচ ইন্টার্ন চিকিৎসকগণ।

এই ব্যাপারে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী এইচ এমডি আবুল কালাম আজাদ জানান, “রাতে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর থেকেই ক্যাম্পাসের সাবেক-বর্তমান অনেক শিক্ষার্থী সেচ্ছায় চট্টগ্রাম মেডিকেল কলেজে গিয়েও সেবা দিয়ে আসছে। আমাদের প্রতিষ্ঠানের এই মহতী উদ্যোগ তাঁদের ঐ উত্তম কার্যক্রমকে আরও ত্বরান্বিত করবে। এছাড়াও জরুরী রক্তের প্রয়োজনে শিক্ষার্থীদের পক্ষ থেকে বন্ধু ব্লাড ব্যাংকের ডোনাররা সর্বদা প্রস্তুত ও গরীব রোগীদের জন্য বিনামূল্যে ঔষধপত্র ব্যবস্থার প্রচেষ্টা থাকবে।”

 

 

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।