মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬৮ কার্তিক ১৪৩৩ · ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সেমিনার এবং ফিস্টুলা সেন্টারের ওয়েবসাইট উদ্বোধন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৫ জুলাই ২০১৮, ১২:৩১ · ২ মিনিটে পড়ুন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সেমিনার এবং ফিস্টুলা সেন্টারের ওয়েবসাইট উদ্বোধন
লেখার আকার
আজ শনিবার সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে  (বিএসএমএমইউ) ‘সেফার সার্জারি ফর প্রিভেনশন অফ ফিমেল জেনিটাল ফিস্টুলা’ শীর্ষক সেমিনার আয়োজিত হয়।এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন ড. কনক কান্তি বড়ুয়া।
উক্ত সেমিনারে প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের  (বিএসএমএমইউ) ফিস্টুলা সেন্টারের ওয়েবসাইট (www.ufcbsmmu.org) এর উদ্বোধন করেন।
সেমিনারে যুক্তরাষ্ট্রের হাভার্ড ইউনিভার্সিটি থেকে প্রজক্টেরের মাধ্যমে “Surgical and Anesthesia care with the context of global health” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার  (WHO) Emergency and Essential surgical care প্রোগ্রামের কনসালটেন্ট কী বি পার্ক। এ ছাড়া
Global surgery obstetrics and essential বিষয়ে গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি অফ আলবার্টার রেসিডেন্ট লিনা রোয়া।
এছাড়াও প্রবন্ধ উপস্থাপন করেন বিএসএমএমইউয়ের অ্যানেসথেশিয়া, অ্যানালজেশিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. দেবব্রত বনিক, অবসটেট্রিকস অ্যান্ড গাইনোকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শিউলী চৌধুরী, আন্তর্জাতিক সংস্থা এনজেন্ডার হেলথের ফিস্টুলা কেয়ার প্লাস প্রকল্পের ডা. এস কে নাজমুল হুদা। ইউনিভার্সিটির ফিস্টুলা সেন্টারের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সহযোগী অধ্যাপক ডা. শারমীন মাহমুদ।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ইউএসএআইডির ডেপুটি ডিরেক্টর ড. জোসেফ মনিহিন। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার। স্বাগত বক্তব্য রাখেন অবসটেট্রিকস অ্যান্ড গাইনোকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. তৃপ্তি রাণী দাস। ধন্যবাদ জ্ঞাপন করেন ইউনিভার্সিটির ফিস্টুলা সেন্টারের প্রজেক্ট অ্যাডভাইজার অধ্যাপক ডা. সালেহা বেগম চৌধুরী।
উল্লেখ্য, দেশে এখনো প্রায় সাড়ে ১৯ হাজার নারী ফিস্টুলায় ভুগছেন। জাতিসংঘ ২০৩০ সালের মধ্যে বিশ্ব থেকে ফিস্টুলা নির্মূলের ঘোষণা দিয়েছে। বাংলাদেশ এ লক্ষ্য অর্জনে বদ্ধপরিকর।
অনুলিখনঃ
নাহিদা হিরা
শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ (১৪-১৫)
খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।