মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের উপসর্গহীন করোনা শনাক্ত

অংকন বনিকপ্রকাশ: ২৩ এপ্রিল ২০২০, ৯:৫৪ · ২ মিনিটে পড়ুন
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের উপসর্গহীন করোনা শনাক্ত
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০

দিনদিন দেশের বিভিন্ন জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। নতুন নতুন জেলায় মিলছে করোনা রোগীর সন্ধান।

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪১৪ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। ঢাকা শহরে আক্রান্তের হার সবচেয়ে বেশি।

গত ২৪ ঘণ্টায় বগুড়া জেলায় নতুন করে আরো ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে নারী, শিশু ও তরুণ রয়েছে। তবে সবচেয়ে আশঙ্কার বিষয়, আক্রান্ত ৭ জনের সবাই উপসর্গবিহীন!

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে জেলার সিভিল সার্জন কার্যালয়কে এ তথ্য জানানো হয়েছে।

এ প্রসঙ্গে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ রেজাউল আলম বলেন,

” গতকাল বুধবার ল‍্যাবে ৮৪টি নমুনা পরীক্ষা করে ৭টি নমুনা করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। করোনা পজিটিভ ব‍্যক্তিদের মধ্যে নারী-শিশু ও তরুণ বেশি। সাতজনের মধ্যে বগুড়া শহরের সবুজবাগ এলাকার ৪০ বছরের একজন বাসিন্দা রয়েছেন। তিনি যশোর জেলা থেকে বগুড়ায় চাকরি সুবাদে এসেছেন। অন্য ছয়জনের মধ্যে নন্দীগ্রাম উপজেলার ১২ বছর বয়সী এক শিশু রয়েছে। সোনাতলা, সারিয়াকান্দি, শাজাহানপুর, দুপচাঁচিয়া এবং ধুনট উপজেলার একজন করে বাসিন্দা রয়েছেন।”

বগুড়ার সিভিল সার্জন গউসুল আজিম চৌধুরী বলেন,

“এ পর্যন্ত করোনা শনাক্ত হওয়া ১২ জনের মধ্যে ১০ জনের জ্বর সর্দি কাশি শ্বাসকষ্ট কিংবা পাতলা পায়খানার মতো উপসর্গ নেই। কয়েকজন নারায়ণগঞ্জ ও ঢাকা ফেরত ব্যক্তি রয়েছেন।”

প্রসঙ্গত, করোনা প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সচেতন হয়ে, নিজগৃহে অবস্থান করেই সুস্থ ও নিরাপদ থাকা সম্ভব।

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।