মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬২৯ আশ্বিন ১৪৩৩ · ২ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

ফেনীতে চিকিৎসক ও অসহায় মানুষের পাশে সন্ধানী এবং FMDSA

Platformপ্রকাশ: ১১ মে ২০২০, ১১:১৭ · ১ মিনিটে পড়ুন
ফেনীতে চিকিৎসক ও অসহায় মানুষের পাশে সন্ধানী এবং FMDSA
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১১ মে ২০২০, সোমবার
চলমান কোভিড-১৯ পরিস্থিতিতে অসহায় মানুষের সেবায় নিয়োজিত মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত স্বাধীনতা পুরষ্কার প্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন ‘সন্ধানী’ নিরলস কাজ করে যাচ্ছে।
করোনা মোকাবিলায় দেশের প্রতিটি জেলায় গঠিত বিশেষ স্বেচ্ছাসেবী দল – ‘সন্ধানী ক্র‍্যাক প্লাটুন ভলান্টিয়ার্স’ প্রতিদিন দেশের বিভিন্ন জেলায় ত্রাণ বিতরণ কর্মসূচি চলমান রেখেছে। সেই সাথে করোনা কালীন সময়ে স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মীদের জন্য পি.পি.ই বিতরণ কর্মসূচি চালু আছে।
এরই ধারাবাহিকতায় সন্ধানী ক্র‍্যাক প্লাটুন ভলান্টিয়ার্স (ফেনী জেলা) এবং ফেনী মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশন এর সমন্বিত উদ্যোগে গত শনিবার ফেনীর ডাক্তারদের মাঝে ১০০ টি ফেস শিল্ড বিতরণ করা হয়। ফেস শিল্ড গুলো ফেনীর প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সদর হাসপাতাল, ডায়বেটিস হাসপাতাল এবং হার্ট ফাউন্ডেশন হাসপাতালে কর্মরত ডাক্তারদের জন্য প্রদান করা হয়। পরবর্তীতে ফেনীর ট্রাংকরোড এলাকায় ১০০ জন পথশিশু, রিকশাচালক এবং পথচারী দরিদ্র মানুষের মাঝে এক বেলার আহার বিতরণ করা হয়।

উক্ত দুই কর্মসূচির সফল বাস্তবায়নে সার্বিক দিকনির্দেশনা প্রদান করে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন, ফেনী জেলা শাখা।

৪৩ বছর ধরে আর্তের সেবায় নিয়োজিত স্বনামধন্য এই সংগঠনটির শীঘ্রই কোভিড-১৯ আক্রান্ত ডাক্তার, মেডিকেল শিক্ষার্থী এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষ এম্বুল্যান্স সেবা প্রদানের পরিকল্পনা আছে বলে জানা গেছে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।