মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬৬ অগ্রহায়ণ ১৪৩৩ · ৯ জমাদিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

ফরিদপুরে ওষুধ কোম্পানির প্রতিনিধি ও দালালদের হামলার শিকার চিকিৎসক

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৩ মে ২০২৫, ৩:০৩ · ১ মিনিটে পড়ুন
ফরিদপুরে ওষুধ কোম্পানির প্রতিনিধি ও দালালদের হামলার শিকার চিকিৎসক
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক অর্ককে মারধর করছে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি ও স্থানীয় ডায়াগনস্টিক সেন্টারের দালালেরা।
লেখার আকার

মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

ফরিদপুরে ওষুধ কোম্পানির প্রতিনিধি ও দালালদের হামলার শিকার হয়েছেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক। হামলার শিকার চিকিৎসকের নাম ইমতিয়াজ হোসেন অর্ক। তিনি ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্টার পদে কর্মরত আছেন।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক অর্ককে মারধর করছে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি ও স্থানীয় ডায়াগনস্টিক সেন্টারের দালালেরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, রবিবার (১১ মে) সন্ধ্যা ১৮৫২ ঘটিকায় ফরিদপুরের মধুখালির একতা ডায়াগনস্টিক এন্ড ইমেজিং সেন্টারের মূল ফটকে তাকে মারধর করছেন কয়েকজন। হামলাকারীদের মধ্যে একজন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি ও কয়েকজন লোকাল ডায়াগনস্টিক সেন্টারের দালাল। সেই সাথে তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজও করা হয়।

প্ল্যাটফর্মের অনুসন্ধানে জানা গেছে, স্থানীয় অন্য একটি ডায়াগনস্টিকে বসতে অপারগতা জানানোর পাশাপাশি মানহীন কোম্পানির ওষুধ লিখতে অপারগতা জানান হামলার শিকার চিকিৎসক। এর জের ধরেই তার উপর হামলা চালানো হয়েছে।

এ বিষয়ে জানতে হামলার শিকার চিকিৎসকের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বিশেষজ্ঞদের ভাষ্য, চিকিৎসা ও স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন ছাড়া এমন হামলা রোধ করা সম্ভব হবে না। পাশাপাশি হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেছেন তারা।

প্ল্যাটফর্ম/এমইউএএস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সিসিইউ হতে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১৪ নভেম্বর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে, করোনারী এনজিওগ্রাম পরবর্তী ব্লক ধরা পড়লে, স্টেন্টিং প্রক্রিয়া সম্পন্ন হয় স্বাস্থ্যমন্ত্রীর। কার্ডিওলজির স্বনামধন্য অধ্যাপক ডা. এ এন এম মোমেনুজ্জামানেএ নেতৃত্বে তার চিকিৎসা প্রক্রিয়াধীন রয়েছে। স্টেন্টিং পরবর্তী পরিচর্যার জন্য সিসিইউতে রাখা…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন, বসানো হলো দুটি রিং (স্টেন্ট)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গতকাল একই হাসপাতালে…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।