সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ফরিদপুর মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের প্রতিবাদ লিপিঃ কি ঘটেছিল সেদিন?

১৭ এপ্রিল ২০১৮ তারিখের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসকের উপর নার্সদের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সকল শিক্ষানবীশ চিকিৎসকবৃন্দ একটি প্রতিবাদলিপি প্রকাশ করেন। উক্ত প্রতিবাদ লিপিতে, প্রকৃত ঘটনা প্রকাশ করে যার প্রমান স্বরূপ সিসিটিভি’র ফুটেজ রয়েছে। নিম্মে প্রতিবাদ লিপির বক্তব্য উল্লেখ করা হল।

তারিখঃ ১৭.০৪.২০১৯ইং

প্রতিবাদ লিপি

ফমেক হাসপাতালের কর্তব্যরত শিক্ষানবীশ চিকিৎসকের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবীশ চিকিৎসকবৃন্দ হাসপাতাল প্রশাসনের সাথে গত ১৬.০৪.২০১৯ ইং তারিখ হতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদেশনায় জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ-২০১৯ পালন করে আসছে ।
অদ্য ১৭.০৪.২০১৯ইং তারিখ সকাল ৯.০০ ঘটিকায় হাসপাতালের একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কতিপয় নার্স
একজন দায়িত্বরত শিক্ষানবীশ চিকিৎসকের ওপর হামলা করে | এ ঘটনার সূত্রপাত হয় ১৬.০৪.২০১৯ইং তারিখ
সকালবেলা হাসপাতালের ৬ষ্ঠ তলায় | নববর্ষ উপলক্ষ্যে সাজানো ২-১ টি বেলুন ফাটানোর মত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র
করে দায়িত্বরত এ চিকিৎসকের সাথে কয়েকজন নার্স দুর্ধবহার করে এবং দেখে নেওয়ার হুমকি দেয় ।

পরবর্তীতে ১৭.০৪.২০১৯ইং তারিখ সকাল ৯.০০ ঘটিকার সময় একই ঘটনাকে কেন্দ্র করে এ চিকিৎসক
হাসপাতালের শান্তা,বিখী এবং কাকলীর নেতৃত্বে বেশ কয়েকজন নার্সের জেরার সম্মুখীন হন। একপাঁয়ে নার্সরা
অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করলে তিনি এই অভিযোগ নিয়ে হাসপাতালের পরিচালককে জানানোর উদ্দেশ্যে
রওনা হলে পরিচালকের রুমের সামনেই বাধাগ্রস্থ হন । ইতোমধ্যে ঘটনাস্থলে ৩০-৪০ জন নার্স উক্ত চিকিৎসকের
ওপর জুতা খুলে মারধর শুরু করে । এমতাবস্থায় উক্ত চিকিৎসক আত্মরক্ষার চেষ্টা করে ব্যর্থ হন এবং মারাত্মকভাবে আহত হন | পরবর্তীতে কয়েকজন শিক্ষানবীশ চিকিৎসক তাকে উদ্ধার করতে গেলে তারাও লাঞ্ছিত হন। এসকল
ঘটনা পরিচালক সহ হাসপাতাল প্রশাসনের সামনেই ঘটে । যার সব কিছু হাসপাতালের সিসিটিভি তে ধারণ করা
আছে । অতঃপর সকল শিক্ষানবীশ চিকিৎসকবৃন্দ সামগ্রিক ঘটনার প্রেক্ষিতে হাসপাতাল প্রশাসনের শরণাপন্ন
হয়েছে।

সিসিটিভি ফুটেজ এবং চাক্ষুষ প্রমাণ থাকা সন্ধেও দুই একটি দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টালে সকল
শিক্ষানবীশ চিকিৎসকদের দায়ী করে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট সংবাদ প্রচার করে । এতে জনমতে বিভ্রান্তি সৃষ্টি
হয় ।যার তীব্র নিন্দা জ্ঞাপন করছি ।

হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় ডাক্তার এবং নার্স উভয়ের সম্মিলিত ভূমিকা অনস্থীকার্য । কিন্তু কতিপয় নার্সদের
এ ধরণের অনাকাজ্িত আচরণ সমগ্র স্বাস্থ্য ব্যবস্থাকে প্রশ্নের সম্মুখীন করে । উল্লেখ্য যে, উপরোল্লিথিত ঘটনা সব্ষেও
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সেবা এক মুহুর্তের জন্যেও বন্ধ থাকেনি যা শিক্ষানবীশ
চিকিৎসকদের দায়িত্বশীলতার পরিচয় বহন করে ।

এ ধরণের ন্যার্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের কঠোরতর শাস্তি দাবি করছি এবং সেই
সাথে অতিসন্বর উক্ত ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি ।

পক্ষেঃ
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সকল শিক্ষানবীশ চিকিৎসকবৃন্দ ।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।