মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬৮ কার্তিক ১৪৩৩ · ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

ফরিদপুর মেডিকেল কলেজের নতুন নাম “বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুর”

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২১, ৯:০৪ · ২ মিনিটে পড়ুন
ফরিদপুর মেডিকেল কলেজের নতুন নাম “বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুর”
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৪ ফেব্রুয়ারি ২০২১, রবিবার

ফরিদপুর মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে “বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুর” রাখা হয়েছে। আজ ১৪ ফেব্রুয়ারি, ২০২১ ইংরেজি তারিখ রবিবার কলেজটির একাডেমিক কাউন্সিলের বিশেষ সভায় ফরিদপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি মাশতুরা মোশাররফ ঐষিকা মেডিকেল কলেজের নাম
“বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুর” রাখার লিখিত প্রস্তাবনা কলেজের নতুন অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের হাতে তুলে দেন। অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে পরবর্তীতে উক্ত প্রস্তাবনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট পেশ করা হয়।

ছবিঃ ফরিদপুর মেডিকেল কলেজের নতুন নামকরণ অনুষ্ঠানের একাংশ
ছবিঃ ফরিদপুর মেডিকেল কলেজের নতুন নামকরণ অনুষ্ঠানের একাংশ

প্রায় ২৯ বছর আগে ১৯৯২ সালে বাংলাদেশের ফরিদপুর জেলায় স্থাপিত হয় ফরিদপুর মেডিকেল কলেজ। কলেজটিতে ৫ বছর মেয়াদী এমবিবিএস কোর্সে বর্তমানে আসন সংখ্যা ১৭৭। মেডিকেল কলেজটির কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হয়ে আসছে। স্থাপনার পর পর প্রথমে হাসপাতালের একটি অংশের কার্যক্রম শুরু হয় এবং কিছুদিনের মধ্যেই “মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেইনিং স্কুল” (ম্যাটস) এর ভবনে কার্যক্রম স্থানান্তরিত করা হয়। পরবর্তীতে ১৫জুন, ২০১৭ এ মেডিকেল কলেজের সকল কার্যক্রম নতুন এবং স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর করা হয়। বর্তমানে নতুন স্থায়ী ক্যাম্পাসেই কলেজটির কার্যক্রম চলছে।

ছবিঃ ফরিদপুর মেডিকেল কলেজ

উল্লেখ্য, ইতিপূর্বে ২০১১ সালের ১৯ মে কলেজের ব্যবস্থাপনা কমিটির সভায় ফরিদপুর মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে শেখ হাসিনা মেডিকেল কলেজ রাখার প্রস্তাবনা করা হয়।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।