বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

প্ল্যাটফর্ম রংপুর জোন কর্তৃক “মাস্ক পরো বাংলাদেশ” ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্ল্যাটফর্ম নিউজ, ২৩শে ডিসেম্বর, ২০২০, বুধবার

গত মঙ্গলবার রংপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় পরিচালিত হলো প্ল্যাটফর্ম এর “মাস্ক পরো বাংলাদেশ” ক্যাম্পেইন। গত ২২শে ডিসেম্বর সাধারণ জনগণের মাঝে করোনাভাইরাস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই আয়োজন করা হয়। প্ল্যাটফর্ম মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির উদ্যোগে রংপুর জোনের সদস্যদের অংশগ্রহণে উক্ত ক্যাম্পেইন পরিচালিত হয়।

মঙ্গলবার সকাল ১১ টায় রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ প্রাঙ্গণে রংপুরের বিভিন্ন মেডিকেল কলেজের প্ল্যাটফর্ম সদস্যগণ এক হয়ে প্রথমে দুটো টীম গঠন করে। মেডিকেল পূর্বগেট বাজার, রংপুর মেডিকেল কলেজের বিভিন্ন অংশ, শহীদ মোখতার আলী চত্বর, সিও বাজার রংপুর চেকপোস্ট এরিয়ার প্ল্যাটফর্মের একটি টীম জনসচেতনতামূলক ক্যাম্পেইনটি পরিচালনা করে।

অপর টীম রংপুর সিটি মার্কেট, সুপার মার্কেট, জাহাজ কম্পানীর মোড়, সালেক মার্কেট, গ্রান্ট হোটেলের মোড়ে ক্যাম্পেইন চালায়।

মূলত সাধারণ জনগণের মাঝে যারা মাস্ক পরিহিত ছিলেন না, তাদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ, মাস্ক পরার নিয়ম সম্পর্কে অবহিতকরণ, কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা বৃদ্ধি সম্পর্কে অবগতকরণ, মাস্ক পরার উপকারিতা বর্ণনা প্রভৃতি কার্যক্রম ছিলো উক্ত ক্যাম্পেইন এর অংশ। উপকার ভোগীদের অনেকেই প্ল্যাটফর্মের ‘মাস্ক পরো বাংলাদেশ’ এই উদ্যোগকে সাধুবাদ জানায়, সরকারি ও বেসরকারি উদ্যোগে এরকম কার্যক্রম বৃদ্ধির আহ্বানও জানায় তারা।

সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ক্যাম্পেইনটির কার্যক্রম পরিচালিত হয়।

প্ল্যাটফর্ম রংপুর জোনের পক্ষ থেকে উক্ত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেনঃ

সৈয়দ ওয়াসিফ হোসেন (কেন্দ্রীয় প্রতিনিধি, প্ল্যাটফর্ম রংপুর জোন)
মোঃ হাসান রহমান সজীব (প্রেসিডেন্ট, প্ল্যাটফর্ম রংপুর জোন)
দুর্জয় কুমার রায় (সাধারণ সম্পাদক,প্ল্যাটফর্ম
রংপুর জোন)
আবু আল ফয়সাল (যুগ্ম-সাধারণ সম্পাদক,প্ল্যাটফর্ম
রংপুর জোন)
কাজী মোঃ মুনতাসীর মামুন বরাত (সহকারী তথ্য,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, প্ল্যাটফর্ম রংপুর জোন)
আসনুভা নুসরাত(সহকারী জনস্বাস্থ্য, সমাজসেবা ও গবেষণা বিষয়ক সম্পাদক, প্ল্যাটফর্ম রংপুর জোন)
মোঃ আলমগীর কবির (সদস্য, প্ল্যাটফর্ম রংপুর জোন)
মোঃ ওয়াসিফ ইসলাম (সদস্য, প্ল্যাটফর্ম রংপুর জোন)
মোঃ সোহানুর রহমান (সদস্য, প্ল্যাটফর্ম রংপুর জোন)
ফয়সাল মোরশেদ তুষার (সদস্য, প্ল্যাটফর্ম রংপুর জোন)
মোঃ মিনহাজুল ইসলাম (সদস্য, প্ল্যাটফর্ম রংপুর জোন)
হাবিবা সুলতানা (সদস্য, প্ল্যাটফর্ম রংপুর জোন)
মোঃ আল মমিন বাবু আকাশ (সদস্য, প্ল্যাটফর্ম রংপুর
জোন)
নিশাত সুভা মেধা (সদস্য, প্ল্যাটফর্ম রংপুর জোন)
অদ্বিতীয়া রায়
(সদস্য,প্ল্যাটফর্ম রংপুর জোন)

নিজস্ব প্রতিবেদক
ওয়াসিফ হোসেন

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।