মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

প্ল্যাটফর্ম-বুয়েটিয়ানদের যৌথ উদ্যোগে শুরু হতে যাচ্ছে বিনামূল্যে টেলিমেডিসিন সেবা – “সাড়া”

প্ল্যাটফর্ম নিউজ, ২৪শে জুলাই ২০২০, শুক্রবার

বাংলাদেশে প্রথমবারের চিকিৎসকদের ভলান্টারি সংগঠন ‘প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি’ এবং বুয়েটিয়ানদের চ্যারিটি সংগঠন ‘অঙ্কুর ইন্টারন্যাশনাল’- এর যৌথ উদ্যোগে শুরু হতে যাচ্ছে বিনামূল্যে টেলিমেডিসিন সেবা “সাড়া”। আগামী ২৬ শে জুলাই (রবিবার) সকাল ৮ টা থেকে এই ফ্রি টেলিমেডিসিন চিকিৎসা সেবা প্রদান শুরু হবে।

 

 

প্ল্যাটফর্ম সূচনালগ্ন থেকেই স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে সবসময় চিকিৎসকদের অধিকার আদায় এবং চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের সহায়ক নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এক্ষেত্রে প্ল্যাটফর্মের সাথে বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন যুক্ত হয়েছে চিকিৎসকবান্ধব নানা কাজে। তারই ধারাবাহিতায় এবার জনসাধারণের জন্য প্ল্যাটফর্ম এবং অঙ্কুর ইন্টারন্যাশনাল- এর যৌথ উদ্দ্যেগে “সাড়া” নামক ফ্রি টেলিমেডিসিন সেবার পরিকল্পনা করা হয়। এ প্রজেক্টটিতে আরও সহযোগিতা প্রদান করছে ‘বিনির্মান টেকনোলজিস’ এবং ‘সংযোগ’। গত ২৩ শে জুলাই “সাড়া” অনলাইন সার্ভিসের লঞ্চিং নিয়ে সংবাদ সম্মেলন হয়, যেখানে উপস্থিত ছিলেন- ‘প্ল্যাটফর্ম’ এর প্রতিষ্ঠাতা ডা. মোহিবুর হোসেন নিরব, সহ-প্রতিষ্ঠাতা ডা. শেখ আহমেদুল হক কিরণ, ‘অঙ্কুর ইন্টারন্যাশনাল’ এর পক্ষ থেকে প্রকৌশলী সায়েস্তাগির চৌধুরী, প্রকৌশলী কানিজ ফাতেমা এবং প্রকৌশলী ফাহমিদা খাতুন, ‘সংযোগ’ হতে প্রকৌশলী আহমেদ জাভেদ জামাল এবং প্রকৌশলী সিজার, ‘বিনির্মান টেকনোলজিস’ এর পক্ষ থেকে প্রকৌশলী সৈয়দ ইমতিয়াজ আহমেদ।

মহামারি করোনার কারণে মানুষ বন্দীদশায় আটকে আছে। সংক্রমণের ভয়ে অনেকে হাসপাতাল বিমুখ, আবার জরুরী সেবা নিতে হাসপাতালমুখী হয়েও অনেকে মারত্মক ঝুঁকির মধ্যে পড়ছেন। দেশের এই সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভিড় না করে ঘরে বসে ফ্রি টেলিমেডিসিন সেবার মাধ্যমে যেন সবাই কাঙ্ক্ষিত চিকিৎসা নিতে পারেন, এটাই “সাড়া” এর উদ্দেশ্য। টেলিমেডিসিন সেবার পাশাপাশি ফ্রি এম্বুলেন্স সার্ভিস এবং অন্যান্য সামাজিক সহযোগিতা করবে “সাড়া”। এখানে করোনার চিকিৎসা ছাড়াও অন্যান্য যে কোনো চিকিৎসাসেবা প্রদান করা হবে।

টেলিমেডিসিন সেবার হটলাইন নাম্বারটি হচ্ছে –
০৯৬১২৩০০৯০০।

এছাড়াও, যথাসম্ভব দ্রুত “সাড়া” একটি ভিডিওকল অ্যাপসের মাধ্যমে ভিডিওকলিং সার্ভিস চালু করতে যাচ্ছে।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।