রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

প্রাইভেট ডেসমন্ড ডস এবং তাঁর মানবসেবা।

ডা. তানভীর ইসলাম
প্রভাষক (এনাটমি), MoMC
খুমেক (০৯-১০)

ছবিতে ডানপাশের মানুষটাকে দেখলে হয়তো চিনতে একটু সময় লাগতে পারে। উনি ডাক্তার নন, একজন মিলিটারি প্যারামেডিক – কিন্তু যুদ্ধের ময়দানে জীবন বাঁচাতে ওনাদের অবদান অনস্বীকার্য৷

ডানপাশের ভদ্রলোকটির নাম প্রাইভেট ডেসমন্ড ডস। ওনার স্ত্রী ছিলেন একজন নার্স, সেখান থেকে ডেসমন্ড অনুপ্রাণিত হন প্যারামেডিক হিসেবে কাজ করার। যোগ দেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন সেনাবাহিনীতে।

তিনি নিজস্ব কিছু বিশ্বাসের কারণে অস্ত্র ব্যবহার করতেন না কখনই, তার মতে অস্ত্র দিয়ে জীবন নাশ করাটা স্রষ্টার চোখে মহাপাপ (conscience objector)। তিনি ট্রেনিং ফ্যাসিলিটিতে অন্য সব সেক্টরে অনেক ভালো স্কোর করলেও, রাইফেল রেঞ্জে অস্ত্র না ধরার কারণে ফেইল করেছিলেন। সিনিয়র অফিসাররা বারবার তাকে অস্ত্র ধরতে বললেও তিনি বিনীতভাবে প্রত্যাখান করেন। এর কারণে তাঁকে কোর্ট-মার্শালের মুখোমুখি হতে হয়। পরে তাঁর বাবা (উনি প্রথম বিশ্বযুদ্ধের খেতাবপ্রাপ্ত সৈনিক ছিলেন) সিনিয়র অফিসারদের কাছ থেকে প্রত্যায়ন এনে দেন যে ডেসমন্ড একজন প্যারামেডিক হিসেবে থাকবেন, তাঁকে কোন অস্ত্র ধরতে হবে না। তিনি ছাড়া পান কোর্ট মার্শাল থেকে।

প্রথমে সবাই তাকে দেখে অবাক হত, কিছুটা অবজ্ঞাও করত শীর্ণ দেহ দেখে। কিন্তু ভালো ব্যবহারের মাধ্যমে সবার মন জয় করে নিয়েছিলেন তিনি৷ প্রথম বড় মিশন হিসেবে জাপানের ওকিনাওয়ার “হ্যাক স’ রিজ” দখলের মিশনে অংশ নেন তিনি প্যারামেডিক হিসেবে৷ সে সময় কোন দল হ্যাক স’ রিজ দখল করতে পারেনি৷

যুদ্ধে জাপানিদের প্রচন্ড প্রতিরোধের মুখে প্রচুর আহত ও নিহত সৈনিকদের রেখেই মার্কিন সৈন্যদল হ্যাক স’ রিজ থেকে পালিয়ে যায়, কিন্তু ডেসমন্ড ডস রয়ে যান পেছনে। তিনি কৌশলে প্রায় সকল আহত সৈনিককে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হন, বেশ কয়েকবার নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হয়েও বেঁচে যান এই নির্ভীক যোদ্ধা। যুদ্ধক্ষেত্রে অসীম সাহসিকতার জন্য মার্কিন সরকার তাঁকে সর্বোচ্চ সামরিক পদক “Medel Of Honor” দিয়ে সম্মানিত করে।

ছবিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান, প্রাইভেট ডেসমন্ড ডসকে পদক পরিয়ে দিচ্ছেন৷

ওনার কমান্ডিং অফিসার ওনাকে বলেছিলেন, “জীবনে কোনদিন মানুষ চিনতে ভুল করিনি, কিন্তু তোমার শীর্ণ দেহ দেখে আমি এতো বড় ভুল কিভাবে করলাম জানি না। এই দেহ দেখে বিভ্রান্ত হয়েছিলাম, আসলে এর মাঝে আমাদের সবার চেয়ে সাহসী একটা মানুষ বাস করে।”

নিজের সম্পর্কে ডেসমন্ড বলেন, “মানুষকে বাঁচানোর ইচ্ছা, মানুষের করুণ আর্তনাদই আমার অনুপ্রেরণা ছিল। ওকিনাওয়াতে আমার একেক সহকর্মীকে নিরাপদে পাঠানোর পর আমি প্রার্থনা করতাম, ” ঈশ্বর আমাকে আরেকজন আহতকে বাঁচাতে দাও” (“God Help Me Get One More”)…… ঈশ্বর আমার প্রার্থনা শুনেছিলেন বলেই আমি চেষ্টা করতে পেরেছিলাম”।
আরও বলেন, “যুদ্ধে সৈনিকরা অস্ত্র হাতে যায় দেশের মানুষকে বাঁচাতে, আমি দেখাতে চেষ্টা করেছিলাম অস্ত্র হাতে না নিয়েও কিভাবে যুদ্ধ জয় করা যায়।”……

মানবসেবার এক অনন্য নিদর্শন হিসেবে তাঁর নাম আজও ইতিহাসে জাজ্জ্বল্যমান।
যারা ওনার ইতিহাস জানতে আগ্রহী, তারা Hacksaw Ridge ইংরেজি মুভিটা দেখতে পারেন।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

One thought on “প্রাইভেট ডেসমন্ড ডস এবং তাঁর মানবসেবা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।