শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

প্রস্তাবিত চিকিৎসাসেবা আইন ২০১৬ (খসড়া) প্রত্যাখান করলো বিএমএ

প্রসঙ্গ:চিকিৎসা সেবা আইন ২০১৬(খসড়া) বিষয়ে বিএমএ’র বর্ধিত সভার মিটিং-

আজ সকল জেলা বিএমএ’র সভাপতি ও সেক্রেটারী দের উপস্থিতিতে সকল জেলা শাখা বিএমএ চিকিৎসা সেবা আইন ২০১৬ স্পষ্ট ও জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে:
…………………………………………………………………………
মিটিংয়ে সকল জেলা বিএমএ’র সভাপতি ও সেক্রেটারীর উপস্থিতিতে সকল বিএমএ শাখা চিকিৎসা সেবা আইন ২০১৬ কে একবাক্যে প্রত্যাখ্যান করেছে।
কেন্দ্রীয় নেতাদের মাঝে ভিসি ডা:কামরুল হাসান খান স্যার, ডা. উত্তম কুমার বড়ুয়া, ডা. বদিউজ্জামান ডাবলু ভাই,ডা. শারফুদ্দীন স্যার জোরালো বক্তব্য রেখেছেন এ আইন বাতিলের পক্ষে।
একটি জেলা শাখা বিএমএ’র এক প্রশ্নের জবাবে বিএসএমএমইউ এর প্রোভিসি ডা. শারফুদ্দীন আহমেদ স্যার তার বক্তব্যে বগুড়া মেডিকেলের ইন্টার্ণ এর ঘটনায় তার তদন্ত রিপোর্ট পরিবর্তন করা হয়েছে বলে জানান।তিনি দেশের বাইরে ছিলেন বলে তাৎক্ষনিক প্রতিক্রিয়া জানাতে পারেননি বলেছেন। তার সুপারিশকৃত রিপোর্টে শুধুমাত্র সতর্ক করার কথা বলা হয়েছিলো এবং সে রিপোর্টের কপি তার কাছে আছে এবং যে কেউ চাইলে তিনি দেখাবেন বলেছেন।

পেশাজীবীদের অধিকার আদায়ের আন্দোলনের অবিসংবাদিত নেতা বিএমএ’র সহ-সভাপতি(খুলনা) ডা. শেখ বাহারুল আলম এ আইনকে দৃঢ কন্ঠে প্রত্যাখ্যান করার পাশাপাশি কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিৎ করার বিষয়ে পদক্ষেপ নেয়া ও প্রয়োজনে আন্দোলনে যাওয়ার জন্য বিএমএ সভাপতির নিকট আহবান জানান।
এর পাশাপাশি স্যার কৃত্যপেশাভিত্তিক মন্ত্রণালয় গঠন ছাড়া এ সকল সমস্যার সমাধান হবেনা বলে অভিমত ব্যক্ত করেন।
এ আইন যারা করতে চায় বা এর পক্ষে যারা কথা বলতে চায় এটা তাদের ব্যাপার, বিএমএ এটা কোনভাবে মেনে নেবে না বলে হুঁশিয়ার করে দেন বাহার স্যার।
তরুণদের মাঝে মুন্সিগঞ্জ বিএমএ’র পক্ষে তরুণ চিকিৎসক পেশাজীবী ও পেস্কেল আন্দোলনের অন্যতম সংগঠক ডা. আহমেদ সামী এ আইনের বিপক্ষে ও কৃত্য পেশাজীবী মন্ত্রণালয় গঠনে আন্দোলন গড়ে তোলার আহবান জানান বিএমএ সভাপতিকে।

সবশেষে বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন সকল শাখার মৌখিক ও লিখিত বক্তব্যের প্রেক্ষিতে এ আইন কার্যকর না হতে দেয়ার ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করেন এবং এ জন্য প্রযোজনে মাননীয় প্রধামনত্রীর স্মরণাপন্ন হবেন এবং খুব শীঘ্রই সিসি মিটিং ডাকা হবে বলে জানান এবং সভা সমাপ্ত ঘোষনা করেন।

 

ডা:মেহেদী হাসান বিপ্লব,শেবাচিম ৩৫তম।
সেন্ট্রাল কাউন্সিলর(ঢাকা মহানগর)
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

19 thoughts on “প্রস্তাবিত চিকিৎসাসেবা আইন ২০১৬ (খসড়া) প্রত্যাখান করলো বিএমএ”

  1. আশার দীপ্তি। বিএমএ সারা দেশের ডাক্তারদের সংগঠন। প্রমাণের মাহেন্দ্রক্ষণ এখনই।

  2. চিকিৎসক বন্ধুরা——
    … যুদ্ধে প্রাথমিক বিজয় আমাদের হয়ে গেছে।

    ** BMA-কে নিয়ে যে সংশয় ছিল, তা এখন কেটে গেছে।

    কালো আইন বলে প্রত্যাখ্যান করা হয়েছে, বর্ধিত সভায়। এর বেশী কি এই মিটিং থেকে আশা করা যায়? bma-এর গঠনতন্ত্র অনুসারে??

  3. নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস রেখেই বলছি,এই প্রতিক্রিয়াটা যেনো আবার লোক দেখানো না হয়,যেমন টা প্রকৃচি আন্দোলনে হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।