বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

প্রফেসর ডা. খুরশীদ আলমের Decoding Surgery বইয়ের মোড়ক উন্মোচন

প্ল্যাটফর্ম নিউজ, ১৭ জুলাই, ২০২১, শনিবার

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমের Khurshid’s Decoding Surgery বইয়ের মোড়ক উন্মোচনের মাধ্যমে আরেক দফা এগিয়ে গেল বাংলাদেশের মেডিকেল শিক্ষা।

আজ ১৭ ই জুলাই, ২০২১ বাংলাদেশ সময় দুপুর ১২.০০ টায় বিসিপিএস অডিটোরিয়ামে স্বাস্থ্য-শিক্ষা খাতের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয় প্রফেসর ডা. এবিএম খুরশীদ আলমের লেখা বই Khurshid’s Decoding Surgery। করোনা অতিমারীর সতর্ক ব্যবস্থার খাতিরে দেড় ঘন্টা ব্যাপী মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি বিভিন্ন গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিষয়ক মন্ত্রী জনাব জাহিদ মালেক এমপি স্বপন। চেয়ারপার্সন হিসেবে ছিলেন প্রফেসর ডা. সৈয়দ আলী আশরাফ।

এছাড়াও বইটির ব্যাপারে সামগ্রিক আলোচনায় বিশেষ অতিথি হিসেবে অংশ নেন লোকমান হোসাইন মিয়া ( সিনিয়র সেক্রেটারি, HSD, MOHFW), প্রফেসর ডা. মোহাম্মদ শরফুদ্দীন আহমেদ( ভাইস চ্যান্সেলর, বিএসএমএমইউ), প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক, দেশনন্দিত মেডিসিন অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ, প্রখ্যাত নিউরোলজিস্ট প্রফেসর ডা. কাজী দ্বীন মোহাম্মদ, প্রফেসর মতিউর রহমান, প্রফেসর এম এ মজিদ, প্রফেসর মোহাম্মদ সানোয়ার হোসেন, প্রফেসর কনক কান্তী বড়ুয়া, প্রফেসর মারগাব হোসেন, প্রফেসর আব্দুল কাদের খান, প্রফেসর মোহাম্মদ শাহীদ হোসেন।

বাজারে প্রচলিত বইগুলোর তুলনায় Khurshid’s Decoding Surgery বইটির মাধ্যমে ডাক্তার, সার্জারিতে অধ্যয়নরত পোস্ট গ্র‍্যাজুয়েশন শিক্ষার্থীসহ ইন্টার্ন, এমবিবিএস চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী পর্যন্ত সবাই উপকৃত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়া বইটিতে একাধিক বাস্তবসম্মত ছবি ব্যবহার করা হয়েছে অধ্যাপক ডা. খুরশীদ আলমের নিজস্ব আর্কাইভ থেকে। একই সাথে সংযোজন করা হয়েছে প্রতিটি OSPE এর সাথে পরীক্ষা ভিত্তিক তথ্য, প্রশ্ন, এবং চার্ট। নতুন আন্তর্জাতিক পরীক্ষা পদ্ধতির সাথে মিল রেখে সাজানো হয়েছে সম্পূর্ণ বইটি। প্রতিটি চিত্রের প্রফেশনাল ইলাস্ট্রেশনের কারণে পাঠকের নিকট সরাসরি ওয়ার্ড থেকেই ছবিগুলো দেখার অনুভূতি হবে বলে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে। কোভিডকালীন এই সময়ে অনলাইন ক্লাসরত শিক্ষার্থীদের জন্য বইটি আশীর্বাদস্বরূপ হোক এমনই প্রত্যাশা সকলের।

বর্তমানে ভাই ভাই মেডিকেল বুকস( ১৩৬, ইসলামিয়া মার্কেট, নীলক্ষেত, ঢাকা) বইটির একমাত্র ডিস্ট্রিবিউশনের দায়িত্বে রয়েছে। খুব শীঘ্রই বিভিন্ন অনলাইন এবং নির্দিষ্ট বইয়ের দোকানে বইটি পাওয়া যাবে বলে জানা গিয়েছে। সর্বোপরি Decoding Surgery বইটির মাধ্যমে বাংলাদেশের চিকিৎসা শিক্ষা নতুন মাইলফলক অর্জন করলো বলেই মনে করছেন বাংলাদেশী চিকিৎসক সমাজ।

নিজস্ব প্রতিবেদক
সানিয়া ইসলাম।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।