বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে খোলা চিঠি: প্রসঙ্গ এন ৯৫ মাস্ক

লিখেছেন: ডা. এ বি এম কামরুল হাসান

প্ল্যাটফর্ম নিউজ, ১৭ এপ্রিল, ২০২০:

মাননীয় প্রধানমন্ত্রী,

সালাম নিবেন এবং বেয়াদবি মাফ করবেন।

আপনাকে অনেকেই খোলা চিঠি লেখেন। আমি কখনোই লিখি নাই। আজই প্রথম। প্রথমেই পরিচয় দিয়ে নেই। আমি ব্রুনেইতে কর্মরত একজন বাংলাদেশী চিকিৎসক। এখানকার করোনা যুদ্ধে সামনের সারির একজন সামান্য সৈনিক। আপনার মূল্যবান সময় বেশি নিবো না। শুধু একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে জানাবো। বড়ই অস্থিরতায় আছি দেশে সরবরাহকৃত এন ৯৫ মাস্ক নিয়ে।

আপনি আমাদের শেষ ভরসাস্থল। দেশে কোভিড-১৯ মোকাবেলায় যা হচ্ছে তাতে আমি প্রবাসী চিকিৎসক হিসাবে অস্থিরতায় ভুগছি। যুদ্ধের শুরুতেই অর্ধশতাধিক সৈনিক (শুধু ডাক্তার) আক্রান্ত হওয়া আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। মাননীয় প্রধানমন্ত্রী, মনে হয় আপনার পর্যন্ত সঠিক তথ্য পৌঁছাচ্ছে না। মাঝে কেন যেন একটা দেয়াল পরিলক্ষিত হচ্ছে। এজন্যই আপনার শরণাপন্ন হয়েছি। যারা পজিটিভ রোগীর সেবা দিবেন তাদের এন ৯৫ মাস্ক পরিধান করা অপরিহার্য। স্বীকার করছি, এন ৯৫ মাস্ক কোথাও নাই। এটা আমেরিকা বানায়। ইউরোপ বানায় এফ এফ পি ২, এফ এফ পি ৩। চীন বানায় কে এন ৯৫। সবই একই মানের। একেক দেশে একেক নামে বানায়। আমাদের সুযোগ আছে চীন থেকে কে এন ৯৫ আনানোর। আলী এক্সপ্রেস থেকে এখনো অনলাইন এ অর্ডার দেয়া যাচ্ছে। সরকারিভাবে আনলে তো কথাই নেই।

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে মাস্ক সরবরাহ করা হচ্ছে সেটা আদৌ এন ৯৫ এর সমপর্যায়ের মাস্ক নয়। ফেইসবুক এ ডাক্তারদের ক্লোসড গ্রুপে (প্ল্যাটফর্ম, বাংলাদেশ ডক্টরস ফোরাম, ফাউন্ডেশন ফর ডক্টরস রাইট এন্ড সেফটি ইত্যাদি) যে কেউ দেখলে বুঝতে পারবেন। দেশের প্রায় সকল ডাক্তার এসব গ্রুপের সাথে সংযুক্ত। এ ধরণের মাস্ক এর সবদিক থেকে মুখমন্ডল কে সিল করে রাখবে যাতে করে তিনি মাস্ক এর পাশ দিয়ে নয়, মাস্ক এর ভেতর দিয়ে রেস্পিরেশন নিবেন। এটা ড্রপলেট বাহিত ইনফেকশন। ভাইরাস ঢুকবে নাক-মুখ-চোখ দিয়ে। আপনি যদি জিজ্ঞেস করেন সুরক্ষা সামগ্রীর কোনটা সবচেয়ে বেশি অপরিহার্য, আমি বলবো এন ৯৫ গোছের মাস্ক। তবে এই অপরিহার্যতা তাদের জন্য, যারা পজিটিভ রোগীকে কাছ থেকে সেবা দিবে। এটা ছাড়া স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হবেই। ব্রুনেই তে পজিটিভ রোগীদের সেবা চলছে আজ ৩৭ দিন ধরে। আল্লাহ এর রহমতে আজ পর্যন্ত কোনো স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয় নাই।

আজ আপনার সাথে লাইভ আলোচনায় নারায়ণগঞ্জের ভারপ্রাপ্ত সিভিল সার্জন বললেন, “আমরা একটাও এন ৯৫ গোছের মাস্ক পাই নাই।” উত্তরে স্বাস্থ্য মহাপরিচালক বললেন, “আগেও দেয়া হয়েছে, আবারো দেয়া হবে।” ফেইসবুক থেকে জানলাম, কুষ্টিয়াতে আজ যে মাস্ক দেয়া হয়েছে প্যাকেট এর ওপর লেখা আছে এন ৯৫, তবে ভেতরে অনুপযোগী মাস্ক (মাস্ক এর একটি ভিডিও দেয়া আছে সেখানে)। সংবাদপত্রে দেখলাম, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অনুপযোগী মাস্ক গ্রহণ না করাতে তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। কুয়েত মৈত্রী হাসপাতাল পজিটিভ রোগীর প্রধান আশ্রয়স্থল। সেখানেও উপযোগী মাস্ক দেয়া হচ্ছে না। আজ পর্যন্ত দেশের কোনো প্রান্ত থেকে শুনলাম না যে, কোথাও উপযোগী মাস্ক দেয়া হয়েছে। অথচ এন ৯৫ এর সমপর্যায়ের মাস্ক ছাড়া পজেটিভ রোগীর সেবা করলে সে আক্রান্ত হবেই, যদি কেউ আক্রান্ত না হয় তবে সেটা একটা মিরাকেল।

যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে এন ৯৫ মাস্ক সরবরাহ করছেন, হয় তারা না জেনে, না বুঝে, এটা করছেন অথবা সরকারকে বিপদে বা বিব্রত করতে এটা করছেন। জরুরি ভিত্তিতে এটার তদন্ত করে প্রয়োজনীয় স্থানে উপযুক্ত মাস্ক সরবরাহ না করলে আমি সমূহ বিপদের সম্ভাবনা দেখছি।

মাননীয় প্রধানমন্ত্রী, দেশে ডাক্তারদের সুরক্ষা নিয়ে অস্থিরতায় আছি। উপায় না দেখে আপনার শরণাপন্ন হয়েছি। আমি মনে করি আপনি এই মেসেজটা আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। এটা না করলে আমাদের স্বাস্থ্য সেক্টর করোনার ভারে খুব শিঘ্রই ভেঙে পড়ার আশংকা করছি।

আপনি ভালো থাকবেন। আপনার সুস্বাস্থ্য এবং করোনামুক্ত জীবন কামনা করছি।

একজন অতি সামান্য করোনা যোদ্ধা।

ডা. এ বি এম কামরুল হাসান
অ্যানাসথেসিয়া বিভাগ, রিপাস হাসপাতাল
বন্দর সেরি বেগাওয়ান, ব্রুনেই দারুসসালাম

ইমেইল: [email protected]

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।