মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

প্রত্যক্ষদর্শীর বর্ননামতে মেডিকেল শিক্ষার্থী ইতির মর্মান্তিক সড়ক দুর্ঘটনার চিত্র

মিরাজুল ইসলাম নামের একজন প্রত্যক্ষ্যদর্শীর বর্ননামতে আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ এর ৫ম বর্ষের ছাত্রী আফসানা ইলিয়াস ইতির মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঐদিনের চিত্র।

ফেসবুক থেকে সংগৃহীতঃ

জীবনের প্রথম নির্ম্মম সড়ক দুর্ঘটনার চাক্ষুষ সাক্ষী হলাম আজ!!!

স্থানঃ মালিবাগ রেইলগেট বাসস্ট্যান্ড
সময়ঃ সন্ধ্যা ৬.৪০, জানুয়ারী ১৯, ২০১৯

-বাসায় যাওয়ার জন্য বাসের জন্য অপেক্ষা করছি, অনেক যাত্রী। আমার সাথে একটি মেয়েকে নটিস করি। হিজাব পরা – কাধে ব্যাগ – গায়ে অ্যাপ্রন – একটু স্বাস্থ্যবতী (মেবি প্রাইভেট মেডিকেলের ছাত্রী)। বাস গুলোতে যাত্রীদের অনেক ভীড়। এমন এক সময় একটি ”তুরাগ” (টঙ্গি-উত্তরা-বাড্ডা-মালিবাগ-যাত্রাবাড়ী)বাস রামপুরা থেকে এলো। বাস টিতে দাঁড়ানোর ও যায়গা নেই। তারপরও আমরা সবাই(৭/৮ জন) বাস এর গেট এর সামনে ”পাড়াপাড়ি” করছিলাম, পাছে কিছু যাত্রী নামলে যদি চড়ার সুযোগ হয়।

-ড্রাইভার বাসটিকে সাইড করার জন্য এবং গেট এ যাত্রীদের ”পাড়াপাড়ি” কমানোর জন্য একটু দ্রুতগতিতে মোড়ের সামনে এগিয়ে ৯০ ডিগ্রী টার্ন নিলেন। অবস্থা বেগতিক দেখে আমরা নিজেদেরকে আল্লাহর অশেষ অশেষ রহমতে সাইড করে আনতে সমর্থ হলাম, কিন্তু আমাদের মধ্যেই একজন(মেয়েটি) ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায় আর ওই ৯০ ডিগ্রী টার্ন এর গতির মধ্যসময় বাসের পেছনের চাকা মেয়েটির কোমরের উপর দিয়ে উঠে যায় — (এন্ড টু মেইক দিস মোড়্র প্যাথেটিক) কোমরের উপরে থাকা অবস্থায় ড্রাইভার ব্রেক করেন। ড্রাইভারকে তৎক্ষণাৎ বাসটিকে সামনে বা পেছনে নিতে বলা হয়। এর মধ্যে আমরা সবাই বাস টিকে ঠেলে চাকা উঁচু করতে থাকি। তারপর মেয়েটিকে চাকা উচিয়ে সরিয়ে আনা হল আর রিকশা করে আহত অবস্থায় খিদমাহ হাসপাতাল পাঠান হল।

-তারপর আমি পরের তুরাগ বাসে বাসায় আসলাম। এসেই নিউজ চ্যানেল গুলোতে খবরটি বের করার বৃথাচেষ্টা করলাম।

-মেয়েটির কি অবস্থা জানতে পারিনি এখনও,বেঁচে আছে নাকি মরে গেছে? হয়তো কালকে জানতে পারব। আর বাঁচলেই বা? থিংস উইল নট বে দ্য সেইম।
-আমি নিজেও প্রথমে বিরক্ত হচ্ছিলাম, মেয়েটিও এত ভীড়ের মধ্যে বাসে উঠতে কেন চাচ্ছে? কে জানে, হয়তবা কালকের এক্সামের জন্য তাড়া ছিল, অথবা, রক্ষনশীল মেয়ে হিসেবে জলদি বাড়ি ফেরার তাড়া ছিল, হয়তবা মধ্যবিত্ত ফ্যামিলির জীবনটাকে যুদ্ধ ভেবেই ঝাঁপিয়ে পড়েছিল।

— আমাদের দেশের ট্র্যাফিক আইনকে আরো কঠোররূপে প্রণয়নের আরতি করে (কিন্তু সেই আইন বাস্তবায়নের জন্য অপেক্ষা না করে) পাশাপাশি আমরা নিজেরাও একটু সাবধানতা অবলম্বন করি।
– গাড়ি চলন্ত অবস্থায় তার আশেপাশে ”পাড়াপাড়ি” না করি।
– রাস্তাঘাটে চলার সময় কোনোভাবেই অন্যমনস্ক না হই।
– সড়ক পারাপারের ক্ষেত্রে কঠোর সচেতনতা অবলম্বন করি।
– সময় বাঁচাতে গিয়ে নিজেদের জীবনকে ঝুঁকিতে না ফেলি।
– আই রিপিট, সময় বাঁচাতে গিয়ে নিজেদের জীবনকে ঝুঁকিতে না ফেলি।

সর্বাবস্থায় মহান সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করতে না ভুলি।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।