মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬২৩ আশ্বিন ১৪৩৩ · ২৫ রবিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

প্রতি শলাকা সিগারেট ন্যূনতম ১০টাকা করতে হবে

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ১০:৪৪ · হালনাগাদ: ৮ অক্টোবর ২০২৬ · ২ মিনিটে পড়ুন
প্রতি শলাকা সিগারেট ন্যূনতম ১০টাকা করতে হবে
লেখার আকার

শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬

শনিবার (১৭ জানুয়ারি) ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের উদ্যোগে তামাক নিয়ন্ত্রণের কঠোর নীতির পক্ষে সোচ্চার হতে তরুণ চিকিৎসকদের সম্পৃক্ত করা (Engaging Young physician to Advocate for stronger tobacco control policies) শীর্ষক একটি কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় দেশের বিভিন্ন মেডিকেল কলেজের ৩০ জন তরুণ চিকিৎসকরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় তরুণ চিকিৎসকরা বলেন, বাংলাদেশে তামাকের ব্যবহার কমাতে হলে কার্যকরভাবে তামাকপণ্যের কর ও মূল্য বৃদ্ধি করতে হবে। কিন্তু সিগারেটের চারটি মূল্যস্তর (নিম্ন, মধ্যম, উচ্চ ও প্রিমিয়াম) থাকায় তামাক কর ও মূল্য পদক্ষেপ সঠিকভাবে কাজ করছে না। তাই আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সিগারেটের নিম্ন ও মধ্যম স্তরকে একত্র করে প্রতি ১০ শলাকা সিগারেটের খুচরা মূল্য ১০০ টাকা নির্ধারণ করা হলে শিশু-কিশোর ও তরুণেরা ধূমপানে নিরুৎসাহিত হবে।

এ সময় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এর সভাপতি প্রফেসর খন্দকার আব্দুল আউয়াল রিজভী ,প্রফেসর  সাফিউন নাহিন শিমুল, আতাউর রহমান, মোস্তাফিজুর রহমান ও সমন্বয়ক ডা. অরুনা সরকার সহ অন্যরা উপস্থিত ছিলেন।

এছাড়াও মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকদের সংগঠন প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি, মেডিকেল শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

প্ল্যাটফর্ম প্রতিবেদক– মেহরুবা আক্তার

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।