মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬১৩ কার্তিক ১৪৩৩ · ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিরাপদ কর্ম স্থল চাই

পূর্বধলা এমপি কর্তৃক ইউএইচএফপিও ডা. মাহমুদা আক্তার কে হেনস্তা

Rapid Newsপ্রকাশ: ২৩ এপ্রিল ২০২০, ১২:১৫ · ২ মিনিটে পড়ুন
পূর্বধলা এমপি কর্তৃক ইউএইচএফপিও ডা. মাহমুদা আক্তার কে হেনস্তা
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ,

বুধবার, ২২ এপ্রিল, ২০২০

পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেত্রকোনা এর দুইজন মেডিকেল অফিসার গতকাল কোভিড-১৯ এ আক্রান্ত হয় এ সংবাদের পর থেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর দায়িত্বরত UHFPO ম্যাম যখন উদ্বিগ্ন উনার সন্তানতুল্য চিকিৎসকদের চিন্তায়। তখন একই সাথে উনি ব্যস্ত ছিলেন এ সংবাদটি নিয়ে নেত্রকোনা জেলা সিভিল সার্জন,ইউ এন ও মহোদয় পূর্বধলা, ওসি মহোদয় পূর্বধলা এবং অনেক সাংবাদিকদের সাথে কথা বলা এবং সমন্বয় নিয়ে। কাজে ব্যস্ত থাকায় পূর্বধলার মাননীয় এমপি ওয়ারেসাত হোসেন বেলালকে জানাতে তিনি বিলম্ব করলে এমপি পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্স এর UHFPO ডাঃ মাহমুদা কে ফোনে জিজ্ঞেস করেন কেন উনাকে আগে জানানো হলো না এবং অকথ্য ভাষায় তাকে অপমানিত করেন। তাকে দেখে নেবার হুমকি দেন।

পূর্বধলা ইউএইচএফপিও ডা. মাহমুদা আক্তার

ডা. মাহমুদা এর সাথে আমাদের প্রতিনিধি যোগাযোগ করলে তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন,

“কোভিড- ১৯ সংক্রমনের প্রথম থেকেই আমরা কাজ করছি। সময়ে সময়ে ওনাকে আপডেট জানিয়েছি। গতকাল দুইজন ডাক্তার পজেটিভ এর সংবাদ শোনার পর আমি সিভিল সার্জন, ইউএনও, ওসি, সাংবাদিক সকলের সাথে কর্মপরিকল্পনায় ব্যস্ত থাকায় এমপি মহোদয়কে জানাতে পারিনি। কাজের ব্যস্ততায় আমি জানাতে পারিনি কিন্তু দেশের এই অবস্থায় স্যারের এমন আচরণ আমাকে কাজের প্রতি নিরুৎসাহিত ও হতাশ করে ফেলে। আমি তো প্রতিনিয়ত নিজ এলাকার জন্যে কাজ করে যাচ্ছি।”

নেত্রকোণা- ৫ এমপি ওয়ারেসাত হোসেন বেলাল

উল্লেখ্য, ডাঃ মাহমুদা ম্যাম ফরিদপুর মেডিক্যাল কলেজ (২য় ব্যাচ) হতে এমবিবিএস পাস শেষ করে ২৪তম বিসিএস (স্বাস্থ্য)– ২০০৫ সম্পন্ন করে নিজ জেলা নেত্রকোনায় সহকারী সার্জন পদে কাজ শুরু করেন। অতপর বিভিন্ন জেলায় কাজ করে গাজীপুর জেলার সিভিল সার্জন মহোদয়ের অফিসে মেডিক্যাল অফিসার- সিএস পদে কর্মরত অবস্থায় গত ২০১৯ সালের ডিসেম্বর আবারো নিজ জেলার পূর্বধলা উপজেলায় UHFPO পদে যোগদান করেন। নিজ কাজের প্রতি দায়িত্বশীল ও সৎ থাকায় সবসময়েই সকলের কাছে প্রশংসিত হয়ে আসছেন তিনি।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

অবহেলায় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন

মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪ ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিতের অবহেলায় মৃত্যুর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল কর্তৃপক্ষ। তারা জানায়, ভুল বা বিলম্বিত চিকিৎসার অভিযোগ তদন্তে কমিটি গঠন, দ্রুত প্রতিবেদন প্রদান ও…

২৬ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে হামল

রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ গত ১৮ নভেম্বর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী অভিজিত হাওলাদারের ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের হামলা করেছে শিক্ষার্থীরা। এসময় তারা প্রধান ফটক, নামফলক ও অভ্যন্তরে ভাঙচুর করে। আজ…

২৪ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

নীলফামারিতে ইন্টার্ন চিকিৎসকের উপর হামলা ; প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতি

বুধবার, ২০ নভেম্বর, ২০২৪ নীলফামারির ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীর স্বজন কর্তৃক মহিলা ইন্টার্ন চিকিৎসকের উপর ন্যাক্কারজনক হামলা ও অশ্রাব্য ভাষায় গালিগালাজের ঘটনা ঘটেছে। গতকাল (১৯ নভেম্বর) বিকেল ১৬৩০ ঘটিকায় এ ঘটনা ঘটে। জানা যায়, গতকাল বিকেল সাড়ে চারটার…

২০ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।