মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬২৩ আশ্বিন ১৪৩৩ · ২৫ রবিউস সানি ১৪৪৮
অতিথি লেখা

পিপিই পরিহিত অবস্থায় নামাজ ও অন্যান্য ইবাদাত

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৩ এপ্রিল ২০২০, ৮:৪০ · ১ মিনিটে পড়ুন
পিপিই পরিহিত অবস্থায় নামাজ ও অন্যান্য ইবাদাত
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৩ এপ্রিল, ২০২০, বৃহস্পতিবার:

পিপিই (জীবাণুরোধী সুরক্ষা পোশাক) পরিহিত অবস্থায় ডাক্তার ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের নামাজ ও অন্যান্য ইবাদাতের জন্য পবিত্রতা প্রসঙ্গেঃ

১. উত্তমরূপে অজু করে পিপিই পরিধান করা।

২. অজু না থাকা অবস্থায় বিকল্প কোনো ব্যবস্থা না থাকলে, তায়াম্মুম করে নামাজ আদায় করা। এ ক্ষেত্রে তায়াম্মুম এর নিয়মঃ

ক. পবিত্রতার নিয়ত করা।
খ. পবিত্র মাটি জাতীয় বস্তু, প্রয়োজনে স্টেরাইল/ডিজইনফেক্ট করে তার উপর গ্লাভস পরিহিত উভয় হাত রেখে মুখমণ্ডল (মাস্ক, গগল্স/ফেইস শিল্ড) এর উপর মাসাহ করা।
গ. উভয় হাত কনুইসহ গাউনের হাতার উপরই মাসাহ করা।

৩. কাপড়ে নাপাক লাগলে (রক্ত, প্রস্রাব, পায়খানা, বমি, সিমেন, অন্য কোনো সিক্রেশন ইত্যাদি) অথবা ‘হাদাসে-আকবার’ বা বড় অপবিত্রতা হলে সব ক্ষেত্রেই তায়াম্মুম করে নামাজ আদায় করা।

উল্লেখ করা প্রয়োজন, এভাবে তায়াম্মুম করে নামাজ আদায় করার পর, সতর্কতা হিসেবে পরবর্তীতে শরীর ও কাপড় পবিত্র করে, পুনরায় আদায় করে নেওয়া উত্তম। আরো স্মরণ রাখা উচিত, যাঁদের জন্য বাধ্যতামূলকভাবে পিপিই পরিধান করতে হবে, তাঁদের জন্যই এই মাসআলাটি প্রযোজ্য হবে।

মাসআলাটি হাটহাজারী মাদ্রাসার মুফতি কেফায়াতুল্লাহ সাহেবের সাথে মোবাইলে আলোচনার মাধ্যমে গৃহীত হয়েছে।

লেখক:
ডা. আবদুল বারি
এমডি, ইন্টারনাল মেডিসিন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সব বাবার প্রতি গভীর শ্রদ্ধা || ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ

প্ল্যাটফর্ম নিউজ, ২০ জুন, ২০২২, সোমবার ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক। মা একটি বর্ণের আর দুটি বর্ণের খুব ছোট একটি শব্দ বাবা; কিন্তু বাস্তবতায় তার গভীরতা আর বিশালতা সীমাহীন। আদর-শাসন, স্নেহ-মায়া-মমতা, সন্তানকে ভালো রাখতে…

অবশেষে আবিষ্কার হলো ক্যান্সারের ঔষধ, সত্যি কি তাই? || ডা. মোঃ মারুফুর রহমান

প্ল্যাটফর্ম নিউজ, ৯ জুন, ২০২২, বৃহস্পতিবার ডা. মোঃ মারুফুর রহমান চিকিৎসক ও পিএইচডি গবেষক ডিপার্টমেন্ট অফ অনকোলজি এন্ড মেটাবলিজম ইউনিভার্সিটি অফ শেফিল্ড, যুক্তরাজ্য। গত কয়েকদিন ধরে নিউজফিডে ক্যান্সার চিকিৎসায় এক জাদুকরি ম্যাজিক বুলেট ধরনের ওষুধের অবিশ্বাস্য ফলাফলের খবর দেখতে পাচ্ছি।…

শিশুদের কথা বলা শেখানো || পর্ব-০১

প্ল্যাটফর্ম নিউজ, ২৫ মে, ২০২১, বুধবার ডা. সওকত আরা বীথি মিনেসোটা, ইউ এস এ। আপাতদৃষ্টিতে মনে হতে পারে শিশুরা তো এমনিতেই কথা বলা শিখে যায়। এদের আবার কথা বলা শেখাবার প্রয়োজন কিসের? কথা তো বনের পাখিদের শেখাবার দরকার হয়। একথা…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।