মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

পার্সন অব দ্যা ইয়ার-২০১৭ হলেন একজন চিকিৎসক

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৬ মার্চ ২০১৭, ১১:৫৯ · ২ মিনিটে পড়ুন
পার্সন অব দ্যা ইয়ার-২০১৭ হলেন একজন চিকিৎসক
লেখার আকার

গুগল গ্লাস ব্যবহার করে অস্ত্রোপচার সম্প্রচারকারী চিকিৎসক শাফি আহমেদকে ব্রিটেনে ‘সবচেয়ে প্রভাবশালী’ বাংলাদেশি হিসেবে সম্মাননা দেয়া হয়েছে।

সম্মাননা প্রদান করেন ‘ব্রিটিশ বাংলাদেশি পাওয়ার অ্যান্ড ইনসপায়ারেশন (বিবিপিআই)। যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা এমন সফল ব্যক্তিদের গল্প তুলে ধরে বিবিপিআই প্রকাশ করেছে ১০০ ব্রিটিশ বাংলাদেশির তালিকা।
চিকিৎসা ব্যবস্থায় অভিনব চিন্তার প্রয়োগ, কঠোর পরিশ্রম ও তুখোড় মেধা দিয়ে সাফল্যের শিখরে পৌঁছে তিনি হয়েছেন ‘পারসন অব দ্য ইয়ার-২০১৭’ এর তালিকার প্রথম স্থান অধিকারী।

গত ৭ ফেব্রুয়ারি লন্ডনে অবস্থিত ইউরোপের সবচেয়ে উঁচু ভবন ‘দ্য শার্ড’-এর ২৪ তলায় বসে সফল বাংলাদেশিদের মিলনমেলা। সেখানে শীর্ষ উদ্যোক্তা, সমাজ সংগঠক এবং বিশ্ব বরেণ্য ব্যক্তিদের উপস্থিতিতে শাফি আহমেদকে এ সম্মানে ভূষিত করা হয়।
যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সফলদের গত ছয় বছর ধরে টানা সম্মাননা দিয়ে আসছে বিবিপিআই। এর মধ্যে এককভাবে ব্যক্তি যেমন পুরস্কৃত হচ্ছেন তেমনি বা সম্মিলিত অর্জনের জন্য যে কোনো প্রতিষ্ঠানকেও সম্মানিত করা হচ্ছে।

২০১৬ সালের ১৪ এপ্রিল অর্থাৎ ১ বৈশাখে বাংলাদেশি চিকিৎসক শাফি আহমেদ গুগল গ্লাস দিয়ে উইচ্যাটের মাধ্যমে অপারেশন থিয়েটার থেকে অস্ত্রোপচার সরাসরি সম্প্রচার করেন। ভার্চুয়াল রিয়েলিটি তৈরি করে অপারেশন থিয়েটারের ৩৬০ ডিগ্রি দেখানোর ব্যবস্থা করা হয়।
বিশ্বের ১৩০টি দেশের চিকিৎসক ও চিকিৎসা শাস্ত্রের শিক্ষার্থীরা সরাসরি ইন্টারনেটে অস্ত্রোপচারটির সম্প্রচার দেখেন।

চিকিৎসক শাফির ভিন্নধর্মী এই উদ্যোগ চিকিৎসা বিজ্ঞানে ভার্চুয়াল রিয়ালিটির ক্ষেত্রে ‘পথিকৃৎ’ বলে মনে করছে বিবিপিআই। সংগঠনটির ধারণা এর মধ্য দিয়ে ভবিষ্যতে চিকিৎসা বিজ্ঞান আরো স্বচ্ছ হবে। চিকিৎসা শাস্ত্রে প্রশিক্ষণও সহজ হবে বলে মত সংস্থাটির।
‘পারসন অব দ্য ইয়ার’ সম্মানে ভূষিত হওয়ার পর ডা. শাফি আহমেদ বলেন, ‘আমি সত্যি সত্যিই অভিভূত বিবিপিআই পারসন অব দ্য ইয়ার হওয়ায়।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

৭টি মন্তব্য

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।