মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

পানির নিচে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৮ জুন ২০২২, ৮:০০ · ২ মিনিটে পড়ুন
পানির নিচে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ জুন, ২০২২, শনিবার।

 

স্মরণকালের ভয়াবহ বন্যায় দুর্বিষহ হয়ে উঠেছে সিলেটের জনজীবন। শুধুমাত্র বাসস্থান নয়, বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। প্রবলভাবে বন্যার পানি ঢুকছে হাসপাতালের ভিতরে। বন্যার কারণে চিকিৎসা সেবা প্রদান রীতিমত কষ্টসাধ্য এবং অসম্ভব হয়ে উঠছে।

 

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ডা. আবুল হাসনাতের ভাষ্যমতে, ‘সিওমেকের ইতোমধ্যেই পানি প্রবেশ করেছে। মেডিকেলের ওয়ার্ড, আইসিইউ, এনআইসিইউ, অপারেশন থিয়েটারসহ নিচের তলার সমস্ত ওয়ার্ড পানির নিচে তলিয়ে যাচ্ছে।’

এছাড়াও সমস্ত সিলেটে বন্যা পরিস্থিতির জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ার পরও যে জেনারেটরের মাধ্যমে হাসপাতালের জরুরী চিকিৎসা সেবা সরবরাহ চালু ছিল, সে জেনারেটরেও পানি প্রবেশ করায় সেটিও বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে সিওমেকে চিকিৎসা সেবা দেয়া দূরূহ হয়ে উঠেছে।

ছবিঃ বিদ্যুৎবিহীন মেডিকেল কলেজের ভিতরে বন্যার পানি।
ছবিঃ কলেজ ভবনের ভেতরে অফিসরুম

এছাড়াও মেডিকেলের বিভিন্ন ছাত্রাবাস এবং রাস্তাঘাট বন্যার পানিতে তলিয়ে গেছে।

ছবিঃ শেখ রাসেল হলের সামনে।
ছবিঃ শাহজালাল হলের সামনে।
ছবিঃ এনাটমি ভবন।
ছবিঃ ইন্টার্নি হোস্টেল।

এ অবস্থায়ও নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে শেষ চেষ্টা করে যাচ্ছেন মেডিকেলে কর্মরত চিকিৎসক এবং ইন্টার্ন চিকিৎসকগণ চিকিৎসা সেবা চালিয়ে যাবার জন্য। বিভিন্ন বাধা বিপত্তি অতিক্রম করে তারা চিকিৎসা কেন্দ্রে আসছেন যেন রোগীদের কোনো সমস্যা না হয়।

 

 

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ইউএস-বাংলা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউএস-বাংলা মেডিকেল কলেজের নতুন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নতুন ক্যাম্পাসের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পাইলিং কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

২১ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

ইউনিভার্সাল মেডিকেলে ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে (ইউএমসিএইচ) উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত ইউএমসিএইচ প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় মেডিকেল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।…

২০ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।