মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ · ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
সাহিত্য পাতা

পাখি.. আমার একলা পাখি – ডা. আশেকুর রহমান মল্লিক

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১ সেপ্টেম্বর ২০১৮, ৮:৫১ · ২ মিনিটে পড়ুন
পাখি.. আমার একলা পাখি – ডা. আশেকুর রহমান মল্লিক
লেখার আকার

প্ল্যাটফর্ম সাহিত্য সপ্তাহ -১৪

” পাখি.. আমার একলা পাখি ”

আজ হুট করে একটা চড়ুই ঢুকে পড়েছিলো হাসপাতালে । পাখিটা বোধহয় অসুস্থ ছিলো, ভেতরে ঢুকে এলোমেলো একটা উড়োউড়ি শেষে শূণ্য থেকে পাথরের টুকরোর মতো ঝকঝকে টাইলসের নিষ্করুণ মেঝেতে পড়ে গেলো । তারপর পড়েই রইলো । আমি হাতের সব কাজ ফেলে প্রায় দৌড়ে গিয়ে তাকে হাতের তালুতে নেই । এইটুকুন ধূসর একটা শরীর … তুলোর চেয়েও নরম ।

পাখিকে মনে মনে জিজ্ঞাস করলাম,- পাখি তুমি এখানে কেন?
পাখি দূর্বলভাবে আমার করতলে শুয়ে দূর্বলভাবে মাথা নাড়ে, একটুু ডানা ঝাপটে আবার নেতিয়ে পড়ে । নীরবতার ভাষায় সে বললো, – পথ ভুলে ।

সেটাই তো হওয়ার কথা । নয়তো এই গহ্বরে কেউ কি কেউ আর শখ ঢোকে?

পাখিটাকে সারাদিন আমার পাশে পাশে রাখলাম । দুপুরে রেস্ট রুমে বসে খাওয়ার সময় টিফিন ক্যারিয়ার খুলে আগে তাকে খাওয়ালাম একটু পোলাও আর চিকন করে কাঁটা টুকরো আলুর এক চিমটি । উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকা চড়ুইয়ের জন্যে এ তো রাজভোগই বটে! খাইয়ে তাকে একটা বাক্সের ভেতর বসিয়ে রেখে আসলাম এক কোনে । বাক্সে আরো একটু খাবারও রেখে এলাম ।

সন্ধ্যেয় বের হবার সময় দেখি পাখি নিঃসাড় হয়ে মরে পড়ে আছে । পাখিটাকে দেখে আমার বহুদিন পর আবারও বিভ্রম হলো । মনে হলো পাখি,হাসপাতাল, পথের ভুল, খাবার, মৃত্যু – সবকিছু সহ পুরো ব্যাপারটাই যেন প্রতীকী । খুব তীব্রভাবে ।

আসার পথে একটা ডাস্টবিনে তাকে ফেলে দিলাম । আলো – আঁধারির শহরে তার আর প্রয়োজনীয়তা নেই, বোধকরি কখনও ছিলও না ।

পাখি.. আমার একলা পাখি……..

লেখকঃ
ডা. আশেকুর রহমান মল্লিক
জালাবাদ রাগীব- রাবেয়া মেডিকেল কলেজ ।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেঘেরা অন্তরীণ || পর্ব-০৫

প্ল্যাটফর্ম নিউজ, ০৪ জানুয়ারি ২০২১, সোমবার ডা. শুভদীপ চন্দ একজন প্রতিপক্ষ থাকা ভালো, নইলে মানুষের মন এমন যে 'প্রতিপক্ষ' বানিয়ে নেয়। মন থেকে কখনো ভিলেন তৈরি হয় না, সবসময় সুপার ভিলেন তৈরি হয়। মেয়েরা বিয়ের পর সতীন না পেলে স্বামীর…

৪ জানুয়ারি ২০২১বিস্তারিত পড়ুন

মেঘেরা অন্তরীণ || পর্ব-০৪

প্ল্যাটফর্ম নিউজ, ২২ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার ডা. শুভদীপ চন্দ ইটের টুকরো হোক বা বালু কণা- পানিতে পড়লে একই রকম ডোবে। প্রেমে পড়লে জ্ঞানী আর মূর্খ একই তফাৎ। পতন একই রকম। আমার এক বন্ধু ছিল ক্যাম্পাসে। এখন জার্মানির ডাক্তার। রোজ চার-…

২২ ডিসেম্বর ২০২০বিস্তারিত পড়ুন

মেঘেরা অন্তরীণ || পর্ব-০৩

প্ল্যাটফর্ম নিউজ, ২০ ডিসেম্বর ২০২০, রবিবার ডা. শুভদীপ চন্দ 'ঈশ কী পাষণ্ডের মত মেরেছে!' সেলাই দিতে দিতে পাশ থেকে বললো। যার হাতে সেলাই দেয়া হচ্ছে সে একজন নার্স। চোখ মুখ নির্বিকার। সুঁই ফোটানোর ব্যথা পাচ্ছে কী পাচ্ছে না বোঝা যাচ্ছে…

২০ ডিসেম্বর ২০২০বিস্তারিত পড়ুন

২টি মন্তব্য

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।