মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

পরিস্থিতির উন্নতি না হলে সেপ্টেম্বর পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ: প্রধানমন্ত্রী

অংকন বনিকপ্রকাশ: ২৭ এপ্রিল ২০২০, ১২:৩৩ · ২ মিনিটে পড়ুন
পরিস্থিতির উন্নতি না হলে সেপ্টেম্বর পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ: প্রধানমন্ত্রী
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ,
সোমবার, ২৭ এপ্রিল, ২০২০

করোনা পরিস্থিতির উন্নতি না হলে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে করোনা ভাইরাসের পরিস্থিতি নিয়ে আয়োজিত সর্বশেষ ভি‌ডিও কনফারেন্সে তিনি এ কথা জানান।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন,

“আমাদের স্কুলতো আমরা এখন খুলব না। স্কুল,কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান একটাও খুলব না। সেটা আমরা কখন খুলব ? অন্তত সেপ্টেম্বর পর্যন্ত এই স্কুল কলেজ সবই বন্ধ থাকবে। যদিনা করোনা ভাইরাস তখনো অব্যাহত থাকে। কারণ যখন এটা থামবে আমরা তখনই খুলব।”

আজ সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকা‌রি বাসভবন, গণভবন থেকে রাজশাহী বিভাগের জেলাগুলোর সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবি‌নিময় করছেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানটি সঞ্চালনা ক‌রছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ‌্য স‌চিব ড. আহমদ কায়কাউস।

মাননীয় প্রধানমন্ত্রী আরো বলেন,

“সবাই সবাইকে সাহায্য করে সবাই সুরক্ষিত থাকেন। আমি বিশ্বাসী এই দু:সময় আমরা কাটিয়ে উঠবো, দেশের অর্থনীতি আবারো সচল হবে সেদিকে আমরা বিশেষভাবে কাজ করে যাবো।”

করোনার হাত থেকে শুধু বাংলাদেশ না সারা বিশ্বব্যাপী মানুষ যেনো মুক্তি পায়, আর যেনো এভাবে মানুষের জীবনক্ষয় না হয়- সেজন্য পবিত্র রমজান মাসে মহান আল্লাহর কাছে সবাইকে দোয়া করতে বলেন তিনি।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতির কারণে সরকার ঘোষিত সাধারণ ছুটি অনুযায়ী দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৫ মে, ২০২০ পর্যন্ত বন্ধ থাকবে বলে এর আগে জানানো হয়েছিল। করোনা ভাইরাসের কারণে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতির কারণে সরকার কয়েক দফা সাধারণ ছুটি ঘোষণা করলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোও বন্ধ করে দেয়া হয়েছিল।

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।