সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

পরিবর্তনের ধারায় পথ দেখিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা

সম্প্রতি স্বাস্থ্যবিভাগের জারিকৃত এক নোটিশের পরিপ্রেক্ষিতে উপজেলা হেলথ কমপ্লেক্সের প্রধানগণ (UHFPO – Upazilla Health and Family Planning Officer) উদ্বুদ্ধ হয়ে ৩৬ তম বিসিএসে সহকারী সার্জন পদে সদ্য নিযুক্ত মেডিকেল অফিসারদের বরণ করে প্রশংসিত হয়েছেন। বিগত অনেক বছর ধরেই নবনিযুক্ত এসকল সরকারি কর্মকর্তাগণ অনেকটা নিরবে তাঁদের কর্মস্থলে যোগ দিতেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি স্থানীয় প্রশাসন তাঁদের ব্যাপারে সম্যক অবগত হতে পারতেন না। এক্ষেত্রে সদ্য যোগ দেয়া কর্মকর্তা ও অন্যান্য দের মাঝে এক ধরনের দূরত্ব রয়ে যেতো এবং বিভিন্ন সময়ে নানা রকম বিড়ম্বনা পোহাতে হতো।

এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি নোটিশ জারি হয় যেন নবনিযুক্ত স্বাস্থ্য কর্মকর্তা দের বরণ করে নেয়া হয় এবং বিভিন্ন সরকারি বিভাগের কর্মকর্তা দের সাথে পরিচয় করিয়ে দেয়া হয়। আন্তঃবিভাগীয় সমন্বয় ও সেবার উন্নয়নের স্বার্থে এই নোটিশের প্রতি ইউএইচএফপিও গণ সাড়া দেন।

গত ৯ই সেপ্টেম্বর ২০১৮ তারিখে বাগেরহাট জেলার শরণখোলা ইউনিয়নে ইউএইচএফপিও ডা. অসীম কুমার পোদ্দার স্যারের আয়োজনে ৩৬তম বিসিএস এ নবনিযুক্ত ৩ জন চিকিৎসক কর্মকর্তা কে ফুলেল সংবর্ধনা দিয়ে বরণ করা হয়। স্থানীয় প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদক তাদের সাথে পরিচিত হন এবং পরে ইউএনও মহোদয় চিকিৎসকদের সাথে মতবিনিময় করেন।
অন্যদিকে দিনাজপুরের বীরগঞ্জে ইউএইচএফপিও ডাঃ জাহাঙ্গীর কবীর ৩৬ তম বিসিএস এ সদ্যনিয়োগপ্রাপ্ত ডাঃ সমরেস কে ফুল দিয়ে বরণ করে নেন।

এতে নতুন কর্মকর্তাবৃন্দ বেশ অনুপ্রাণিত হন এবং নতুন উদ্যমের সাথে স্বাস্থ্য বিভাগে নানান প্রতিকূলতার মাঝে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁরা কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে নবীনবরণ ও পরিচিতি পর্ব শেয়ার করেন।

সম্প্রতি এ দুটি খবর প্ল্যাটফর্ম এর কাছে এসেছে। পরবর্তীতে আরো নবীন স্বাস্থ্য কর্মকর্তা বরণ করে নেয়ার খবর এলে তা পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।

প্ল্যাটফর্ম ফিচার রাইটারঃ
ডা. মুরাদ মোল্লা
নিউজ ডেস্ক,
সিনিয়র মডারেটর, প্ল্যাটফর্ম

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।