ফেনীর পরশুরামে হোসনে আরা রানী চৌধুরী ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতাল উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার ও আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের চেষ্টায় প্রায় কোটি টাকা ব্যয়ে উপজেলা পরিষদ সড়কের পাশে মনোরম পরিবেশে নির্মিত এ ভবন উদ্বোধন করেন তারই রত্নগর্ভা মা হোসনে আরা বেগম রানী চৌধুরী।
একইদিন বিকেলে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের সহধর্মিনী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহানারা বেগম আরজু নতুন হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।
সম্পাদনাঃ তানজিল মোহাম্মাদীন