মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬১৩ কার্তিক ১৪৩৩ · ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

পরশুরামে ডায়াবেটিক হাসপাতাল চালু

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৬ আগস্ট ২০১৭, ৩:৩৩ · ২ মিনিটে পড়ুন
পরশুরামে ডায়াবেটিক হাসপাতাল চালু
লেখার আকার

ফেনীর পরশুরামে হোসনে আরা রানী চৌধুরী ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতাল উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার ও আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের চেষ্টায় প্রায় কোটি টাকা ব্যয়ে উপজেলা পরিষদ সড়কের পাশে মনোরম পরিবেশে নির্মিত এ ভবন উদ্বোধন করেন তারই রত্নগর্ভা মা হোসনে আরা বেগম রানী চৌধুরী।

গত সোমবার সকালে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন আলাউদ্দিন নাসিম। পরশুরাম ডায়াবেটিক সমিতির সভাপতি ও পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাসিমের বাবা, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ছালেহ উদ্দিন আহমেদ চৌধুরী, ফেনী ২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়, পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, বিশিষ্ট সমাজসেবক ও এনসিসি ব্যাংকের এসইভিপি জালাল উদ্দিন চৌধুরী পাপ্পু, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের সহধর্মিনী ডা. জাহানারা বেগম আরজু, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান মো. আবদুল আলীম, ছাগলনাইয়া উপজেলা চেয়ায়ম্যান মেসবাউল হায়দার চৌধুরী সোহেল, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, ফেনী ডায়াবেটিক সমিতির সভাপতি অ্যাডভোকেট আক্রামুজ্জামান, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন ফেনী জেলা সভাপতি ডা. মনজুর ইকবাল ,পরশুরাম ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।

একইদিন বিকেলে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের সহধর্মিনী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহানারা বেগম আরজু নতুন হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।

সম্পাদনাঃ তানজিল মোহাম্মাদীন


 

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।