মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬১৩ অগ্রহায়ণ ১৪৩৩ · ১৬ জমাদিউস সানি ১৪৪৮
ব্রেকিং নিউজ

পটুয়াখালী ও পাবনা মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষের নিয়োগ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৩ আগস্ট ২০২০, ৩:১৫ · ২ মিনিটে পড়ুন
পটুয়াখালী ও পাবনা মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষের নিয়োগ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৩ আগস্ট, ২০২০, বৃহস্পতিবার

নতুন অধ্যক্ষ পেল পটুয়াখালী ও পাবনা মেডিকেল কলেজ। ডা. মো. ফয়জুল বাশারকে পটুয়াখালী মেডিকেল কলেজের এবং অধ্যাপক ডা. মো. বুলবুল হাসানকে পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

১২ আগস্ট, বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের উল্লেখিত কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আদেশে বর্ণিত পদে ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হয়েছে।

নতুন দুই অধ্যক্ষ হলেন, রাজশাহী মেডিকেল কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. বুলবুল হাসান ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের প্যাথলজির অধ্যাপক ডা. মো. ফয়জুল বাশার। ডা. মো. বুলবুল হাসানকে পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং ডা. মো. ফয়জুল বাশারকে পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মু. গোলাম রহমানকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের এনাটমি বিভাগের অধ্যাপক হিসেবে বদলি এবং রাজশাহী মেডিকেলের সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ সরকারকে ওই কলেজেরই উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সিসিইউ হতে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১৪ নভেম্বর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে, করোনারী এনজিওগ্রাম পরবর্তী ব্লক ধরা পড়লে, স্টেন্টিং প্রক্রিয়া সম্পন্ন হয় স্বাস্থ্যমন্ত্রীর। কার্ডিওলজির স্বনামধন্য অধ্যাপক ডা. এ এন এম মোমেনুজ্জামানেএ নেতৃত্বে তার চিকিৎসা প্রক্রিয়াধীন রয়েছে। স্টেন্টিং পরবর্তী পরিচর্যার জন্য সিসিইউতে রাখা…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন, বসানো হলো দুটি রিং (স্টেন্ট)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গতকাল একই হাসপাতালে…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।