মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

নোয়াখালীর সোনাইমুড়ীতে চিকিৎসককে বাসা থেকে বের করে দিলেন বাড়িওয়ালা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৮ এপ্রিল ২০২০, ১২:২৯ · ২ মিনিটে পড়ুন
নোয়াখালীর সোনাইমুড়ীতে চিকিৎসককে বাসা থেকে বের করে দিলেন বাড়িওয়ালা
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ এপ্রিল, ২০২০:

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার শিমুলিয়া গ্রামে এক নারী চিকিৎসককে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে এক বাড়িওয়ালার বিরুদ্ধে। তিনি সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি বিভাগে কর্মরত আছেন। তবে বাড়িওয়ালার দাবী, তিনি জানতেন না যে ওই নারী একজন চিকিৎসক।
শিমুলিয়া গ্রামে মোহাম্মদ আলীর বাসায় তার ছোট বোনের পরিবারের সঙ্গে ভাড়া থাকেন এ নারী চিকিৎসক। তার স্বামীর বাড়ি কুমিল্লায়।
করোনাভাইরাস প্রতিরোধে সরকার নির্দেশিত সব নিয়ম কানুন মেনে সার্বক্ষণিক রোগীদের সেবা দিয়ে আসছেন।

তিনি অভিযোগ করেন, ‘ গত মঙ্গলবার
(১৪ এপ্রিল) বিকালে ছোট বোন আমাকে বলে, আমি যেন আর তাদের বাড়িতে না যাই। ওই দিন সন্ধ্যার সময় বোনের বাড়িতে যাওয়ার পথে বাড়ির মালিক মোহাম্মদ আলী আমাকে অপমানজনক কথা বলেন। তার বাসায় যেতে নিষেধ করেন। বাড়ির মালিকের ধারণা, আমার বাইরে যাওয়া-আসার কারণে তারা করোনা আক্রান্ত হবেন।’
যানবাহন বন্ধ থাকায় কুমিল্লায় শ্বশুরবাড়ীতে যেতে না পেরে গত ২ দিন থেকে সোনাইমুড়ীর একটি বেসরকারি হাসপাতালের একটি কক্ষে কোনও রকমে থাকছেন।
ওই চিকিৎসকের স্বামী জাহিদুল হাসান কুমিল্লা ডায়বেটিক হাসপাতালের জুনিয়র সায়েন্টিফিক অফিসার হিসেবে কর্মরত আছেন। তিনি জানান, অমানবিক আচরণ এ আচরণ কখনোই কাম্য নয়, সরকারের কাছে আমি এর বিচার চাইবো৷

বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও থানার ওসিকে অবহিত করা হলেও কিন্তু, গত ২ দিনেও তারা কোনও কার্যকর পদক্ষেপ নেয়নি।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সামাদ বলেন, ‘সংসদ সদস্য মহোদয় থেকে আমি এইমাত্র অবগত হয়েছি। তিনি যদি এ ব্যাপারে সহযোগিতা চায় তাহলে সহযোগিতা করা হবে।’
উপজেলা নির্বাহী অফিসার টিনা পাল বলেন, “ওই চিকিৎসকের স্বামী তাকে বিষয়টি অবহিত করলে লিখিতভাবে অভিযোগ দিতে বলেছেন। ”
বাড়ির মালিক মোহাম্মদ আলী প্রথমে অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করে বলেন, এবং তিনি আরো উল্লেখ করেন মহিলা যে হসপিটালে কর্মরত একজন চিকিৎসক সেটা তিনি জানতেন না৷

নিজস্ব প্রতিবেদক / শেখ লুৎফুর রহমান তুষার

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।