মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬২৯ আশ্বিন ১৪৩৩ · ২ জমাদিউল আউয়াল ১৪৪৮
জন সচেতনতা

নোয়াখালীতে লাইসেন্সবিহীন হাসপাতালের বিরুদ্ধে সিভিল সার্জনের অভিযান: জোট বাঁধছে অবৈধ হাসপাতালগুলো

Fahmida Hoque Mitiপ্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০, ৯:১১ · ১ মিনিটে পড়ুন
নোয়াখালীতে লাইসেন্সবিহীন  হাসপাতালের বিরুদ্ধে সিভিল সার্জনের অভিযান: জোট বাঁধছে অবৈধ হাসপাতালগুলো
লেখার আকার

১৮ ফেব্রুয়ারী, ২০২০

নিজস্ব প্রতিবেদক

নোয়াখালী জেলার বেগমগঞ্জ সদর সেনবাগ উপজেলা সহ বিভিন্ন স্থানে অনুমোদনহীন হাসপাতাল আর ল্যাবের রমরমা ব্যবসা চলে আসছে দীর্ঘদিন। এসব হাসপাতালে নেই কোন ডিউটি ডাক্তার। হাসপাতাল চলছে সার্টিফিকেট বিহীন নার্স আর DMF এর মাধ্যমে। অনুমোদন নেই ফার্মেসী বা অন্যান্য দপ্তরের। অথচ দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে অসহায় মানুষের সাথে অপচিকিৎসার প্রতারণা।


সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ সহ জেলা পুলিশ ও ম্যাজিস্ট্রেট এর যৌথ অভিযানে গত সপ্তাহে ছয়টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারে করা হয় জেল জরিমানা। জনগণকে ভুল ও অপচিকিৎসার হাত থেকে বাঁচাতে নেয়া হয় উদ্যোগ।

কিন্তু নিজেদের শুধরে নেয়া বাদ দিয়ে শাস্তি পাওয়া অবৈধ হাসপাতাল এর মালিকপক্ষ কোনো প্রমাণ ছাড়াই ঘুষের অভিযোগ আনছে সিভিল সার্জনের বিরুদ্ধে। রীতিমতো প্রেস ব্রিফিং করে হলুদ সাংবাদিকতার আশ্রয়ে মিথ্যাচার করেই যাচ্ছে। অথচ সেই প্রেস ব্রিফিং এও কোনো লাইসেন্স দেখাতে পারে নি হাসপাতাল কর্তৃপক্ষ।

জেলা সিভিল সার্জন ডাঃ মোমিনুর রহমান এই মিথ্যাচার এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং সকল অপশক্তি শক্ত হাতে দমন করবার পাশাপাশি এরকম অন্যান্য হাসপাতালের বিরুদ্ধে অভিযান আরো জোরদার করার অভিমত ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

টাকায় থাকা ব্যাক্টেরিয়া-ভাইরাস সংক্রমণ রোধে সচেতনতা

প্ল্যাটফর্ম নিউজ, ১৭ জুন, ২০২২, শুক্রবার ডা. হুমায়ূন কবির প্রজেক্ট রিসার্চ ফিজিশিয়ান, আই সি ডি ডি আর, বি। আর যাই করেন, অন্তত টাকা ধরবার পর সাবান, স্যানিটাইজার বা ডিটারজেন্ট দিয়ে হাত ধুয়ে নেবেন। এই টাকায় ভাইরাস, ব্যাক্টেরিয়ারা কিলবিল করে বলা…

অবশেষে আবিষ্কার হলো ক্যান্সারের ঔষধ, সত্যি কি তাই? || ডা. মোঃ মারুফুর রহমান

প্ল্যাটফর্ম নিউজ, ৯ জুন, ২০২২, বৃহস্পতিবার ডা. মোঃ মারুফুর রহমান চিকিৎসক ও পিএইচডি গবেষক ডিপার্টমেন্ট অফ অনকোলজি এন্ড মেটাবলিজম ইউনিভার্সিটি অফ শেফিল্ড, যুক্তরাজ্য। গত কয়েকদিন ধরে নিউজফিডে ক্যান্সার চিকিৎসায় এক জাদুকরি ম্যাজিক বুলেট ধরনের ওষুধের অবিশ্বাস্য ফলাফলের খবর দেখতে পাচ্ছি।…

তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে তরুণ চিকিৎসক ও প্ল্যাটফর্মের দাবি

প্ল্যাটফর্ম নিউজ, ২১ মার্চ ২০২২, সোমবার বাংলাদেশে তামাক ব্যবহারের কারণে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে চারশ মানুষ মারা যাচ্ছে। তামাকজনিত এ মৃত্যু ও আর্থিক ক্ষতি রোধ করতে শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় জনস্বাস্থ্য রক্ষায় তামাক নিয়ন্ত্রণ…

২১ মার্চ ২০২২বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।