শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

নিয়োগে বয়সসীমা বৃদ্ধিসহ স্বাস্থ্য সার্ভিস সংস্কারে যা সুপারিশ করল জনপ্রশাসন সংস্কার কমিশন

সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫

গত বুধবার (৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে সুপারিশ প্রতিবেদন জমা দেম জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী।

প্রতিবেদনের অধ্যায় তেরোতে বাংলাদেশ স্বাস্থ্য সার্ভিস সংস্কারে বিশেষ সুপারিশমালা প্রদান করা হয়েছে। সার্বিক দিক বিবেচনায় ২৩ স্বাস্থ্য সার্ভিস সংস্কারে ২৩টি সুপারিশ করেছে এ কমিশন।

সুপারিশগুলো হলো—

১৩.১: পাবলিক সার্ভিস কমিশন (স্বাস্থ্য) গঠন

প্রতিবেদনের চতুর্থ অধ্যায়ে বিসিএস ক্যাডারের পরিবর্তে প্রত্যেক সার্ভিসের বৈশিষ্ট অনুযায়ী নামকরণের সুপারিশ করা হয়েছে। সে অনুযায়ী বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের পরিবর্তে স্বতন্ত্র ‘বাংলাদেশ স্বাস্থ্য সার্ভিস’ নামকরণ করা হবে। ‘বাংলাদেশ স্বাস্থ্য সার্ভিস-এ’ জনবল নিয়োগ, পদোন্নতি পরীক্ষা ইত্যাদি কাজ সম্পাদনের জন্য আলাদা একটি পাবলিক সার্ভিস কমিশন (স্বাস্থ্য) গঠন করার সুপারিশ করা হলো। বিষয়টি নিয়ে পুঙ্খানুপুংখরূপে আলোচনার জন্য উচ্চ পর্যায়ের একটি টাস্কফোর্স গঠনের সুপারিশ করা হলো।

১৩.২:স্বাস্থ্য সার্ভিসের জনবল কাঠামো পুননির্ধারণ

বাংলাদেশ স্বাস্থ্য সার্ভিসের জনবল কাঠামো পুনঃনির্ধারণসহ বিভিন্ন দিক বিশেষ করে বৃহদাকার জনবলের বিষয়টির গুরুত্ব বিবেচনায় রেখে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে একটি কমিটি গঠন করে সার্ভিসের জনবল কাঠামো পুনঃনির্ধারণের প্রস্তাব তৈরি করা যেতে পারে এবাং প্রস্তাবিত স্থায়ী জনপ্রশাসন সংষ্কার কমিশনের নিকট প্রস্তাব পাঠানো যেতে পারে।

১৩.৩:স্বাস্থ্য অধিদপ্তর পুনর্গঠন

স্বাস্থ্য সার্ভিসের জনবল কাঠামো পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে স্বাস্থ্য অধিদপ্তর পুনর্গঠনের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরে স্বীকৃত। এই ধরনের সংস্কার বাস্তবায়ন করলে দীর্ঘমেয়াদী মানবসম্পদ সমস্যার সমাধান হবে এবং উভয় শাখার দক্ষতা ও ফোকাস উন্নত হবে, যা শেষ পর্যন্ত স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য শিক্ষা ও জনস্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করবে।

১৩.৪:ক্যারিয়ার প্লানিং ও ডেপুটেশন পলিসি

বাংলাদেশ স্বাস্থ্য সার্ভিসের সকল স্তরের জনবলের জন্য একটি ক্যারিয়ার প্লানিং প্রণয়ন করা যেতে পারে। পূর্ববর্তী অনুচ্ছেদ অনুযায়ী, স্বাস্থ্য সেবা, স্বাস্থ্য শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাপনা-এরূপ তিনটি শ্রেণি বিভাজন করা হলে ক্যারিয়ার প্লানিং সহজ হবে। ডেপুটেশন পলিসি-তে নিম্নলিখিত বিষয়গুলোকে বিবেচনা করতে হবে—

১. এমবিবিএস পরীক্ষার রেজাল্ট।

২. ইন্টার্নশীপ ও গ্রামে অবস্থানকালীন কর্মক্ষমতা (পারফরমেন্স)। ই-লগবুক এর মাধ্যমে মাধ্যমে মূল্যায়ণ করা হলে চিকিৎসকরা গ্রামে সেবা দিতে উৎসাহিত হবে।

৩. স্বাস্থ্য ব্যবস্থায় চাহিদাভিত্তিক বিষয় প্রদান করা।

৪. প্রার্থীর পছন্দ।

১৩.৫: লাইন প্রমোশন

স্বাস্থ্য সেবা, স্বাস্থ্য শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাপনা-এরূপ তিনটি বিভাগের কর্মকর্তাদের জন্য লাইন প্রমোশন দেওয়ার জন্য পর্যাপ্ত পদসোপান তৈরি করা যেতে পারে। এ তিনটি পদসোপানের মধ্যে সম্পর্ক কী হবে তা নিয়ে অধিকতর আলোচনার প্রয়োজন হবে।

১৩.৬:সুপিরিয়র এক্সিকিউটিভ সার্ভিসে প্রবেশের সুযোগ

জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক সুপারিশকৃত ‘সুপিরিয়র এক্সিকিউটিভ সার্ভিসে প্রবেশের জন্য অন্যান্য সার্ভিসের মতো স্বাস্থ্য সার্ভিসের কর্মকর্তারাও প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ পাবেন।

১৩.৭:প্রাথমিক নিয়োগের বয়সসীমা বৃদ্ধি

বাংলাদেশ স্বাস্থ্য সার্ভিসে প্রাথমিক নিয়োগের বয়সসীমা দুই বছর বৃদ্ধির বিষয়টি সরকার বিবেচনা করে দেখতে পারেন।

১৩.৮:মেডিকেল কলেজ ও শিক্ষার্থী সংখ্যা যৌক্তিকীকরণ

দেশের জনসংখ্যা ও ভৌগোলিক সুবিধা-অসুবিধা বিবেচনায় রেখে মেডিকেল কলেজ ও শিক্ষার্থী সংখ্যা সম্পদ প্রাপ্তি সাপেক্ষে যৌক্তিকভাবে নির্ধারণ করা যেতে পারে। একই বিবেচনায় বিদ্যমান কলেজগুলোর মানোন্নয়নের প্রতি দৃষ্টি দেওয়া যেতে পারে। স্বাস্থ্য শিক্ষায় শিক্ষকের ঘাটতি পূরণের জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হলো।

১৩.৯:সাংগঠনিক ও জনবল কাঠামো এবং একাডেমিক ও সার্ভিস হাসপাতাল পৃথকীকরণ

স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য শিক্ষা বিভাগকে পরিপূর্ণভাবে বিভাজন করে দেশের চিকিৎসা প্রতিষ্ঠানগুলোকে একাডেমিক ও সার্ভিস হাসপাতাল-এরূপ দু’ভাবে ভাগ করে তাদের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ স্ব স্ব বিভাগের অধীনে ন্যস্ত করা যেতে পারে। সকল স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য শশক্ষা প্রতিষ্ঠানের সাংগঠনিক ও জনবল কাঠামো অগ্রাধিকার ভিত্তিতে নির্ধারণ করা জরুরি।

১৩.১০:ঢাকার বাইরে বিশেষায়িত চিকিৎসা প্রতিষ্ঠান

বিশেষায়িত চিকিৎসা প্রতিষ্ঠানগুলো স্থাপনের ক্ষেত্রে রাজধানী ঢাকার বাইরের স্থানগুলোকে অগ্রাধিকার দেওয়া উচিত।

১৩.১১:প্রয়োজনীয় ও দক্ষ জনবল নিয়োগ

কোনো নতুন চিকিৎসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান স্থাপনের পূর্বেই প্রয়োজনীয় ও দক্ষ জনবল নিয়োগের বিষয়টি নিশ্চিত করা উচিত।

১৩.১২:উপস্থিতি নিশ্চিতকরণ

উপস্থিতি নিশ্চিতকরণের লক্ষ্যে ডিজিটাল হাজিরার পাশাপাশি সরেজমিনে তদারকি বাড়াতে হবে। বিধিবহির্ভূতভাবে কেউ অনুপস্থিত থাকলে বিধি মোতাবেক শাস্তি নিশ্চিত করতে হবে।

১৩.১৪:গ্রাম এলাকায় চিকিৎসক পদায়ন

সরকারি চিকিৎসকদের উচ্চ শিক্ষার জন্য যথাযথ নির্দেশনার অভাব গ্রামীণ এলাকায় কর্মরত থাকা চ্যালেঞ্জ তৈরি করে। ডেপুটেশন পলিসি, পদায়ন ও পদোন্নতিতে গ্রাম এলাকায় কর্মরত থাকার বিষয়টি ই-লগবুকের মাধ্যমে সমতার ভিত্তিতে করা গেলে বিষয়টির কিছুটা সূরাহা হবে বলে আশা করা যায়। গ্রামীণ সেবা ও স্বাস্থ্যসেবার চাহিদার ভারসাম্য বজায় রাখার জন্য কৌশলগত কর্মশক্তি পরিকল্পনা এবং নীতি সংষ্কারে প্রযুক্তির ব্যবহার বাড়ানো যেতে পারে।

১৩.১৫প্রশিক্ষণ নীতিমালা

স্বাস্থ্য ব্যবস্থার চাহিদা অনুযায়ী কর্মকর্তাদের প্রশিক্ষণের সুযোগ দেওয়া উচিত। একটি প্রশিক্ষণ নীতিমালা প্রণয়ন করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে কর্মকর্তারা জাতীয় স্বাস্থ্য অগ্রাধিকার অনুযায়ী প্রয়োজনীয় বিষয়ে প্রশিক্ষণ নেবেন, শুধুমাত্র ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে নয়।

১৩.১৬:অধিকতর স্বায়ত্বশাসন

বিশেষায়িত চিকিৎসা প্রতিষ্ঠানগুলোকে অধিকতর স্বায়ত্বশাসন দেওয়া যেতে পারে এবং এজন্য প্রয়োজনীয় বিধিবিধান প্রণয়ন করা যেতে পারে।

১৩.১৭:সিএসআর কর্মসূচি

দেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজগুলোকে তাদের সিএসআর কর্মসূচি হিসেবে সরকারি হাসপাতালে বিনামূল্যে ওষুধ প্রদানের আহ্বান জানানো যেতে পারে।

১৩.১৮:রোগীর সংখ্যা অনুপাতে বাজেট বরাদ্দ

সরকারি হাসপাতালগুলোতে শয্যা সংখ্যার পরিবর্তে চিকিৎসা গ্রহণকারী রোগীর সংখ্যা অনুপাতে বাজেট বরাদ্দ করা যেতে পারে।

১৩.১৯:দালালদের দৌরাত্ম অবসান

অগ্রাধিকার ভিত্তিতে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে দালালদের দৌরাত্ম অবসানে কার্যকর উদ্যোগ নেওয়া উচিত। প্রতিটি হাসপাতালের সেবা সমূহকে র্পূণ অটোমেশনের আওতায় আনতে হবে। প্রতিদিন কতটি বেডে কতজন রোগী আছে তা ড্যাশবোর্ডে (ডিজিটাল) টানিয়ে দিতে হবে।

১৩.২০:স্বাস্থ্য সুরক্ষা আইন

চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও রোগীদের স্বার্থে ভারসাম্য রেখে ‘স্বাস্থ্য সুরক্ষা আইন’ প্রণয়ন করা যেতে পারে।

১৩.২০:ল্যাবরেটরিগুলোর মান নিয়ন্ত্রণ

অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্য সেবায় নিয়োজিত ল্যাবরেটরিগুলোর মান গ্রহণের জন্য একটি রেগুলেটরী কর্তৃপক্ষ সৃষ্টি করা যেতে পারে।

১৩.২১:প্রশিক্ষণ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা

স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য শিক্ষায় নিয়োজিত চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা যেতে পারে।

১৩.২২:ফিজিওথেরাপি বিভাগ এবং ফিজিওথেরাপিষ্ট পদ সৃষ্টি

দেশের সকল সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, আইএইচটি এবং সকল জেলা ও উপজেলা পর্যায়ে সদর বা জেনারেল হাসপাতালসমূহে ফিজিওথেরাপি চিকিৎসার জন্য ফিজিওথেরাপি বিভাগ এবং ফিজিওথেরাপিস্ট পদ সষ্টির সুপারিশ করা হলো। এ সম্পর্কিত একটি সাংগঠনিক ও জনবল কাঠামো সংযুক্তি-১১ তে রাখা হয়েছে।

১৩.২৩:কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র পরিচালনা

গ্রাম পর্যায়ে প্রতিষ্ঠিত কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রগুলো সুষ্ঠুভাবে পরিচালনার জন্য স্বাস্থ্য খাতে নিয়োজিত বেসরকারি সংস্থাগুলোকে দায়িত্ব প্রদান করা যেতে পারে। সরকার কতগুলো সুনির্দিষ্ট শর্তে বাজেট বরাদ্দ দিয়ে কেন্দ্রগুলো পরিচালনা আউটসোর্স করবে। উপজেলা নিবার্হী অফিসার, স্বাস্থ্যকর্মকর্তা ও অভিজ্ঞ বেসরকারি সদস্য নিয়ে একটি কমিটি এনজিওগুলোর কাজ তদারকি করতে পারেন।

জনপ্রশাসন সংস্কার কমিশনের সম্পূর্ণ রিপোর্টটি পড়তে ক্লিক করুন

প্ল্যাটফর্ম।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।