মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

নারায়ণগঞ্জকে করোনার হটস্পট ঘোষণা করলো আইইডিসিআর

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৯ এপ্রিল ২০২০, ১০:০৪ · ১ মিনিটে পড়ুন
নারায়ণগঞ্জকে করোনার হটস্পট ঘোষণা করলো আইইডিসিআর
লেখার আকার

৯ এপ্রিল, ২০২০

সারাদেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমবর্ধমান। ইতিমধ্যে, শনাক্তকৃত রোগীর সংখ্যা ৩৩০ জন – যার মধ্যে আজ শনাক্তকৃত ১৩ জন সহ শুধুমাত্র নারায়ণগঞ্জেই শনাক্ত হয়েছে ৬৯ জন। বাংলাদেশ জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, গত ২৪ ঘন্টায় শনাক্তকৃত রোগীদের মধ্যে ঢাকার পরেই রয়েছে নারায়ণগঞ্জের অবস্থান। তিনি বলেন, নারায়ণগঞ্জ জেলা থেকে দেশের বিভিন্ন জায়গায় ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ছে। আজ দুপুরে মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (আই এম এস) বিভাগের মিলনায়তনে করোনা ভাইরাস সংক্রান্ত স্বাস্থ্য বুলেটিনে তিনি এই মন্তব্য করেন। তিনি আরো বলেন, “আমরা এখন লক্ষ করছি, বিভিন্ন জেলায় এখন যে সকল শনাক্তকৃত রোগী পাওয়া যাচ্ছে তারা ওইসব ক্লাস্টারভুলত এলাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে গিয়েছে।” অনেকজন রোগীর সাথে কথা বলে জানা গেছে, তারা নারায়ণগঞ্জ জেলা থেকে এসেছেন। তাই নারায়ণগঞ্জ জেলাকে করোনা ভাইরাসের হটস্পট ঘোষণা করা হয়েছে। ফলাফলস্বরূপ, নারায়ণগঞ্জ জেলাকে অন্যান্য জেলা থেকে আলাদা করা হয়েছে।

সংক্রমণ রোধে ঘরে থাকার উপর জোর দিয়ে তিনি বলেন, “গত ২৬ মার্চ থেকে আমাদের যে সাধারণ ছুটি চলছে সেটা শুধু সাধারণ ছুটি হিসেবে নিলে চলবেনা। করোনা সংক্রমণ রোধে আমাদের সকলকে ঘরে থাকতে হবে।”
নিজস্ব প্রতিবেদক/ নাজমুন নাহার মীম

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।