মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬২ কার্তিক ১৪৩৩ · ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
news

নাম পরিবর্তন করা হল দেশের ১৪ হাসপাতালের

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৪ নভেম্বর ২০২৪, ১২:৩৫ · ২ মিনিটে পড়ুন
নাম পরিবর্তন করা হল দেশের ১৪ হাসপাতালের
লেখার আকার

সোমবার, ০৪ নভেম্বর, ২০২৪

রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটসহ ১৪ মেডিকেল, ডেন্টাল কলেজ ও হাসপাতালের নাম পরিবর্তন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ রোববার (৩ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জাতীয় ও জেলা পর্যায়ের ১৪টি হাসপাতালের নাম পরিবর্তন করা হয়েছে।

প্রজ্ঞাপনের অনুযায়ী,

১. শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, ঢাকার পরিবর্তে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ;

২. বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুরের পরিবর্তে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ;

৩. শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, গোপালগঞ্জের পরিবর্তে গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউট,

৪. শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল, টাঙ্গাইলের পরিবর্তে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ;

৫. শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের পরিবর্তে ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট,

৬. শেখ লুৎফর রহমান ডেন্টাল কলেজ হাসপাতাল, গোপালগঞ্জের পরিবর্তে করে গোপালগঞ্জ ডেন্টাল কলেজ হাসপাতাল,

৭. শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল, গোপালগঞ্জের পরিবর্তে ; গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল,

৮. শেখ সায়েরা খাতুন ট্রমা সেন্টার, গোপালগঞ্জের পরিবর্তে গোপালগঞ্জ ট্রমা সেন্টার,

৯. সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের পরিবর্তে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ;

১০. শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল, জামালপুরের পরিবর্তে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল ;

১১. খুলনা শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের পরিবর্তে খুলনা বিশেষায়িত হাসপাতাল,

১২. কিশোরগঞ্জের কটিয়াদির বঙ্গবন্ধু (দলদিয়া) ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্রের পরিবর্তে দলদিয়া ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্র,কটিয়াদি, কিশোরগঞ্জ ;

১৩. কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল, মানিকগঞ্জের পরিবর্তে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও

১৪. এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুরের পরিবর্তে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল হিসেবে নামকরণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্ল্যাটফর্ম প্রতিবেদক: মঈন উদ্দিন আহমদ শিবলী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আগামী জুলাই থেকে ট্রেইনি চিকিৎসকদের ভাতা ৩৫ হাজার করে স্মারক প্রকাশ

সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪ পোস্ট গ্রেজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের জুলাই থেকে ৩৫ হাজার টাকা করার ঘোষণা দেয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় এ বিষয় মৌখিকভাবে জানানো হলে এ ভাতা প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত চিকিৎসকেরা। আজ (৩০ ডিসেম্বর)…

৩০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

এবার লিখিত পরীক্ষার একদিন পর পরীক্ষা বাতিল ঘোষণা সিএমইউ’র

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ এবার লিখিত পরীক্ষার একদিন পর পরীক্ষা বাতিল ঘোষণা করল চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় (সিএমইউ) কর্তৃপক্ষ। আজ (২৪ ডিসেম্বর) চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মোহাম্মদ দেলওয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানান হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,…

২৪ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অর্ধেক কমানো হল বিসিএসের আবেদন ফি, কমলো মৌখিকের নাম্বারও

সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪ ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার আবেদন ফি মৌখিক পরীক্ষার নম্বর কমিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল (১ ডিসেম্বর) এ বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিসিএস মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে…

২ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।