মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬৩ কার্তিক ১৪৩৩ · ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
news

হেলদি লাইফের প্রচারণায় ‘হেলদিয়ার ইন মোশন’ ক্যাম্পেইন শুরু

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৪ নভেম্বর ২০২৪, ৯:৫৫ · ২ মিনিটে পড়ুন
হেলদি লাইফের প্রচারণায় ‘হেলদিয়ার ইন মোশন’ ক্যাম্পেইন শুরু
লেখার আকার

সোমবার, ০৪ নভেম্বর, ২০২৪

বাংলাদেশের নারী ও যুবকদের মধ্যে স্বাস্থ্য, পুষ্টি, শারীরিক সুস্থতা ও মানসিক স্বাস্থ্যকে উৎসাহিত করতে মার্কিন দূতাবাস আজ ইউএস-এইড’র (ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট) মাধ্যমে ঢাকায় ‘হেলদিয়ার ইন মোশন’ ক্যাম্পেইন চালু করেছে।

ইউএসএআইড মিশনের পরিচালক রিড জে এ্যাশলিম্যান গুলশানের ইএমকে সেন্টারে ক্যাম্পেইনের উদ্বোধনে বলেন, “সমাজকে পূর্ণ সম্ভাবনার একটি যায়গায় নিয়ে যেতে হলে নারী ও যুবকদের শিক্ষা গ্রহন করতে, খেলধুলায় প্রতিযোগী হিসেবে গড়ে উঠতে বা যে যাই হতে চায়, তাকে তার সেই স্বপ্ন পূরণের জন্য আমাদের সকলকেই একটি ভুমিকা রাখতে এবং তাদের সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে, যাতে তারা সফল হলে স্বাচ্ছন্দময় জীবন উপভোগ করতে পারে।”

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক ও ‘হেলদিয়ার ইন মোশন’ ক্যাম্পেইন এ্যামব্যাসেডর নিগার সুলতানা জ্যোতি, জনপ্রিয় ব্যান্ড নেমেসিসের প্রধান গায়ক জোহাদ রেজা চৌধুরী এবং অভিজ্ঞ যোগ অনুশীলনকারী ও ঢাকা ফ্লো’র প্রতিষ্ঠাতা শাজিয়া ওমরও বক্তব্য রাখেন।

সামনের মাসগুলোতে আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে ‘হেলদিয়ার ইন মোশন’ ক্যাম্পেইনটি চালানো হবে। হেলদি লাইফস্টাইলের প্রচারণা চালাতে সেখানে নারী, তরুণ ও যুবকদের সাথে ফিটনেস প্রশিক্ষক, স্বাস্থ্য বিশেষজ্ঞ ও সেলিব্রেটিরাও অংশ নিবেন। নারীদের ক্ষমতায়ন ও কল্যাণে কাজ করতে পুরুষদের উৎসাহিত করতে এই ক্যাম্পেইনে কিশোর, তরুণ ও যুবকদেরও অংশগ্রহণ থাকবে।

‘খেলবেই বাংলাদেশ’ ও ‘ঢাকা ফ্লো’-এর সহযোগিতায় ‘হেলদিয়ার ইন মোশন’ নগরায়ন, গতিহীন জীবনযাত্রা ও জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলা- এসব ইস্যু নিয়ে কাজ করছে। এর পাশাপাশি আধুনিক বিশ্ব সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে যুবকদের স্বাস্থ্যকর অভ্যাস গড়তে অনুপ্রাণিত করার কাজও করছে।

প্ল্যাটফর্ম প্রতিবেদক: মঈন উদ্দিন আহমদ শিবলী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আগামী জুলাই থেকে ট্রেইনি চিকিৎসকদের ভাতা ৩৫ হাজার করে স্মারক প্রকাশ

সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪ পোস্ট গ্রেজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের জুলাই থেকে ৩৫ হাজার টাকা করার ঘোষণা দেয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় এ বিষয় মৌখিকভাবে জানানো হলে এ ভাতা প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত চিকিৎসকেরা। আজ (৩০ ডিসেম্বর)…

৩০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

এবার লিখিত পরীক্ষার একদিন পর পরীক্ষা বাতিল ঘোষণা সিএমইউ’র

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ এবার লিখিত পরীক্ষার একদিন পর পরীক্ষা বাতিল ঘোষণা করল চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় (সিএমইউ) কর্তৃপক্ষ। আজ (২৪ ডিসেম্বর) চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মোহাম্মদ দেলওয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানান হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,…

২৪ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অর্ধেক কমানো হল বিসিএসের আবেদন ফি, কমলো মৌখিকের নাম্বারও

সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪ ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার আবেদন ফি মৌখিক পরীক্ষার নম্বর কমিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল (১ ডিসেম্বর) এ বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিসিএস মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে…

২ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।