মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

নাক ডাকা’র আদ্যোপান্ত

বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

নাক ডাকা কখনো কখনোবা বেশ বিব্রতকর! কিন্তু শ্বাসযন্ত্রের সমস্যা, ঠাণ্ডা লেগে নাক বন্ধ হয়ে যাওয়া বা অনেক ক্ষেত্রে শরীরের মাত্রাতিরিক্ত ওজনের কারণে এই নাক ডাকার সমস্যা মাথা চাড়া দিয়ে উঠতে পারে!

আরো একটি ভয়াবহ রোগের কারণেও এই নাক ডাকার সমস্যা হতে পারে। রোগের নাম স্লিপ অ্যাপনিয়া- যেন এক নীরব ঘাতক যার কারণে মৃত্যু হতে পারে ঘুমের মধ্যেই, বেড়ে যেতে পারে হৃদরোগ এবং অকাল মৃত্যুর ঝুঁকি! এ রোগটিতে ঘুমের মধ্যে কিছুক্ষণের জন্য রোগীর শ্বাসরুদ্ধ হয়ে যায় আবার স্বাভাবিক শ্বাস প্রক্রিয়া শুরু হয়ে যায়।

নাক যিনি ডাকেন তার যে স্লিপ অ্যাপনিয়া আছেই এমনটা যেমন না, ঠিক তেমনি স্লিপ অ্যাপনিয়ার রোগী সবসময় নাক নাও ডাকতে পারেন! রাতের ঘুম রিফ্রেসিং না হওয়া, দিনের বেলা অতিরিক্ত ঝিমুনি ভাব, রাতে ঘুমের মধ্যে শ্বাসরুদ্ধ ভাব, সকালে মাথা ব্যথা আর ঠোঁট ও জিভে শুষ্কতা, অবসন্নতা, খিটখিটে আর বদমেজাজি হয়ে যাওয়া- রোগ লক্ষণের মধ্যে অন্যতম!

ডায়াগনোসিস হবে ক্লিনিকেল এগজামিনেশন, স্লিপ স্টাডি, ইমেজিং এবং রিস্ক ফ্যাক্টর এনালাইসিস এর মাধ্যমে! নিশ্চিত হওয়ার পর চিকিৎসার অনুষংগ হিসেবে আসতে পারে জীবনযাত্রায় পরিবর্তন, সিপ্যাপ মেশিন ব্যাবহার, ওরাল এপ্লায়েন্স অথবা প্রয়োজনে সার্জারী! ডায়াগনোসিস এবং মোডালিটি অফ ট্রিটমেন্ট ঠিক করবেন একজন পালমোনারি এবং স্লিপ মেডিসিন স্পেশালিষ্ট!

সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাই স্লিপ অ্যাপনিয়ার স্ক্রিনিং প্রশ্ন জানা,স্কোরিং করা এবং দ্রুত স্পেশালিস্ট রেফারেল করা। যেহেতু Epworth Sleepiness Scale এ সাবজেক্টিভ বায়াস হওয়ার চান্স বেশি,সেক্ষেত্রে খুব সহজে করা যায় এমন একটি স্কোরিং মেথড হচ্ছে STOP-BANG যেখানে প্রতিটি প্রশ্নে ১ পয়েন্ট এবং স্কোর কত হলে রেফারেল হবে তা সুনির্দিষ্ট (ছবি দ্রষ্টব্য)

১. Snoring- আপনি ঘুমন্ত অবস্থায় অনেক জোরে নাক ডাকেন যা বন্ধ দরজার ওপাশ থেকেও শোনা যায়?

২. Tiredness- আপনি কি দিনের বেলায় প্রায়ই দূর্বল,অবসন্নতা অথবা ঘুমঘুম অনুভব করেন?

৩. Observed- কেউ কি আপনাকে ঘুমন্ত অবস্থায় কখনো সাময়িক ভাবে শ্বাস বন্ধ হতে অথবা খাবি খাওয়ার মত হতে দেখেছে?

৪. Pressure/Blood Pressure- আপনার কি উচ্চ রক্তচাপ আছে বা এর জন্যে চিকিৎসা নিচ্ছেন?

৫. BMI- বিএমআই > ৩৫ কেজি/মিটার২

৬. Age- বয়স > ৫৫ বছর

৭. Neck Circumference- ঘাড়ের বেড় > ১৭”(পুরুষ) অথবা > ১৬” (নারী)

৮. Gender (Male)- পুরুষ

ডা. মুশফিক নেওয়াজ আহমেদ
এমডি রেসিডেন্ট (পালমোনোলজি)
ফেইজ বি, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল
ঢামেক ০৭-০৮

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।