মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

চক্ষুরোগ বিষয়ে চিকিৎসা বিজ্ঞানের বইয়ের মোড়ক উন্মোচন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১০:০৫ · ২ মিনিটে পড়ুন
চক্ষুরোগ বিষয়ে চিকিৎসা বিজ্ঞানের বইয়ের মোড়ক উন্মোচন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ ফেব্রুয়ারী ২০২১, রবিবার

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান ও একাডেমিক কো-অর্ডিনেটর, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের শিশুচক্ষু বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, অধ্যাপক ডা. মো. ফরহাদ হোসেন সম্পাদিত “Basic Hand Book Of Ophthalmology” বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত শনিবার (২৭ ফেব্রুয়ারী) শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের লেকচার গ্যালারি-০৪ এ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানের সভাপতিত্ত্ব করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ, অধ্যাপক ডা. কাজী জাহাঙ্গীর হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজের চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. বিপুল চন্দ্র রায়।

শুরুতেই অধ্যাপক ডা. মো. ফরহাদ হোসেন বই নিয়ে তার অনুভূতি প্রকাশের একপর্যায়ে বলেন,

“আমার দীর্ঘদিনের শিক্ষকতা ও চিকিৎসক জীবনের অভিজ্ঞতার আলোকে পরম যত্ন নিয়ে বইটি লিখা শুরু করি। খুব সহজ ভাষায়, তথ্যবহুল উপস্থাপন এবং এমবিবিএস ও পোস্ট গ্র্যাজুয়েশন শিক্ষার্থীদের চাহিদার ওপর ভিত্তি করেই বইটি লিখা। আশাকরছি এটি শিক্ষার্থীদের উপকারে এসে আমার লেখার সার্থকতা ঘটাবে।”

প্রতিষ্ঠানটির শিক্ষক, চিকিৎসক, বিভিন্ন বর্ষের শিক্ষার্থীসহ প্রায় দুই শাতাধিক মানুষের উপস্থিতিতে একে একে বক্তৃতা প্রদান করেন- সহোযোগী অধ্যাপক ডা. গোলাম রসুল, অধ্যাপক ডা. আহমেদউজ জামান, অধ্যাপক ডা. দিনা এ এস হোসাইন, অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, অধ্যাপক ডা. বিপুল চন্দ্র রায়, ডা. তাহিরা সালওয়া, জনাব তৌহিদ শাহরিয়ার, অধ্যাপক ডা. কাজী জাহাঙ্গীর হোসেন প্রমুখ। ইন্টার্ণ চিকিৎসকদের পক্ষ থেকে ডা. সানজিব যাদব এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ২১ তম ব্যাচের শিক্ষার্থী মো. রাকিব সরকার।

বক্তারা বইটির উপযোগীতা, গ্রহণযোগ্যতা নিয়ে নিজেদের অনুভূতি ব্যক্ত করার পাশাপাশি এর থেকে শিক্ষার্থীদের উপকারের বিষয়টি তুলে ধরেন এবং লেখকের এমন উদ্যোগকে সাধুবাদ জানান। বইটির মোড়ক উন্মোচন করেন অধ্যাপক ডা. কাজী জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন চক্ষুবিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. ফারলিন আহমেদ।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

নানান আয়োজনের মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স-২০২৬’

প্ল্যাটফর্ম প্রতিবেদক/ঢাকা: “Bridging Knowledge, Building Futures: Collaborative Research for a Healthier Bangladesh” প্রতিপাদ্য নিয়ে ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স ২০২৬’। ১৫ ও ১৬ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে…

২০ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ইউএস-বাংলা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউএস-বাংলা মেডিকেল কলেজের নতুন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নতুন ক্যাম্পাসের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পাইলিং কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

২১ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।