মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
sticky

নাইটিংগেল মেডিকেল কলেজে শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষঃ আহত ২০

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৪ জুন ২০১৬, ১০:৩৪ · ২ মিনিটে পড়ুন
নাইটিংগেল মেডিকেল কলেজে শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষঃ আহত ২০
লেখার আকার

11-jug_16129_1465874136

সরকারি সিদ্ধান্তে সাভারের আশুলিয়ার নাইটিংগেল মেডিকেল কলেজের কার্যক্রম বন্ধের প্রতিবাদে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০জন আহত হয়েছেন।

মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে ওই কলেজ ক্যাস্পাসে এ ঘটনা ঘটেছে।

এদিকে পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে শিক্ষার্থীদের বের করে দিয়ে সোমবার অবরুদ্ধ করে রাখা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন জামান চৌধুরীকে উদ্ধার করেছে।

মেডিকেল কলেজ পরিচালনার নীতিমালা ভঙ্গ করায় গত রোববার আশুলিয়ার নাইটিংগেল মেডিকেল কলেজসহ তিনটি মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। আর এ সিদ্ধান্তে সবচেয়ে বেশি বিপাকে পড়েন ভিনদেশ, বিশেষ করে ভারত আর নেপাল থেকে পড়তে আসা শিক্ষার্থীরা। ক্যাম্পাস খালি করে দেয়ায় এখন তারা কোথায় যাবে। তাদের নিরাপত্তাই বা কি এসব প্রশ্ন নিয়েই ক্ষুব্দ ভিনদেশি শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, হাসপাতালে ইনডোর বা আউটডোরে কোনো রোগী নেই। সরকারি কোনো মন্ত্রণালয় থেকে কোনো কর্মকর্তা আসলে ভাড়া করে রোগী আনা হয়।

আমাদের শিক্ষা জীবন যাতে নষ্ট না হয় তাই সরকারের কাছে সমাধান চাই। এরই ধরনের অভিযোগের ভিত্তিতে সরকার মেডিকেল কলেজটির কার্যক্রম সাময়িক বন্ধের সিদ্ধান্ত নিলে বিক্ষোভে নামে শিক্ষার্থীরা।

সূত্র জানায়, সোমবার রাতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন জামান চৌধুরী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্যে ক্যাস্পাসে গেলে নিজেদের শিক্ষা জীবনের সঙ্গে প্রতারণার অভিযোগ এনে তাকে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা।

টান টান উত্তেজনা ও বিক্ষোভের মধ্যে মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে পুলিশ অভিযানে নামলে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে শিক্ষার্থী পুলিশসহ আহত হয় ২০ জন। ক্ষুব্ধ শিক্ষার্থীরা এ সময় ব্যাপক ভাংচুর চালায় কলেজটিতে। অভিযানে আন্দোলনে থাকা সব শিক্ষার্থীকে বের করে দিয়ে খালি করে দেয়া হয় ক্যাম্পাস। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।

এ ব্যাপারে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন জামান চৌধুরী জানান, এখনো মন্ত্রাণালয়ের কোনো লিখিত নির্দেশনা পাইনি। তবে কী সমস্যার কারণে এ ধরনের নির্দেশনা দেয়া হলো বিষয়টি আমরা দেখে দ্রুত সমাধানের চেষ্টা করবো।

এ ছাড়া কয়েকজন ভারতীয় ও নেপালী শিক্ষার্থীরা তাদের পাসপোর্ট ফেরত না পাওয়ার অভিযোগ তুলে ধরার বিষয়ে তিনি বলেন, এ ব্যাপারে তিনি সংশ্রিষ্ট হাইকমিশনের সহযোগীতা চান।

সংঘর্ষ ও ভাংচুরের বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ওসি মহসীন কাদির জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

সূত্রঃ http://www.jugantor.com

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রেসিডেন্ট শিক্ষার্থীদের ভাতা বৃদ্ধি পেল ও চালু হলো পরিবহণ সুবিধা বিএসএমএমইউ তে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়ে গেল আজ বেসরকারি রেসিডেন্টদের পারিতোষিক বৃদ্ধি ও পরিবহন চালু - এর উদ্বোধনি অনুষ্ঠান। আমাদের দেশের তুলনায় বিভিন্ন দেশে রেসিডেন্ট শিক্ষার্থীদের ভাতা অনেক বেশি। পূর্বে উচ্চশিক্ষা গ্রহণ কালে ভাতা প্রাপ্তি হবে বিষয়টা অভাবনীয় ছিল। ভাতা…

২২ নভেম্বর ২০১৭বিস্তারিত পড়ুন

মুক্তামনির হাতে চামড়া লাগানোর কাজ সমাপ্ত

পুরো হাতে চামড়া লাগলো মুক্তামনির মুক্তামনির পুরো হাতে চামড়া লাগানোর কাজ শেষ করেছেন চিকিৎসকরা। সোমবার (৬ নভেম্বর) সকাল ৯টার দিকে মুক্তামনিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় এবং দেড় ঘণ্টা পর তাকে বের করা হয়। বর্তমানে তাকে আইসিইউ বা ইনটেনসিভ কেয়ার ইউনিটে…

৭ নভেম্বর ২০১৭বিস্তারিত পড়ুন

৬১ তম সিএমসি ডেঃ চট্টগ্রাম মেডিকেল কলেজ- আমার গর্ব

২৬ মার্চ, ১৯৭১। স্বাধীনতার ঘোষণা চট্টগ্রামে এসে পৌঁছেছে। চট্টগ্রাম মহানগরীর তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে তখন চাঞ্চল্য, দ্বিধা, উত্তেজনা। রাস্তায় রাস্তায় ব্যারিকেড, কেউ কেউ নিচ্ছেন সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি। তখন চট্টগ্রাম মেডিকেল কলেজে চলছে অন্য এক প্রস্তুতি। ইতিহাসে কল্পনা চলে না, তিনটি…

২১ সেপ্টেম্বর ২০১৭বিস্তারিত পড়ুন

১টি মন্তব্য

  1. পুলিশ আইনে বাধা, ওদেরই বা কি করার আছে??? সাধারন শিক্ষার্থিদের উপযুক্ত পরিবেশে ফিরিয়ে আনা হোক

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।