মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

নমুনা সংগ্রহের জন্য নতুন বুথ স্থাপন করা হচ্ছে: স্বাস্থ্য অধিদপ্তর

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৬ মে ২০২০, ১০:০৬ · ২ মিনিটে পড়ুন
নমুনা সংগ্রহের জন্য নতুন বুথ স্থাপন করা হচ্ছে: স্বাস্থ্য অধিদপ্তর
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ
বুধবার, ৬ মে, ২০২০ খ্রিস্টাব্দ

ঘরে ঘরে গিয়ে নমুনা সংগ্রহের পাশাপাশি নমুনা সংগ্রহের জন্য আরও নতুন বুথ তৈরি হচ্ছে বলে বুধবার (৬ মে) নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, “রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে (আইইডিসিআর) আগে বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করা হতো এবং এই কার্যক্রম অব্যাহত রাখতে এইবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এর নিয়ন্ত্রণ করা হচ্ছে। পাশাপাশি নমুনা সংগ্রহের বুথ তৈরি করা হচ্ছে, যেখানে সহায়তা দিচ্ছে ‘ব্র্যাক’।

এখন পর্যন্ত ব্র্যাক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্থাপন করেছে চারটি বুথ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে তিনটি বুথ এবং শেখ ফজিলাতুন্নেসা মেমোরিয়াল স্পেশালাইজড হসপিটালে একটি বুথ।

এই নমুনা সংগ্রহের বুথ তৈরির কার্যক্রম চলমান আছে এবং বুথের সংখ্যা বাড়ানোর পাশাপাশি যাতে সবার হাতের নাগালেই এই বুথগুলো থাকতে পারে, সেভাবে পপরিকল্পনা করে এগোচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর।

তিনি আরও জানান, একটি প্রতিষ্ঠান “স্যাম্পল কালেকশন বুথ” এর মাধ্যমে নমুনা সংগ্রহ করে থাকে। নারায়ণগঞ্জে ও সিদ্ধিরগঞ্জে বুথ স্থাপনের পাশাপাশি তারা ঢাকা শহরের সরকারি তিতুমীর কলেজেও বুথ স্থাপন করেছে। স্বাস্থ্য অধিদপ্তরকে সহায়তা করতে এই প্রতিষ্ঠান বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করে যাচ্ছে।

তবে নমুনা সংগ্রহের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হচ্ছে বয়স্ক ব্যক্তিদের। যারা বেশি অসুস্থ, বিশেষ চাহিদা সম্পন্ন, ও শারীরিকভাবে অক্ষম তাদের ক্ষেত্রে বাসায় গিয়ে এই নমুনা সংগ্রহ করা হবে। আইইডিসিআর এর নমুনা সংগ্রহ এবং পরীক্ষার কার্যক্রম অব্যাহত আছে। তবে চলমান এই কার্যক্রম অব্যাহত রাখতে তা এখন ভিন্ন আঙ্গিকে স্বাস্থ্য অধিদপ্তর নিয়ন্ত্রণ করবে।

নিজস্ব প্রতিবেদক
আশরাফ মাহাদী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।