মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬৪ অগ্রহায়ণ ১৪৩৩ · ৭ জমাদিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

দ্বিতীয়বারের মতো স্থগিত ঢাবির ফাইনাল প্রফের রেজিস্ট্রেশন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ৮:০২ · ২ মিনিটে পড়ুন
দ্বিতীয়বারের মতো স্থগিত ঢাবির ফাইনাল প্রফের রেজিস্ট্রেশন
লেখার আকার

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

দ্বিতীয়বারের মতো স্থগিত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীনস্থ মেডিকেল কলেজসমূহের চূড়ান্ত পেশাগত পরীক্ষার (ফাইনাল প্রফ) রেজিস্ট্রেশনের কার্যক্রম। এতে হতাশা ও অনিশ্চয়তায় ভুগছে অধীনস্থ মেডিকেল কলেজের ফাইনাল প্রফের সাপ্লিমেন্টারী পরীক্ষায় অংশগ্রহণকারীরা! এদের বেশিরভাগই ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।

জানা গেছে, চূড়ান্ত পেশাগত পরীক্ষার ফলাফল প্রকাশিত হবার পর সাপ্লিমেন্টারী পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা গত ২৫ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মোঃ মোস্তাক আহমেদের সাথে দেখা করলে পরীক্ষার রুটিন প্রকাশের পাশাপাশি অনলাইন রেজিস্ট্রেশনের কার্যক্রমও চালু করা হয়।

মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মোঃ মোস্তাক আহমেদ স্বাক্ষরিত রুটিন অনুযায়ী আগামী ১৩ই মার্চ থেকে চূড়ান্ত পেশাগত পরীক্ষার সাপ্লিমেন্টারী আরম্ভ হওয়ার কথা ছিল।

কিন্তু ২৬ ফেব্রুয়ারি কোন ধরনের পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই রুটিন স্থগিতের পাশাপাশি অনলাইন রেজিস্ট্রেশনের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়।

পরবর্তীতে শিক্ষার্থীরা পুনরায় তার সাথে দেখা করলে পূর্বের ন্যায় রুটিন প্রকাশের পাশাপাশি অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করা হয়।

কিন্তু আবারও বন্ধ করে দেয়া হয় অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম। এতে অনিশ্চয়তার মুখে পড়ছে সাপ্লিমেন্টারী পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ কর শিক্ষার্থীদের ভবিষ্যত।

জানতে চাইলে ভুক্তভোগী এক শিক্ষার্থী জানান, “এর আগে আমাদের থার্ড প্রফ পরীক্ষার সাপ্লিমেন্টারী নেয়া হয়নি। এবারও একই কাজ করতে চাচ্ছে কর্তৃপক্ষ। পরপর দুইবার অনলাইন রেজিস্ট্রেশন করেছি, এরপর স্থগিত করেছে! আমাদের সাথে পড়ুয়া অন্যান্য মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই ডাক্তার হয়ে গেছে। আমরা এখনো আঁটকে আছি। জানি আরো কত নাটক দেখতে হবে৷ আমরা হতাশ হয়ে গেছি!”

এ বিষয়ে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে প্ল্যাটফর্ম প্রতিবেদক।

প্ল্যাটফর্ম/এমইউএএস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সিসিইউ হতে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১৪ নভেম্বর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে, করোনারী এনজিওগ্রাম পরবর্তী ব্লক ধরা পড়লে, স্টেন্টিং প্রক্রিয়া সম্পন্ন হয় স্বাস্থ্যমন্ত্রীর। কার্ডিওলজির স্বনামধন্য অধ্যাপক ডা. এ এন এম মোমেনুজ্জামানেএ নেতৃত্বে তার চিকিৎসা প্রক্রিয়াধীন রয়েছে। স্টেন্টিং পরবর্তী পরিচর্যার জন্য সিসিইউতে রাখা…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন, বসানো হলো দুটি রিং (স্টেন্ট)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গতকাল একই হাসপাতালে…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।