বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

দৈনিক ১ ঘণ্টা স্মার্টফোন ব্যবহার বাড়ায় মায়োপিয়ার ঝুঁকি – গবেষণা

সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

মোবাইল বা কোনো স্ক্রিনের সামনে দীর্ঘক্ষণ সময় কাটানো ব্যক্তিদের জন্য দেয়া হয়েছে সতর্কবার্তা। গবেষণা বলছে, দিনে মাত্র ১ ঘণ্টা স্মার্টফোন বা ট্যাবলেট ব্যবহারের ফলে মায়োপিয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে।

মায়োপিয়ার সমস্যায় মানুষ কাছের জিনিস স্পষ্ট দেখলেও দূরের বস্তু ঝাপসা দেখে।

আমেরিকার মেডিকেল অ্যাসোসিয়েশনের একটি জার্নাল জামা নেটওয়ার্ক ওপেন এক গবেষণায় এ তথ্য জানিয়েছে। গবেষণাটিতে বলা হয়েছে, প্রতিদিন ১ ঘণ্টার বেশি ডিজিটাল স্ক্রিন ব্যবহারের ফলে মায়োপিয়ার ঝুঁকি ২১ শতাংশ বৃদ্ধি পায়।

বর্তমানে মোবাইলের মতো স্ক্রিন ব্যবহারের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে মায়োপিয়ার হারও বেড়েই চলছ। গবেষকেরা ৪৫টি ভিন্ন গবেষণার তথ্য পর্যালোচনা করে দেখেছেন, যেখানে ৩ লাখ ৩৫ হাজারেরও বেশি মানুষের স্ক্রিন ব্যবহারের সময় ও মায়োপিয়ার মধ্যে সম্পর্ক খুঁজে দেখা হয়েছিল। শিশু ও তরুণদের ওপর এই গবেষণার জরিপ চালানো হয়।

গবেষণায় বলা হয়েছে, স্ক্রিন ব্যবহারের সময়ের সঙ্গে মায়োপিয়ার ঝুঁকির সুনির্দিষ্ট সম্পর্ক রয়েছে। প্রতিদিন ১ ঘণ্টার কম স্ক্রিন ব্যবহারে ঝুঁকি তুলনামূলকভাবে কম থাকতে পারে। তবে, দৈনিক ৪ ঘণ্টা পর্যন্ত স্ক্রিন ব্যবহারের ফলে ঝুঁকি ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে।

স্ক্রিন ব্যবহারের সময়ের সাথে সাথে মায়োপিয়ার ঝুঁকিও বৃদ্ধি পায়। যাঁরা প্রতিদিন ১ ঘণ্টা স্ক্রিন ব্যবহার করে, তাদের মায়োপিয়ার ঝুঁকি ৫ শতাংশ বেশি। আর চার ঘণ্টা ব্যবহারকারীদের এই ঝুঁকি বাড়ে ৯৭ শতাংশ পর্যন্ত।

তবে গবেষকেরা বলছেন, চার ঘণ্টা পর এই ঝুঁকি ধীর গতিতে বাড়ে এবং প্রতি দিন ১ ঘণ্টার কম স্ক্রিন ব্যবহারের ক্ষেত্রে মায়োপিয়ার সঙ্গে স্পষ্ট কোনো সম্পর্ক পাওয়া যায়নি।

গবেষকেরদের ধারণা, যেহেতু স্ক্রিন সাধারণত ঘরের ভেতরে ব্যবহার করা হয়, তাই প্রকৃতির সুরক্ষামূলক প্রভাব থেকে কম সময় কাটানোর ফলে মায়োপিয়ার ঝুঁকি বাড়তে পারে।

গবেষকেরা সতর্ক করে বলেছেন, দীর্ঘ সময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকায় কেবল চোখের নয়, বরং শরীরের অন্যান্য অংশগুলোও ক্ষতিগ্রস্ত হতে পারে। একটানা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার কারণে মস্তিষ্কের কগনিটিভ কার্যক্ষমতা অর্থাৎ স্মৃতিশক্তি ও মনোযোগ প্রভাবিত হতে পারে। যার ফলে মনোযোগের স্থায়িত্ব কমে যায়। অনেক সময় অস্বস্তিকর ভঙ্গিতে বসতে হয়, যা স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এটি স্থূলতা, শারীরিক ব্যথা, মেরুদণ্ডের সমস্যা ও পিঠের ব্যথার মতো নানা স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে।

গবেষকেরা মনে করেন, বিশ্বজুড়ে মায়োপিয়া মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। এই গবেষণার ফলাফল চিকিৎসকদের জন্য মায়োপিয়া প্রতিরোধে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিতে পারে।

অ্যাংলিয়া রাস্কিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চক্ষু বিশেষজ্ঞ রুপার্ট বোর্ন বলেন, ‘সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো, মায়োপিয়া বাড়ার ফলে দৃষ্টিশক্তি হুমকির মুখে পড়তে পারে।’

তিনি আরও বলেন, ‘এই গবেষণার ফলাফল শিক্ষা ও জনস্বাস্থ্যের কৌশল নির্ধারণে সহায়ক হতে পারে, যা বিশ্বব্যাপী মায়োপিয়া সমস্যা সমাধানে সাহায্য করবে।’

প্ল্যাটফর্ম/

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।