মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২১ নভেম্বর ২০২৬৭ অগ্রহায়ণ ১৪৩৩ · ১০ জমাদিউস সানি ১৪৪৮
প্রতিবেদন

দেশে প্রথম বুক না কেটে ‘এওর্টিক ভাল্ব’ প্রতিস্থাপনের নজির গড়লেন বাংলাদেশের চিকিৎসকেরা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৯ জানুয়ারি ২০২০, ১০:৩৫ · ২ মিনিটে পড়ুন
দেশে প্রথম বুক না কেটে ‘এওর্টিক ভাল্ব’ প্রতিস্থাপনের নজির গড়লেন বাংলাদেশের চিকিৎসকেরা
লেখার আকার

০৯ জানুয়ারি, ২০২০

রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে বুক না কেটে এক রোগীর ‘এওর্টিক ভাল্ব’ প্রতিস্থাপন করা হয়েছে। এবং প্রথম পদক্ষেপেই সফলতার নিদর্শন দেখিয়েছেন দেশের একদল গুনী চিকিৎসক।

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ প্রদীপ কুমারের নেতৃত্বে এবং হাসপাতালটির পরিচালক ডাঃ মীর জামালের তত্বাবধানে ৬০ বছর বয়সী এক নারী রোগীর শরীরে সফলভাবে ‘এওর্টিক ভাল্ব’ প্রতিস্থাপন করা হয়, যা দেশের ইতিহাসে প্রথম।

সহযোগী অধ্যাপক ডাঃ প্রদীপ কুমার মিডিয়াকে জানান, ” মানব দেহে হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সঞ্চালন প্রক্রিয়ায় যে কয়েকটি ভাল্বের অংশগ্রহন আছে এওর্টিক ভাল্ব এর মধ্যে অন্যতম, যা দিয়ে হৃৎপিণ্ড থেকে শরীরের বিভিন্ন অংশে রক্ত সঞ্চালিত হয়। এ ভাল্বটি কোন কারণে সরু হয়ে গেলে এওর্টিক স্টেনোসিস হয় যা দেহে রক্ত পরিবহন বন্ধ করে দেয়। এবং শরীরে নানবিধ উপসর্গ দেখা দিতে পারে, যেমনঃ হাঁটলে শ্বাসকষ্ট, কাশি, বুকে ব্যথা, এমনকি রোগী অজ্ঞান হয়ে যাবার মত ঘটনা ঘটতে পারে।

এই রোগের প্রচলিত চিকিৎসার ভিতর একটি হল বুক কেটে ভাল্ব প্রতিস্থাপন করা। এ পদ্ধতিতে রোগীকে সম্পূর্ণ অজ্ঞান করে বুকের পাঁজর কাটতে হয় যেটা সময় সাপেক্ষ ও ঝুঁকিপূর্ণ। এছাড়া রোগী সুস্থ হতেও কয়েক সপ্তাহ সময় লাগে।

কিন্তু আমরা যে পদ্ধতি অনুসরণ করেছি এতে বুকের পাঁজর না কেটে, রোগীকে অজ্ঞান না করে পায়ের কুঁচকি দিয়ে ‘এওর্টিক ভাল্ব’ প্রতিস্থাপন করেছি। যা তুলনামূলক কম ঝূকিপূর্ণ ও সাশ্রয়ী। এবং অপারেশনের ২-৩ দিন পর রোগী বাড়ি ফেরত যেতে পারেন এবং এক সপ্তাহের মধ্যে স্বাভাবিক কাজকর্মে ফিরতে পারবেন। ”

রোগীটি বর্তমানে এখন সুস্থ আছেন বলে জানানো হয়।

ডাঃ প্রদীপ কুমার আশাবাদ ব্যক্ত করেন, এ চিকিৎসাপদ্ধতিটি দেশে প্রচলিত হলে অপেক্ষাকৃত কম খরচে রোগীরা এ চিকিৎসা সেবা নিতে পারবেন, যেখানে বিদেশে এ চিকিৎসা নিতে গিয়ে উচ্চমূল্যের অর্থ ব্যয় করতে হত।

প্রতিবেদক/ আব্দুল্লাহ আল মারুফ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রাথমিক পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক / প্ল্যাটফর্ম টুডে প্রতি বছর ১৪ নভেম্বর বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব ডায়াবেটিস দিবস। ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং আক্রান্ত ব্যক্তিদের সঠিক চিকিৎসা ও ব্যবস্থাপনা নিশ্চিত করার এই দিবসের প্রধান উদ্দেশ্য। ডায়াবেটিস প্রতিরোধে প্রথম পদক্ষেপ হলো স্বাস্থ্যকর…

১৪ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে ভোলার স্বাস্থ্য সেবা ; চিকিৎসক পদ শূন্য ১৩৪টি!

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ভোলা জেলায় চিকিৎসক পদ শূন্য ১৩৪ টি শুধুমাত্র ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পদ শূণ্য ৩৭ টি আউটডোর - ইনডোরে দৈনিক গড়ে ১২০০ রোগীর চিকিৎসা দেন ২৪ জন চিকিৎসক চিকিৎসক-নার্স, কর্মকর্তা–কর্মচারীসহ জনবল সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ভোলার…

১৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণাকে ‘ভুল চিকিৎসায় মৃত্যু’ নামে গণমাধ্যমে অপপ্রচার

সোমবার, ১৭ মার্চ, ২০২৫ কুমিল্লায় হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার ঘটনাকে 'ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু' নামে বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। কিন্তু রোগীর স্বজনদের অভিযোগ ভুল চিকিৎসার বিষয়ে নয় বরং হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার বিরুদ্ধে। রোগীর স্বজনদের সাথে কথা বলেও মিলেছে এর সত্যতা।…

১৭ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।