মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬৮ কার্তিক ১৪৩৩ · ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

দেশে প্রতি ১০ হাজার শিশুর ১৭ জন অটিজমে আক্রান্ত

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ৪:১৮ · ২ মিনিটে পড়ুন
লেখার আকার

দেশে প্রতি ১০ হাজার শিশুর ১৭ জন অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডারে (ওএসডি) আক্রান্ত। শনিবার (২৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিজঅর্ডার অ্যান্ড অটিজমের (ইপনা) বোর্ড অব গভর্নরসের পঞ্চম সভায় এ তথ্য জানানো হয়।

সভায় জানানো হয়, বাংলাদেশে অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডারের (এএসডি) প্রাদুর্ভাব সম্পর্কে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে- ১৬ থেকে ৩০ মাস বয়সী প্রতি ১০ হাজার শিশুর মধ্যে ১৭ জন অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডারে (এএসডি) আক্রান্ত। শহরাঞ্চলে এ হার গ্রামাঞ্চলের তুলনায় বেশি। ছেলেদের মধ্যে আক্রান্তের হার মেয়েদের তুলনায় প্রায় দ্বিগুণ। এছাড়া, মায়ের বয়স ৩৫ বছরের বেশি হলে এবং উচ্চ অর্থনৈতিক অবস্থানে থাকা পরিবারের মধ্যে এএসডির প্রবণতা তুলনামূলকভাবে বেশি দেখা যায়।

সভায় সভাপতির বক্তব্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেছেন, ইপনার মতো একটি বিশেষায়িত প্রতিষ্ঠান শুধু চিকিৎসাসেবা নয়, গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি করে দেশের জন্য একটি মডেল হয়ে উঠতে পারে।

ডা. শাহিনুল আলম বলেন, ইপনার মতো প্রতিষ্ঠানে শুধু সেবামূলক কাজ নয়, গবেষণাতেও কার্যকর উদ্যোগ নিতে হবে। মেডিক্যাল অডিট এবং ধারাবাহিক মনিটরিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করে মানসম্পন্ন চিকিৎসা ও গবেষণা নিশ্চিত করতে হবে। আমরা চাই, ইপনা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একটি আদর্শ প্রতিষ্ঠানে পরিণত হোক।

সভায় ইপনার চলমান কার্যক্রম, গবেষণা, প্রশিক্ষণ, বাজেট এবং থেরাপি সেন্টার স্থাপনসহ বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. রুহুল আমিন, প্রক্টর ডা. শেখ ফরহাদ, হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক ডা. এরফানুল হক সিদ্দিকী, ইপনার পরিচালক অধ্যাপক ডা. সৈয়দা তাবাসসুম আলমসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।

প্ল্যাটফর্ম/এমইউএএস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।