রবিবার, ১২ জুলাই, ২০২৬
দেশে তৈরি প্রথম কৃত্রিম শ্বাসপ্রশ্বাসযন্ত্র ভেন্টাসের সফল ট্রায়াল সম্পন্ন হয়েছে। ভেন্টাস তৈরির সাথে যুক্ত চিকিৎসক ডা. আসিফ সৈকতের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, “নিশ্চয়ই তোমার রব সর্বোত্তম পরিকল্পনাকারী।
#VENTUS – FIRST MECHANICAL VENTILATOR developed in Bangladesh. (proto type 2)
100% successful trial done today.”
অন্য এক পোস্টে ডা. সৈকত লিখেছেন, “সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি কৃত্রিম শ্বাসপ্রশ্বাসযন্ত্র #VENTUS
আলহামদুলিল্লাহ! 🤲
সাত বছরের নির্ঘুম রাত, অসংখ্য ব্যর্থতা, আবার উঠে দাঁড়ানো—সবকিছুর পর আমাদের তৈরি বাংলাদেশের প্রথম কৃত্রিম শ্বাসপ্রশ্বাসযন্ত্র #VENTUS ( দ্বিতীয় প্রোটোটাইপ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দৃষ্টিগোচর হয়েছে।
এই পথ শুধু আমার একার নয়—ডা. স্বাক্ষর, ইঞ্জিনিয়ার শুভ এবং পুরো জাতির সম্মিলিত স্বপ্নের পথ।
আমরা হয়তো একটি গরিব দেশের চিকিৎসক ও প্রকৌশলী, কিন্তু মেধা, সাহস আর স্বপ্নে কারও চেয়ে ছোট নই।
আল্লাহ সহায় হলে, আপনাদের দোয়ায় হাতের নাগালের মধ্যে এমন এক স্বাস্হ্য সেবা গড়তে চাই—যেখানে কোনো রোগী শুধু লাইফ সাপোর্ট মেশিনের অভাবে মৃত্যুবরণ করবে না।
#VENTUS শুধু একটি মেশিন নয়—এটি হাজারো মানুষের শ্বাস বাঁচানোর স্বপ্ন।
দোয়ায় রাখবেন আমাদের।”
