মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

দেশে জরায়ুমুখ ক্যানসারে বছরে ৪৯৭১ ও স্তন ক্যানসারে ৬৭৮৩ জনের মৃত্যু!

Moin Uddin Ahmad Sibliপ্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ৪:২১ · ২ মিনিটে পড়ুন
দেশে জরায়ুমুখ ক্যানসারে বছরে ৪৯৭১ ও স্তন ক্যানসারে ৬৭৮৩ জনের মৃত্যু!
লেখার আকার

সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫

বাংলাদেশসহ সারাবিশ্বে নারীদের মৃত্যুর অন্যতম কারণ জরায়ুমুখ ও স্তন ক্যানসার। এই দুই অঙ্গের ক্যানসারে প্রতি বছর ১১ হাজার ৭৫৪ জনের মৃত্যু হয়। এর মধ্যে জরায়ু-মুখ ক্যানসারে ৪ হাজার ৯৭১ জন এবং ৬ হাজার ৭৮৩ জন স্তন ক্যানসারে মৃত্যুবরণ করেন। এ অবস্থা থেকে উত্তরণে সচেতনা বৃদ্ধি, নিয়মিত স্ক্রিনিং এবং টিকাদান কর্মসূচি জোরদারের আহবান জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

আজ সোমবার (২০ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ১৯ থেকে ২৫ জানুয়ারি ‘জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ সপ্তাহ ২০২৫’ উপলক্ষে সচেতনামূলক র‌্যালি ও বহির্বিভাগে দুইটি মাসব্যাপী সচেতনতা সেবাবুথের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেছেন।

বক্তারা জানিয়েছেন, বিশ্বে নারীদের যত ধরনের ক্যানসার হয় তার মধ্যে জরায়ু-মুখ ও স্তন ক্যানসার অন্যতম। জরায়ু-মুখ ক্যানসার বিশ্বজুড়ে ক্যানসারের মধ্যে চতুর্থতম এবং ক্যানসারজনিত মৃত্যুর চতুর্থ শীর্ষ কারণ। এছাড়া, স্তন ক্যানসার বিশ্বব্যাপী এবং বাংলাদেশে উভয় ক্ষেত্রেই শীর্ষস্থানীয় ক্যানসার। বাংলাদেশে নারীদের মৃত্যুর প্রধানতম দুটি কারণ হলো জরায়ু-মুখ ক্যানসার ও স্তন ক্যানসার। এই দুটি ক্যানসার গুরুত্বপূর্ণ নন-কমিউনিকেবল ডিজিসেস হিসেবে বিবেচিত।

বাংলাদেশে প্রতিবছর নতুনভাবে প্রায় ৮ হাজার ২৬৮ জন নারী জরায়ু-মুখ ক্যানসারে আক্রান্ত হন এবং ৪ হাজার ৯৭১ জন নারী মারা যান। একইভাবে বাংলাদেশে প্রতিবছর নতুনভাবে প্রায় ১৩ হাজার ২৮ জন নারী স্তন ক্যানসারে আক্রান্ত হন এবং ৬ হাজার ৭৮৩ জন মারা যান।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস্টাবলিশমেন্ট অব ন্যাশনাল সেন্টার ফর সার্ভিক্যাল অ্যান্ড ব্রেষ্ট ক্যানসার স্ক্রিনিং অ্যান্ড ট্রেনিং এ্যাট বিএসএমএমইউ প্রকল্পের পরিচালক অধ্যাপক ডা. আশরাফুন্নেসা, গাইনোকলজিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শিরিন আক্তার বেগম, অধ্যাপক ডা. জান্নাতুল ফেরদৌস, অধ্যাপক ডা. ফওজিয়া হোসেন প্রমুখসহ অবস অ্যান্ড গাইনি বিভাগ, ফিটোম্যাটানাল মেডিসিন বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থীরা।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।