মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

দেশে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত; আতঙ্কের কিছু নেই – আইসিডিডিআরবি

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১০ জুন ২০২৫, ১২:১৭ · ২ মিনিটে পড়ুন
লেখার আকার

মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

দেশে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হবার কথা জানিয়েছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়ারিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশ (আইসিডিডিআরবি)। পাশাপাশি এখনো আতঙ্কের কিছু নেই বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সোমবার (০৯ জুন) প্রতিষ্ঠানটির প্রকাশিত এক সংবাদে এসব নিয়ে বিস্তারিত জানানো হয়েছে। প্রতিষ্ঠানটি বলছে –

“বাংলাদেশে সম্প্রতি করোনা ভাইরাসের দুটি নতুন ওমিক্রন সাবভেরিয়েন্ট—XFG এবং XFC—চিহ্নিত হয়েছে। এই নতুন ধরনগুলো JN.1 লাইনের উত্তরসূরি এবং প্রথমবার ২০২৫ সালের এপ্রিল মাসে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শনাক্ত হয়।

আইসিডিডিআরবির হাসপাতালভিত্তিক ইনফ্লুয়েঞ্জা নজরদারি কার্যক্রমে, দেশের নয়টি জেলা—কিশোরগঞ্জ, রাজশাহী, কুমিল্লা, খুলনা, যশোর, সিলেট, বরিশাল, চট্টগ্রাম ও দিনাজপুর—থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। এসব জেলার হাসপাতালে মে ২০২৫-এ দেখা গেছে, নতুন এই ভেরিয়েন্টগুলোর সংক্রমণ ৭% রোগীর মধ্যে পাওয়া গেছে, যা বছরের শুরুতে প্রায় শূন্যের কাছাকাছি ছিল।

তবে আইসিডিডিআরবির বিজ্ঞানীরা বলছেন, এখনই আতঙ্কিত হওয়ার মতো কিছু নয়। তবে সতর্ক থাকা জরুরি, কারণ নতুন ধরনগুলো ছড়িয়ে পড়ছে।

সুস্থ থাকার জন্য যা করণীয়:

  • টিকা নিন, বিশেষ করে আপনি যদি বয়স্ক বা দুর্বল প্রতিরোধ ক্ষমতার হন
  • ভিড় বা বন্ধ জায়গায় ভালোভাবে মুখ ঢেকে মাস্ক পরুন
  • শারীরিক দূরত্ব বজায় রাখুন
  • নিয়মিত হাত ধুয়ে নিন বা স্যানিটাইজ করুন
  • অসুস্থ বোধ করলে ঘরে থাকুন

নতুন ধরন XFG ও XFC বিভিন্ন অঞ্চলে শনাক্ত হওয়া এই বিষয়টি মনে করিয়ে দেয় যে, করোনাভাইরাস এখনও রূপ বদলে ছড়াচ্ছে। তাই নিয়মিত জিনোমিক নজরদারি ও স্বাস্থ্য সতর্কতা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ।”

প্ল্যাটফর্ম/এমইউএএস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।